Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাবির ক্যান্টিনে ছাত্রলীগ নেতাদের ১৮ লাখ টাকা বাকি খাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৭ আগস্ট ২০২৪
ঢাবির ক্যান্টিনে ছাত্রলীগ নেতাদের ১৮ লাখ টাকা বাকি খাওয়ার অভিযোগ
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এএফ রহমান হলের ক্যান্টিনে ছাত্রলীগের নেতাকর্মীরা ১৭ লাখ ৮৯ হাজার টাকার বাকি খেয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৬ আগস্ট) হল ক্যান্টিনে ছাত্রলীগ নেতাদের বাকির একটি তালিকা প্রকাশ করেন ক্যান্টিন মালিক বাবুল মিয়া। এতে তিনি দাবি করেছেন, গত ৫ বছরে এই টাকা বাকি খেয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

তালিকা অনুযায়ী, ১৭ লাখ ৮৯ হাজার টাকার মধ্যে হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুনই খেয়েছেন ৫ লাখ টাকারও বেশি। তার মধ্যে সভাপতির ৩ লাখ ৬০ হাজার এবং সাধারণ সম্পাদক ২ লাখ ১৬ হাজার টাকা।

হলের সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও আরও ৪৬ জন ফাউ খেয়েছেন অর্থাৎ খেয়ে বিল দেননি। তারা প্রত্যেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

অন্য ছাত্রলীগ নেতাদের মধ্যে ৩১৬নং রুমের উচ্ছল ৮৫ হাজার, ৪০৯নং রুমের রবি এক লাখ ১৮ হাজার, ৩১৭নং রুমের সাজু ১২ হাজার, ৩০৬নং রুমের নাহিদ এক লাখ ১৫ হাজার, ২২০নং রুমের জুয়েল এক লাখ ১৫ হাজার এবং একই রুমের ছাত্রলীগ নেতা কাজল ৭০ হাজার, ২২২নং রুমের শুভ ১৭ হাজার, ২১৮নং রুমের ইমরান তিন হাজার, ৪০৫নং রুমের লালন চার হাজার ৫০০, ২১৬নং রুমের আলিফ ১২ হাজার, ২২১নং রুমের বাপ্পি ১৮ হাজার টাকা, ২১২নং রুমের হৃদয় তিন হাজার, ২১০নং রুমের হারুন ৭০ হাজার, ২০৫নং রুমের হাবির তিন হাজার, ৩১৯নং রুমের নুহাশ তিন হাজার, ৩২১নং রুমের রাহিম সরকার ৫৫ হাজার, ৩১৪নং রুমের আবদুল আলীম ৬০ হাজার, ৩২০নং রুমের জাওয়াদ ১০ হাজার, ৪০২নং রুমের তানজিদ আলামিন পাঁচ হাজার, ৩২২নং রুমের সিফাত ২ হাজার টাকা, ৩০৮নং রুমের এমরান ২৫০০, ২০৭নং রুমের লাভলু তিন হাজার, ৩১৫নং রুমের আফসার ৪৫ হাজার টাকা এবং শাহাদাত ৩০০০, ৫১৫নং রুমের শাহাদাত ১৫ হাজার, ৫১৬নং রুমের জাহিদ ৩ হাজার, ৩১৪নং রুমে সাব্বির ৩ হাজার, ৩১১নং রুমের বায়জিদ ৪৫ হাজার, ৩২২নং রুমের বায়জিদ ২০০০, ৫১৪নং রুমের নাজমুল ৩৫ হাজার, ৩১৪নং রুমের আসিফ ৩ হাজার, ৪১৭নং রুমের সিরাজ ৪ হাজার এবং রাজু ৬১ হাজার, ৩১৪নং রুমের অটল ৪ হাজার, ৫২১নং রুমের লাভলু ৪৮ হাজার টাকা, ৫০১নং রুমের ২৫০০ টাকা, ৩১৮নং রুমের মেহেদী ৩৫০০ টাকা, ২২২নং রুমের বাঁধন আট হাজার, ৩১৯নং রুমের শ্যামল ৩০০০, ৫১৬নং রুমের হাতিম পাঁচ হাজার, ২১৯নং রুমের কাব্য ২০০০ এবং সৌরভ পাঁচ হাজার, ৪১৯নং রুমের হাসান ৪০০০ এবং ৩১৮নং রুমের মিজান ৩০০০ টাকা বাকি খেয়েছেন বলে জানা গেছে।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, তারা সবাই ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাবি এবং হল ছাত্রলীগের নেতা এবং কয়েকজন হল ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী এবং বিভিন্ন স্তরের নেতাকর্মী।

ক্যান্টিন মালিক বাবুল মিয়া বলেন, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ক্যান্টিন থেকে ১৭ লাখ ৮৯ হাজার টাকার বেশি বাকি খেয়েছে। আমাকে একদম পথে বসিয়ে দিয়েছেন তারা। আমরা গরিব মানুষ, এক লাখ টাকাও তো অনেক বেশি। যেভাবে হোক আমার এ টাকা ফেরত চাই।

তিনি আরও বলেন, প্রতিদিনই হলের সভাপতি-সাধারণ সম্পাদকের খাবার তাদের রুমে দিয়ে আসা লাগত। তারা খাতায় বাকি লিখতে দিতে চাইত না। তাদের কারণেই আমরা চাইলেও খাবারের মান ভালো করতে পারিনি।

স্যার এএফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রফিক শাহরিয়ার বলেন, হলে প্রভোস্ট হিসেবে অল্প কিছুদিন হলো আমি দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পর আমি ক্যান্টিন মালিককে ডেকে জিজ্ঞেস করেছিলাম যে, ক্যান্টিনের খাবারের মান খারাপ হওয়ার কারণ কী? আর এর পেছনে কারো কোনো বাকি খাওয়ার বিষয় জড়িত কিনা। তখন তিনি বলেছিলেন যে, কেউ নাকি বাকি খায় না। কিন্তু তার কিছুদিন পরই হঠাৎ ১৭ লাখ ৮৯ হাজার টাকা বাকির বিষয়টি জানাচ্ছেন। যাইহোক, বিষয়টি বিবেচনায় নিয়ে হল প্রশাসনের যতটুকু কাজ করা প্রয়োজন সেটা করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শিক্ষার্থীদের আন্দোলনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৬২৬ শিক্ষকের সংহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষার্থীদের আন্দোলনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৬২৬ শিক্ষকের সংহতি

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত
শিক্ষা ও ক্যাম্পাস

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে বার্ষিক ‘আইইএলটিএস পার্টনারস মিট ২০২৫’ অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে বার্ষিক ‘আইইএলটিএস পার্টনারস মিট ২০২৫’ অনুষ্ঠিত

স্নাতক পাসে মেঘনা গ্রুপে চাকরির সুযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

স্নাতক পাসে মেঘনা গ্রুপে চাকরির সুযোগ

ব্র্যাক ব্যাংকে চাকরি, সময় নষ্ট না করে আবেদন করুন এখনই
শিক্ষা ও ক্যাম্পাস

ব্র্যাক ব্যাংকে চাকরি, সময় নষ্ট না করে আবেদন করুন এখনই

লোক নেবে রেড ক্রিসেন্ট সোসাইটি
শিক্ষা ও ক্যাম্পাস

লোক নেবে রেড ক্রিসেন্ট সোসাইটি

Load More

ট্রেন্ডিং টপিক

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস
প্রযুক্তি সংবাদ

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত
প্রযুক্তি সংবাদ

সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার
অর্থ ও বাণিজ্য

সহজ মোবাইলের স্মার্টফোন পাইলট প্রকল্পের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

অনলাইনে ভুয়া তথ্য, অপতথ্য ও ক্ষতিকর কনটেন্টের বিস্তার...

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ আগস্ট ২০২৪

ঢাবির ক্যান্টিনে ছাত্রলীগ নেতাদের ১৮ লাখ টাকা বাকি খাওয়ার অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV