Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শহীদ আবু সাঈদের নামে কোচিং খুলে বিপাকে শিক্ষার্থী

আবু সাঈদের নামে কোচিং সেন্টার, শিক্ষার্থীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধী নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
শহীদ আবু সাঈদের নামে কোচিং খুলে বিপাকে শিক্ষার্থী
Share on FacebookShare on Twitter

রংপুরে জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের নামে কোচিং সেন্টার খোলার ঘটনায় এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের একদল নেতা–কর্মী। শনিবার রাত ১০টার দিকে অভিযুক্ত শিক্ষার্থীকে রংপুর নগরের শাপলা মোড়ের ভাড়া বাসা থেকে তুলে আনে কোতোয়ালি থানা–পুলিশ।

আটক হওয়া ওই শিক্ষার্থীর নাম হাসান আলী। তিনি রংপুর মডেল কলেজের বাংলা বিভাগে স্নাতক তৃতীয় বর্ষে পড়ছেন। তাঁকে কোতোয়ালি থানা হাজতে রাখা হয়েছে।

আটক হওয়া শিক্ষার্থীর পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে রফিক আহমেদ রাজ নামে একজন শিক্ষক ফেসবুকের একটি ভিডিওতে রংপুর নগরের শাপলা মোড়ে স্পোকেন ইংলিশ শেখাতে ‘শহীদ আবু সাঈদ কোচিং সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন। হাসান আলীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই কোচিং সেন্টারের জন্য ফেসবুকে পেজ খুলে দিয়েছেন।

শনিবার রাত সাড়ে আটটার দিকে শাপলা চত্বর এলাকায় হাসান আলীর ভাড়া বাসায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের একদল নেতা–কর্মী যান। এ সময় তাঁদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে হাসান আলীকে পুলিশে সোপর্দ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা–কর্মীরা।

রাত পৌনে ১১টার দিকে কোতোয়ালি থানায় গিয়ে দেখা যায়, হাসান আলীকে থানা হাজতে রাখা হয়েছে। বাইরে দাঁড়িয়ে আছেন তাঁর স্ত্রী শারমিন খাতুন। আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা–কর্মী বসে আছেন।

এ সময় শারমিন খাতুন বলেন, শিক্ষক রফিক আহমেদের কাছে তাঁর স্বামী ইংরেজি শিখতেন। তিনি (রফিক) একটি কোচিং সেন্টার খুলতে চেয়েছিলেন। তাই হাসান আলীর কাছে কোচিংয়ের জন্য ফেসবুকে পেজ খুলে দিতে বলেছিলেন। ওদের (বৈষম্যবিরোধী ছাত্রদের) ধারণা, কোচিং সেন্টারের ওই পেজ থেকে আমরা লাখ লাখ টাকা আয় করি।

শারমিন আরও বলেন, তাঁর স্বামীকে জোর করে থানায় এনে হাজতে রাখা হয়েছে। তাঁর স্বামীর কোনো দোষ নেই।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আবু সাঈদের নাম ভাঙিয়ে কেউ ব্যবসা করলে আমরা সেটার বিরোধী। ওখানে কোনো একটা ভুল–বোঝাবুঝি হয়েছে। আমার কাছে বেশি বাড়াবাড়ি মনে হয়েছে।’

অভিযোগ ছাড়া একজন শিক্ষার্থীকে কেন তুলে নিয়ে আসা হলো—জানতে চাইলে রংপুর নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে তাঁকে থানায় আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থে হাজতে রাখা হয়েছে।

এভাবে একজন শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে এনে হাজতে আটকে রাখার ঘটনাকে মানবাধিকারের লঙ্ঘন বলছেন রংপুরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ বিষয়ে রংপুর দায়রা ও জজ আদালতের আইনজীবী পলাশ কান্তি নাগ বলেন, গ্রেপ্তারি পরোয়ানা বা আমলযোগ্য অপরাধ ছাড়া কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারে না। এ ধরনের গ্রেপ্তার আইনের অপব্যবহার ও মানবাধিকারের চরম লঙ্ঘন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যানড্রয়েডের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

অ্যানড্রয়েডের বিকল্প অপারেটিং সিস্টেম আনছে ফেসবুক

মেসেঞ্জারে আসছে অটো স্ট্যাটাস ফিচার
নির্বাচিত

মেসেঞ্জারে আসছে অটো স্ট্যাটাস ফিচার

ফেসবুক আইডি ছাড়া মেসেঞ্জার ব্যবহারের উপায়
সোশ্যাল মিডিয়া

ফেসবুক পোস্ট লুকিয়ে রাখবেন যেভাবে

আপত্তিকর কনটেন্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইমো
প্রযুক্তি সংবাদ

আপত্তিকর কনটেন্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইমো

এইচএসসি পরীক্ষার আগের শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি!
প্রযুক্তি সংবাদ

এইচএসসি পরীক্ষার আগের শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি!

নারী শিক্ষার্থীদের নম্বর স্থানীয় বিএনপি-ছাত্রদলকে কারা দিল, প্রশ্ন মহিউদ্দিন রনির
শিক্ষা ও ক্যাম্পাস

নারী শিক্ষার্থীদের নম্বর স্থানীয় বিএনপি-ছাত্রদলকে কারা দিল, প্রশ্ন মহিউদ্দিন রনির

Load More

ট্রেন্ডিং টপিক

আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগ নিল প্রিসিশন ফুডস ও এনএইচটিটিআই
বিবিধ

আন্তর্জাতিক মানের দক্ষতা উন্নয়নে যৌথ উদ্যোগ নিল প্রিসিশন ফুডস ও এনএইচটিটিআই

মোটর বীমায় এনসিবি জালিয়াতি: ১৮ কোম্পানির বিরুদ্ধে অনিয়মের পাহাড়
অর্থ ও বাণিজ্য

মোটর বীমায় এনসিবি জালিয়াতি: ১৮ কোম্পানির বিরুদ্ধে অনিয়মের পাহাড়

আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা ব্র্যাকের
অর্থ ও বাণিজ্য

আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা ব্র্যাকের

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
প্রযুক্তি সংবাদ

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব

নেপালের বাজারে আইটি ও ক্লাউড সলিউশন সেবা চালু...

দেশে ৫-জি যুগের সূচনা: কতটা বদলে দেবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ

দেশে ৫-জি যুগের সূচনা: কতটা বদলে দেবে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং

অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ‘ওয়ান ইউআই ৯’ বিটা আনছে স্যামসাং

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিলো বিকাশ

বিকাশ হাজারে ১৮ টাকা ৫০ পয়সা কাটে কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix