Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউসিবিডি’র এমসিডি ২০২৫ প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টশন অনুষ্ঠিত  

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 24 June 2025
ইউসিবিডি’র এমসিডি ২০২৫ প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টশন অনুষ্ঠিত  
Share on FacebookShare on Twitter
মোনাশ কলেজ ডিপ্লোমা (এমসিডি) প্রোগ্রাম ২০২৫ -এর দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠানের আয়োজন করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। এমসিডি প্রোগ্রামের মাধ্যমে এইচএসসি, এএস ও এ২ লেভেল সম্পন্ন করা শিক্ষার্থীরা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় মোনাশ ইউনিভার্সিটির নির্দিষ্ট কিছু বিষয়ে সরাসরি উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পান।
ইউসিবিডি’র অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের ডিন ও মোনাশ ইউনিভার্সিটি স্নাতক অধ্যাপক মুহাম্মদ ইসমাইল হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে ওরিয়েন্টশন অনুষ্ঠান শুরু হয়। নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ইউসিবি ক্যাম্পাসে স্বাগত জানান ইউসিবিডি’র প্রেসিডেন্ট ও প্রোভোস্ট অধ্যাপক হিউ গিল। তিনি শিক্ষার্থীদের ব্যবসা ও প্রকৌশল নিয়ে উচ্চশিক্ষার যাত্রায় শুভকামনা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোনাশ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্টের বাংলাদেশ প্রতিনিধি (ইন-কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ) আজরা করিম এবং মোনাশ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনল রিক্রুটমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের ড্যানিয়েল লাম। তারা শিক্ষার্থী ও অভিভাবকদের মোনাশ প্রোগ্রামে অধ্যয়ন এবং এর ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে কীভাবে উপকৃত হবেন, সে বিষয়ে আলোচনা করেন।
এমসিডি প্রোগ্রামের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক ড. সাদিয়া আফরিন ব্যবসায় ও প্রকৌশলের শিক্ষার্থীদের জন্য এমসিডি প্রোগ্রামের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন। তিনি প্রোগ্রামের কাঠামো ও মোনাশ স্বীকৃত ফ্যাকাল্টিদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ইউসিবিডি’র অ্যাকাডেমিক নীতিমালা, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) এবং মোনাশ থেকে ডিগ্রি অর্জনের পথে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রদত্ত প্রয়োজনীয় রিসোর্স ব্যবহারে বিভিন্ন মোনাশ প্ল্যাটফর্ম সম্পর্কে জানার সুযোগ পান।
অভিভাবকদের জন্য আয়োজিত ‘প্যারেন্ট ওরিয়েন্টেশন’ সেশনে অভিভাবকদের সাথে আলোচনা করেন ইউসিবিডি’র প্রেসিডেন্ট ও প্রোভোস্ট অধ্যাপক হিউ গিল। তিনি বলেন, “এমসিডি প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ইউসিবিডি ও মোনাশ ইউনিভার্সিটি কমিউনিটিতে স্বাগত জানাতে পারা সত্যিই আনন্দদায়ক। এ প্রোগ্রামের মাধ্যমে এইচএসসি ও এএস সম্পন্ন করা শিক্ষার্থীদের এক বছর পড়ার সময় বাঁচাবে। এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পছন্দসই ডিগ্রির দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি হতে পারবেন।”
মোনাশ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্টের (আইএসআর) বাংলাদেশের ইন-কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আজরা করিম বলেন, “এমসিডি প্রোগ্রামের মাধ্যমে ঢাকায় বসেই শিক্ষার্থীদের বিশ্ব মানসম্পন্ন উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছেন। ইউসিবিডি -তে মোনাশ প্রোগ্রাম শেষ করার পর শিক্ষার্থীরা মোনাশ ইউনিভার্সিটিতে পছন্দমত বিষয়ে ভর্তি হতে পারবেন, যা তাদের জন্য নতুন সব সুযোগ উন্মোচন করবে।”
উল্লেখ্য, এমসিডি প্রোগ্রামে শিক্ষার্থীরা বিজনেস, ইঞ্জিনিয়ারিং ও ইনফরমেশন টেকনোলজিতে ভর্তি হতে পারবেন। বাংলাদেশে বিশ্বমানের প্রশিক্ষিত শিক্ষকদের সাথে প্রথম বর্ষ সম্পন্ন করার পর শিক্ষার্থীরা মোনাশ ইউনিভার্সিটির অস্ট্রেলিয়া বা মালয়েশিয়া ক্যাম্পাসে দ্বিতীয় বর্ষে যুক্ত হতে পারবেন। ২০২৫ সালের এমসিডি ব্যাচের পরবর্তী ভর্তি কার্যক্রম শুরু হবে অক্টোবর মাসে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চবির গেটে মুখোমুখি বিএনপি-জামায়াত, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
শিক্ষা ও ক্যাম্পাস

চবির গেটে মুখোমুখি বিএনপি-জামায়াত, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

স্নাতক পাসে ৪০ জনকে নিয়োগ দেবে দারাজ, ২১ বছর হলেই আবেদন
শিক্ষা ও ক্যাম্পাস

স্নাতক পাসে ৪০ জনকে নিয়োগ দেবে দারাজ, ২১ বছর হলেই আবেদন

পদ্মার ওপারে চাকরির সুযোগ, বেতন ৪৫০০০
শিক্ষা ও ক্যাম্পাস

পদ্মার ওপারে চাকরির সুযোগ, বেতন ৪৫০০০

গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক কনফারেন্সে বৈশ্বিক অ্যালামনাই ইউকে নেটওয়ার্ক উন্মোচন করলো ব্রিটিশ কাউন্সিল
শিক্ষা ও ক্যাম্পাস

গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক কনফারেন্সে বৈশ্বিক অ্যালামনাই ইউকে নেটওয়ার্ক উন্মোচন করলো ব্রিটিশ কাউন্সিল

ডিবিএল গ্রুপে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন
শিক্ষা ও ক্যাম্পাস

ডিবিএল গ্রুপে নিয়োগ, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন

ঢাবির ব্যবসায় ইউনিটের ফল প্রকাশের প্রস্তুতি চলছে, যা জানা যাচ্ছে
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবির ব্যবসায় ইউনিটের ফল প্রকাশের প্রস্তুতি চলছে, যা জানা যাচ্ছে

Load More

ট্রেন্ডিং টপিক

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক
প্রযুক্তি সংবাদ

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প
টেলিকম

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 June 2025

ইউসিবিডি’র এমসিডি ২০২৫ প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টশন অনুষ্ঠিত  

Techzoom.TV |
TechzoomTV