Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নারী নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ যার বিরুদ্ধে, ছাত্রদলের প্যাডে তিনিই পাঠালেন বিবৃতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 August 2025
নারী নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ যার বিরুদ্ধে, ছাত্রদলের প্যাডে তিনিই পাঠালেন বিবৃতি
Share on FacebookShare on Twitter

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের বিরুদ্ধে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই অভিযোগকে মিথ্যা দাবি করে রোববার (১০ আগস্ট) রাতে এক বিবৃতি দেন অভিযুক্ত সেই ছাত্রদল নেতা। জবি ছাত্রদলের প্যাডে সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর হিসেবে ঘোষণা করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য এবং অপপ্রচার চালিয়ে শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় একটি মুক্তচিন্তার ক্ষেত্র হওয়ায় এখানে ব্যক্তিগত আক্রমণ বা বিভাজনের চেষ্টা গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মানববন্ধনে এক বক্তা জানিয়েছিলেন, সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন। তবে ছাত্রদল দাবি করে, ‘সাধারণ শিক্ষার্থী’ পরিচয় ব্যবহার করে ওই সংগঠনের সদস্যরা তাদের পরিচয় গোপন রেখে ছাত্রদলের বিপক্ষে পরিকল্পিত প্রোপাগান্ডা চালাচ্ছে।

শামসুল আরেফিন দাবি করেন, ধর্ম, ইসলামী বিধান ও নারীদের প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল। তার ব্যক্তিগত মন্তব্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সমালোচনাকে অন্য খাতে নিয়ে যাওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং পরিকল্পিত। তিনি এসব অভিযোগকে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রচারণা বলে দাবি করেছেন।

প্রসঙ্গত, এর আগে গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এক পোস্টে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন ঢাবি উপাচার্যের সাথে ইসলামী ছাত্রী সংস্থার ঢাবি শাখার সদস্যদের সৌজন্য সাক্ষাতের ছবি যুক্ত করে ব্যঙ্গাত্মক পোস্ট করেন। ফেসবুক পোস্টে তিনি ছাত্রী সংস্থার ফুলে শুভেচ্ছা বিনিময়ের ছবির ক্যাপশনে লিখেন, ‘সেরের জন্য কয়টা তালি’। সেই পোস্টে জিএমএস আহমেদ রেজা নামে একটি আইডি থেকে কমেন্ট করা হয়, ‘ভাই, ছবিতে সমস্যাটা কোথায়? রাজনীতি করবেন, এতটুকু সেন্স রাখবেন না, কোথায় সমালোচনা বা ট্রল করতে হয়, আর কোথায় না?’

এ কমেন্টের রিপ্লাইতে শামসুল আরেফিন লিখেন, ‘এই…. টাই তো সেরের এবং সেরের ছাত্রের কাছে শিখতে চাই। সরি সেন্স।’ ছাত্রদল নেতার এমন মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বৈশ্বিক র‍্যাঙ্কিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অবস্থান ৪৪ তম
শিক্ষা ও ক্যাম্পাস

বৈশ্বিক র‍্যাঙ্কিয়ে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অবস্থান ৪৪ তম

টিকটক
প্রযুক্তি সংবাদ

টিকটকের মার্কিন অংশীদারত্বে আসছেন ফক্স, ওরাকল ও ডেলের শীর্ষ ব্যক্তিরা

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
শিক্ষা ও ক্যাম্পাস

একাধিক পদে চাকরি দেবে ওয়ালটন

কক্সবাজার প্রকল্পে নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন
শিক্ষা ও ক্যাম্পাস

কক্সবাজার প্রকল্পে নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন

ভাষা শেখা যাবে যেসব ওয়েবসাইটে
প্রযুক্তি সংবাদ

ভাষা শেখা যাবে যেসব ওয়েবসাইটে

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
শিক্ষা ও ক্যাম্পাস

ওয়ালটনে ম্যানেজার পদে চাকরি

Load More

ট্রেন্ডিং টপিক

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়
বিবিধ

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে
নির্বাচিত

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 August 2025

নারী নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ যার বিরুদ্ধে, ছাত্রদলের প্যাডে তিনিই পাঠালেন বিবৃতি

Techzoom.TV |
TechzoomTV