Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হিট প্রকল্প থেকে ছিটকে পড়া কয়েকজন আপিল ছাড়াই ফের প্রেজেন্টেশনের সুযোগ পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 21 August 2025
হিট প্রকল্প থেকে ছিটকে পড়া কয়েকজন আপিল ছাড়াই ফের প্রেজেন্টেশনের সুযোগ পাচ্ছেন
Share on FacebookShare on Twitter

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‌‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্প থেকে ছিটকে পড়া কয়েকজনকে ফের প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। আপিল আবেদনের নির্দিষ্ট সময়ের আগেই নতুন করে প্রেজেন্টেশনের সুযোগ পাচ্ছেন তারা। যা নিয়ে বঞ্চিতদের একটি অংশ অভিযোগ তুললেও ইউজিসির বলছে, এটি নতুন কোনো সিদ্ধান্ত নয়; বরং বোর্ডের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুসারেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন করে ভাইভা নেওয়ার সঙ্গে আপিলের কোনো সম্পর্ক নেই বলেও দাবি ইউজিসির।

জানা যায়, প্রকল্প প্রস্তাবনা মূল্যায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনিয়মের অভিযোগ ওঠার প্রেক্ষিতে গত ১৭ আগস্ট প্রকল্প কর্তৃপক্ষ নোটিশ জারি করে জানায়, যেসব প্রস্তাবনা বাছাই পর্বে বাদ পড়েছে, সেগুলোর বিষয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্টরা আপিলের সুযোগ পাবেন। ইউজিসি-বিএটিএফ অপারেশন ম্যানুয়ালের ৪.৮ অনুচ্ছেদ অনুযায়ী আগামী ২৪ আগস্টের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে বলে জানানো হয়। তবে আপিলের শেষ সময়ের আগেই আগের ধাপে প্রেজেন্টেশন থেকে বাদ পড়েছিলেন, এমন কয়েকজনকে পুনরায় প্রকল্প প্রস্তাব উপস্থাপনের (প্রেজেন্টেশন) সুযোগ দিতে ডাকা হয়েছে। ২১ আগস্ট তাদের প্রেজেন্টেশন গ্রহণ করার কথা রয়েছে।

প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান-এর স্বাক্ষর করা ১৭ আগস্ট ইস্যুকৃত ওই চিঠিতে বলা হয়, ‘…কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে ইউজিসি-বিএটিএফ’র ৬ষ্ঠ সভায় এটিএফ অপারেশন্স ম্যানুয়াল (ATFOM)-এর অনুচ্ছেদ … অনুযায়ী Window-3a এর অধীন … Discipline-এর জন্য ১ম পর্বের জন্য বরাদ্দকৃত সমুদয় অর্থ ব্যবহারের লক্ষ্যে মূল্যায়নের প্রেক্ষিতে বোর্ড কর্তৃক নির্ধারিত মানদণ্ড বিবেচনায় আপনার দাখিলকৃত প্রস্তাবনার Presentation পুনরায় গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমতাবস্থায়, আপনার দাখিলকৃত প্রস্তাবনার উপর ১০ (দশ) মিনিটের উপস্থাপনা (Presentation) আগামী ২১/০৮/২০২৫ তারিখ …… ঘটিকায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, আগারগাঁও, ঢাকা-এর সভাকক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত তারিখ ও সময়ে SPM ও ASPM-1 কে স্বশরীরে উপস্থিত হয়ে উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করা হলো।’

এমন চিঠিতে পুনরা প্রেজেন্টেশনের ডাক পাওয়া অন্তত তিনজন শিক্ষকের সঙ্গে -এর কথা হয়েছে; যারা জানিয়েছেন, তারা আপিল করেননি। ইউজিসি থেকেই তাদেরকে ফোন করে পুনরায় প্রেজেন্টেশনের জন্য ডাকা হয়েছে। ভাইভা থেকে প্রথমবার বাদ পড়ার পর আপিল ছাড়াই কোন ক্রাইটেরিয়ার, কীভাবে দ্বিতীয়বার প্রেজেন্টেশনের সুযোগ পাচ্ছেন, এমন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি দুজন। পাশাপাশি প্রতিবেদককে নাম প্রকাশ না করার অনুরোধ জানান তারা। তবে অন্যজন জানিয়েছেন, এটা ইউজিসি ভালো বলতে পারবে; তারা কেন আবার প্রেজেন্টেশনের জন্য ডাকল।

প্রথম ধাপে বাদ পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, ‘আমাকে ইউজিসি থেকে ফোন করা হয় এবং বলা হয়, আপনাদের প্রস্তাবনাটি পুনরায় প্রেজেন্টেশনের জন্য আগামী ২১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। কাল (২১ আগস্ট) আমাদের প্রেজেন্টেশন রয়েছে।’

‘বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্প প্রস্তাবনার একটি সেকশনের জন্য বরাদ্দকৃত অর্থের অবশিষ্ট অর্থ বরাদ্দে এ সিদ্ধান্ত নিয়েছে। এটি অনেক আগের সিদ্ধান্ত, এর সঙ্গে আপিল আবেদনের কোন সম্পর্ক নেই। আপিলের বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় স্বচ্ছতার সঙ্গেই সম্পন্ন করা হবে।’—অধ্যাপক ড. আসাদুজ্জামান, প্রকল্প পরিচালক, হিট

প্রকল্প সংশ্লিষ্টদের মতে, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সোশ্যাল সায়েন্স, আর্টস ও হিউম্যানিটিজ সেকশনের বরাদ্দকৃত অর্থ অবশিষ্ট থাকায় অর্থ বরাদ্দ দিতে পুনরায় প্রকল্প উপস্থাপনের জন্য ডাকা হয়েছে। এটা সম্পর্কিত আগের সিদ্ধান্তের একটি অংশ। এছাড়া বঞ্চিতদের আপত্তি থাকলে আপিলের জন্য যে নোটিশ দেওয়া হয়েছে সেটির সঙ্গে এর কোন সংশ্লিষ্টতা নেই। এ ব্যাপারে জানতে চাইলে প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ‘বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্প প্রস্তাবনার একটি সেকশনের জন্য বরাদ্দকৃত অর্থের অবশিষ্ট অর্থ বরাদ্দে এ সিদ্ধান্ত নিয়েছে। এটি অনেক আগের সিদ্ধান্ত, এর সঙ্গে আপিল আবেদনের কোন সম্পর্ক নেই। আপিলের বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় স্বচ্ছতার সঙ্গেই সম্পন্ন করা হবে।’ জানা গেছে, নতুন করে ডাক পাওয়া শিক্ষকের সংখ্যা দশ জনের বেশি; যদিও এই তথ্য পুরোপুরি নিশ্চিত হতে পারেনি । বিষয়টি সম্পর্কে জানতে প্রকল্প পরিচালকের সঙ্গে দ্বিতীয় দফায় একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে আপিলের আবেদন জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই কয়েকজনকে পুনরায় প্রকল্প প্রস্তাবনা উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট পক্ষকে ডাকা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। নাম প্রকাশ না করার শর্ত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, যেহেতু এখনো আপিল করার সময় রয়েছে, সেহেতু নিয়মমাফিক আপিল গ্রহণের পর তা যাচাই-বাছাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। কিন্তু এর আগে কাউকে ডেকে পুনরায় প্রস্তাব উপস্থাপনের সুযোগ দেওয়া হলে তা আপিল প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করে এবং সমান সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে জটিলতা তৈরি করবে।

তার যুক্তি, প্রকল্পের প্রথম ধাপে যারা নির্বাচিত হননি, তাদেরকে ‘অযোগ্য’ হিসেবে বিবেচনা করেই বাদ দেওয়া হয়েছিল। সেই অবস্থানে পরিবর্তন এনে পুনরায় সুযোগ দেওয়া প্রকল্পের মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক। অর্থ্যাৎ ফের প্রেজেন্টেশন নেওয়ার মাধ্যমে ইউজিসি ‘অযোগ্যদেরকে’ ‘যোগ্য’ বানানোর চেষ্টা করছে; যা বেমানান। বঞ্চিত হওয়া আরেক শিক্ষক অভিযোগ করে বলেন, ‘উইন্ডো ৩এ-তে একইসঙ্গে প্রেজেন্টেশন দিয়ে দুজন বাদ পড়লাম। এখন আমার কলিগ পুনরায় প্রেজেন্টেশনের ডাক পেলেন, কিন্তু আমি পেলাম না। ঠিক কোন ক্রাইটেরিয়ায় তিনি পুনরায় সুযোগ পাচ্ছেন এবং আমি পাচ্ছি না, তা বোধগম্য নয়। তার দাবি, যদি অর্থ অবশিষ্ট থাকে এবং বরাদ্দে নতুন সুযোগ তৈরি হয়; তবে সেটা সকল আবেদনকারীর জন্য উন্মুক্ত করা উচিত— যোগ করেন এই শিক্ষক।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘আপিলের জন্য আবেদন করেছি আমরা। কিন্তু আপিলই হলো না, এরই মধ্যে অনেককে পুনরায় প্রেজেন্টেশনের জন্য ডাকা হলো। এটি আসলে কোন প্রক্রিয়ায় হচ্ছে আমার জানা নেই। সেই সঙ্গে এই প্রক্রিয়াটিও আমার কাছে অস্বচ্ছ মনে হচ্ছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘মেঘমল্লারকে যদি না হারাতে পারি, তাহলে তো আমার ম্যান্ডেটই থাকবে না’
শিক্ষা ও ক্যাম্পাস

‘মেঘমল্লারকে যদি না হারাতে পারি, তাহলে তো আমার ম্যান্ডেটই থাকবে না’

কানাডিয়ান ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা
শিক্ষা ও ক্যাম্পাস

কানাডিয়ান ইউনিভার্সিটিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা

সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টারের শিক্ষাবর্ষ চালু হচ্ছে
শিক্ষা ও ক্যাম্পাস

সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টারের শিক্ষাবর্ষ চালু হচ্ছে

ক্যাডার হয়ে একরামুল বললেন— স্ট্রাগল আছে বলেই জীবন সুন্দর
শিক্ষা ও ক্যাম্পাস

ক্যাডার হয়ে একরামুল বললেন— স্ট্রাগল আছে বলেই জীবন সুন্দর

সাইবার ডাইন টেকনোলজি’তে ‘সেলস’ এ চাকরি
শিক্ষা ও ক্যাম্পাস

সাইবার ডাইন টেকনোলজি’তে ‘সেলস’ এ চাকরি

ছাত্রদল
শিক্ষা ও ক্যাম্পাস

শুধু ভাগ্যটাই খুলল না জুলাইযোদ্ধা ছাত্রদল কর্মী দীপুর

Load More

ট্রেন্ডিং টপিক

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস
প্রযুক্তি সংবাদ

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কোটি টাকার অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ
প্রযুক্তি সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কোটি টাকার অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?
নির্বাচিত

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

বিটিআরসিতে একসঙ্গে ১৭ কর্মকর্তার পদায়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 August 2025

হিট প্রকল্প থেকে ছিটকে পড়া কয়েকজন আপিল ছাড়াই ফের প্রেজেন্টেশনের সুযোগ পাচ্ছেন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix