Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নারীরা নির্ভয়ে চলবে এমন একটি ক্যাম্পাস চাই : সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 23 August 2025
নারীরা নির্ভয়ে চলবে এমন একটি ক্যাম্পাস চাই : সাদিক কায়েম
Share on FacebookShare on Twitter

ইসলামী ছাত্র শিবির ঘোষিত ডাকসু প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’র ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, আমরা চাই এমন একটি ক্যাম্পাস, যেখানে নারীরা নির্ভয়ে চলবে, যেখানে মেধা ও পরিশ্রমের স্বীকৃতি নিশ্চিত হবে, যেখানে শিক্ষার্থীরা গণরুম-গেস্টরুম কালচারমুক্ত হয়ে অবাধে বিচরণ করবে।

বৃহস্পতিবার এক গণমাধ্যমকে এসব কথা বলেন আবু সাদিক। তিনি জানান, আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া একটি অন্তর্ভুক্তিমূলক, সবার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছি। যেমন জুলাই গণ-অভ্যুত্থান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচিত হয়েছিল, তেমনি ডাকসু নির্বাচনকে আমরা দেখতে চাই নতুন বাংলাদেশ গড়ার এক মডেল হিসাবে, যেখানে মতভেদ থাকবে, বৈচিত্র্য থাকবে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমাদের ঐক্য অটুট থাকবে। আমাদের কাছে এই ক্যাম্পাস শুধু পড়াশোনার জায়গা নয়, এটি আমাদের স্বপ্নের আশ্রয়, সংগ্রামের মঞ্চ, ভবিষ্যৎ গড়ার ভিত্তি। অথচ এই আশ্রয়কে কলুষিত করা হয়েছে অন্যায়, অবিচার ও সন্ত্রাসের দ্বারা।

শিক্ষার্থীদের অধিকার বারবার উপেক্ষিত হয়েছে, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগেছে, আর যোগ্যতার পরিবর্তে ক্ষমতার দম্ভে সুযোগ কেড়ে নেওয়া হয়েছে।

আবু সাদিক কায়িম বলেন, এই অবস্থার পরিবর্তনের জন্যই আমরা সামনে এনেছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমাদের গঠন হয়েছে সাহস, সততা, দায়িত্বশীলতা আর ত্যাগের সমন্বয়ে। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে সামনের সারিতে থেকেছি, নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি তুলেছি এবং সবার জন্য সমান সুযোগের পরিবেশ গড়ার জন্য লড়াই করেছি। আমাদের অঙ্গীকার ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা, দক্ষতা, খেলাধুলা ও সাহিত্যচর্চার এক অসাধারণ আঙ্গিনা হিসেবে গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, সবার মিলিত উদ্যোগ ছাড়া কখনোই সন্ত্রাস ও উচ্ছৃঙ্খলতামুক্ত একটি সুন্দর ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব নয়।

তিনি বলেন, তাই এবারের ডাকস-২০২৫ নির্বাচন কেবল ব্যালটের হিসাব নয়। এটি আমাদের স্বপ্ন ও ভবিষ্যতের লড়াই। প্রতিটি ভোট একটি প্রতিবাদ, প্রতিটি ভোট একটি অঙ্গীকার, প্রতিটি ভোট আমাদের সংগ্রামের প্রতি শ্রদ্ধা।

আমরা চাই এমন একটি ক্যাম্পাস, যেখানে নারীরা নির্ভয়ে চলবে, যেখানে মেধা ও পরিশ্রমের স্বীকৃতি নিশ্চিত হবে, যেখানে শিক্ষার্থীরা গণরুম-গেস্টরুম কালচার মুক্ত হয়ে অবাধে বিচরণ করবে। আমরা বিশ্বাস করি, ভয় নয়।

ঐক্য, স্বপ্ন ও সম্ভাবনার শক্তিই আমাদের এগিয়ে নেবে। আমাদের সবার প্রিয় ক্যাম্পাসকে অন্যায়মুক্ত, সন্ত্রাসমুক্ত ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১ ঘণ্টার মধ্যে ঢাবি প্রো-ভিসি ক্ষমা না চাইলে বাসভবন ঘেরাও
প্রযুক্তি সংবাদ

১ ঘণ্টার মধ্যে ঢাবি প্রো-ভিসি ক্ষমা না চাইলে বাসভবন ঘেরাও

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রথম হলেন যারা
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রথম হলেন যারা

কুড়িগ্রামে বই বিহীন শ্রেণিকক্ষ
প্রযুক্তি সংবাদ

কুড়িগ্রামে বই বিহীন শ্রেণিকক্ষ

কেমব্রিজ পরীক্ষায় ডিপিএস শিক্ষার্থীদের অনন্য সাফল্য
শিক্ষা ও ক্যাম্পাস

কেমব্রিজ পরীক্ষায় ডিপিএস শিক্ষার্থীদের অনন্য সাফল্য

ছাত্রলীগ কর্মীদের সক্রিয় করার অভিযোগ ভিপি প্রার্থী জিতুর বিরুদ্ধে
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রলীগ কর্মীদের সক্রিয় করার অভিযোগ ভিপি প্রার্থী জিতুর বিরুদ্ধে

ড্রাই ডকে চাকরির সুযোগ, নিয়োগ পতেঙ্গায়
শিক্ষা ও ক্যাম্পাস

ড্রাই ডকে চাকরির সুযোগ, নিয়োগ পতেঙ্গায়

Load More

ট্রেন্ডিং টপিক

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো
প্রযুক্তি সংবাদ

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
টেলিকম

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 August 2025

নারীরা নির্ভয়ে চলবে এমন একটি ক্যাম্পাস চাই : সাদিক কায়েম

Techzoom.TV |
TechzoomTV