Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেভাবে গুগলে চাকরি পেলাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 4 October 2022
যেভাবে গুগলে চাকরি পেলাম
Share on FacebookShare on Twitter

অনেক বছর ধরে যে সার্চ ইঞ্জিন থেকে নানা তথ্য নিচ্ছি, সেই গুগলে চাকরি! বিষয়টা নিশ্চয়ই স্বপ্নের মতো। আমি সম্প্রতি গুগল সিঙ্গাপুরের ইউটিউবে স্ট্র্যাটেজিক পার্টনার ম্যানেজার হিসেবে যোগদান করেছি। ইউটিউবের জন্য বাংলাদেশি কনটেন্ট সৃষ্টি ও গুরুত্বপূর্ণ গণমাধ্যমের কৌশল নিয়েই আমার কাজ।

যেখান থেকে শুরু

আমার জন্ম ফরিদপুরে। পড়াশোনা নীলফামারীর সৈয়দপুরে। মাধ্যমিক পরীক্ষা দিই লায়ন্স হাইস্কুল থেকে আর উচ্চমাধ্যমিক সৈয়দপুর সরকারি টেকনিক্যাল কলেজ। শৈশব-কৈশোর শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে মার্কেটিংয়ে স্নাতক করি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি নিই। এমবিএ পড়ার সময় স্থানীয় একটি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে কাজ করেছি। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে কাজ বেশ চ্যালেঞ্জিং। অনেক কিছু শেখার সুযোগ থাকে, অনেক বিষয়ে তরুণ কর্মী হিসেবে হাতে–কলমে কাজ শিখতে হয়।

ব্যাংকিং খাতে কাজ করতে করতে ঠিক এক বছরের মাথায় বুঝতে পারি, সৃজনশীল কাজে আমার আগ্রহ আছে। সৃজনশীল কাজের সুযোগ নিতে একটি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে যোগ দিই। বিভিন্ন বিভাগে কাজের সুযোগ পেয়েছি। ডিজিটাল টিমে কাজের মাধ্যমে সৃজনশীল বিভিন্ন পণ্য ও সেবা উপস্থাপনের সঙ্গে যুক্ত ছিলাম। যেহেতু প্রযুক্তি নিয়ে বড় কাজের সুযোগ হয়েছে, তাই আরও বড় কাজ করার আগ্রহ হচ্ছিল।

এরপর একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য কাজ করেছি। ডাক্তার ভাইসহ কয়েকটি স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্মেও যুক্ত থেকেছি। ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল লিটারেসি নিয়ে কাজ করেছি। গুগল, ফেসবুকসহ বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে নেটওয়ার্কিং হয় একটু একটু করে। নেটওয়ার্কিংয়ের দক্ষতা কাজে লাগিয়েই এ বছর সেপ্টেম্বরে যোগ দিই গুগলের সিঙ্গাপুর অফিসে।

গুগলে চাকরির ধাপ

গুগলে চাকরির ধাপ অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে আলাদা। বিশ্বখ্যাত এই টেক জায়ান্টের ক্যারিয়ার পোর্টালে বিভিন্ন নিয়োগের খোঁজ পাওয়া যায়।

স্ট্র্যাটেজিক পার্টনার ম্যানেজার পদে নিয়োগের জন্য গুগলের মানবসম্পদ বিভাগ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সব মিলিয়ে ছয়টি সাক্ষাৎকার পর্বে অংশ নিতে হয়েছে। নানা ধাপের পর নিয়োগপত্র পেয়েছি। গুগলের মূল্যায়নপ্রক্রিয়া অনেক আলাদা। এখানে আমাকে কোনো তাত্ত্বিক প্রশ্ন কখনোই করা হয়নি। বরং বিভিন্ন ক্ষেত্রে কেস বা ঘটনা বিশ্লেষণ করে আমার ভাবনা জানার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন প্রকল্পে আমার কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চেয়েছেন তাঁরা।

সহকর্মী হতে কতটা প্রস্তুত, দলের সদস্য হিসেবে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারব কি না, আমার কী ধরনের ‘সফট স্কিল’ আছে, সমস্যা সমাধানের দক্ষতা আছে কি না, এসবই ছিল নিয়োগকর্তাদের বিবেচ্য। বাংলায় কেমন লিখতে পারি, সে পরীক্ষাও আমাকে দিতে হয়েছে।

সবশেষে পরিচালক পদমর্যাদার একজন আমার মুখোমুখি হয়েছিলেন। পদ বা কাজের প্রকৃতিভেদে নিয়োগের ভিন্ন ভিন্ন ধাপ থাকে।

নেটওয়ার্কিং গুরুত্বপূর্ণ

গুগলের মতো প্রতিষ্ঠানে কাজের আগ্রহ তৈরি করেছি ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে যুক্ত হওয়ার মাধ্যমে। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা কী করছেন, কী ধরনের সমস্যা সমাধানের চেষ্টা করছেন, লিংকডইন-ফেসবুক ঘেঁটে জানার চেষ্টা করেছি। বুঝতে পেরেছি, নেটওয়ার্ক তৈরি ও সংযুক্তির মাধ্যমে নিজের দুর্বলতাগুলো জানা যায়।

সিভি তৈরি করতে হবে নিজের মতো

অনেকেই সাধারণ সিভি সব জায়গায় দিয়ে চাকরির চেষ্টা করেন। গুগল বা মেটার মতো বড় বড় প্রতিষ্ঠানে কাজের জন্য যে পদে চাকরির চেষ্টা করবেন, সেই পদ বুঝে সিভি তৈরি করতে হবে। কোনোভাবে কাট-কপি-পেস্ট করে বা পুরোনো সিভি জমা দেওয়া যাবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রতারক চক্রের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সাবধান!
শিক্ষা ও ক্যাম্পাস

প্রতারক চক্রের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি থেকে সাবধান!

বেসরকারি উন্নয়ন সংস্থা কাজের সুযোগ, বেতন ২৮০০০
শিক্ষা ও ক্যাম্পাস

বেসরকারি উন্নয়ন সংস্থা কাজের সুযোগ, বেতন ২৮০০০

ঢাবিতে হচ্ছে চীন-বাংলাদেশ মৈত্রী হল, থাকতে পারবেন ৫ হাজার ছাত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবিতে হচ্ছে চীন-বাংলাদেশ মৈত্রী হল, থাকতে পারবেন ৫ হাজার ছাত্রী

হে অসহায় বঙ্গ জননী।
শিক্ষা ও ক্যাম্পাস

হে অসহায় বঙ্গ জননী।

ছাত্রীদের কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রীদের কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি

এসএসসি-দাখিল পরীক্ষায় সিসিটিভি!
শিক্ষা ও ক্যাম্পাস

এসএসসি-দাখিল পরীক্ষায় সিসিটিভি!

Load More

ট্রেন্ডিং টপিক

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট
প্রযুক্তি সংবাদ

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 October 2022

যেভাবে গুগলে চাকরি পেলাম

Techzoom.TV |
TechzoomTV