Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মাউশিকে দুভাগ করার প্রস্তাবে শিক্ষায় ঝড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 1 September 2025
মাউশিকে দুভাগ করার প্রস্তাবে শিক্ষায় ঝড়
Share on FacebookShare on Twitter

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) ভেঙে দুটি নতুন অধিদপ্তর গঠনের প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক কার্যক্রমে গতি আনতে গত ৩ জুলাই প্রধান উপদেষ্টার কাছে এমন প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাবে স্বাক্ষর করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ও সদ্য অপসারিত শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের। এমন প্রস্তাবের পর শিক্ষা ক্যাডারে ঝড় উঠেছে। এই ক্যাডারের কর্মকর্তাদের অভিযোগ, নতুন অধিদপ্তরের নামে আমলারা মাউশির কলেজ অংশটুকু দখল করতে চান। ক্ষুব্ধ কর্মকর্তারা বলছেন, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে জোরালো কর্মসূচি দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, ২০১০ সালের জাতীয় শিক্ষানীতির ২৭ অনুচ্ছেদে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের জন্য পৃথক অধিদপ্তর গঠনের সুপারিশ ছিল। সেই আলোকে মাধ্যমিক শাখার জন্য ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এবং কলেজ পর্যায়ের জন্য ‘উচ্চশিক্ষা ও গবেষণা অধিদপ্তর’ করার কথা বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি—মাধ্যমিক ও কলেজ পর্যায়ের কার্যক্রম আলাদা করে পরিচালনা করলে প্রশাসনিক কাঠামো আরও গতিশীল হবে। তবে এই প্রস্তাবকে ভিন্নভাবে দেখছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। তাদের অভিযোগ, নতুন অধিদপ্তর করে কলেজ অংশটুকু দখল করতে চাইছেন আমলারা। এর আগে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর গঠনের পর শীর্ষ পদগুলো আমলারা দখল করেছেন উল্লেখ করে তারা বলছেন, বিতর্কিত ২০১০ সালের শিক্ষানীতির আলোকে যে প্রস্তাব করা হয়েছে তাও বিতর্কিত। কারণ সেই নীতির কোনো সুপারিশ বিগত ১৫ বছরে বাস্তবায়ন হয়নি। এখন শুধু পদ দখলের জায়গায় শিক্ষানীতির বাস্তবায়ন চাওয়া সন্দেহজনক। এটা হলে শিক্ষা খাতের সামগ্রিক ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং শিক্ষা বোর্ডগুলোতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের পদ বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

দুটি অধিদপ্তর করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, মাউশির আওতায় বর্তমানে ৯টি বিভাগীয় কার্যালয়, ৬৪টি জেলা শিক্ষা অফিস, ৫১৬টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ৬৬৬টি সরকারি কলেজ, ৭০৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ১০৪টি টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ২০২৪ সালের তথ্য অনুযায়ী, দেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২১ হাজার ২৩২টি, যার মধ্যে ১ হাজার ৫১৪টি প্রতিষ্ঠান স্কুলের পাশাপাশি কলেজ পরিচালনা করছে। এ পর্যায়ে শিক্ষক সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ২৮৯ জন এবং শিক্ষার্থীর সংখ্যা ৯০ লাখ ৬৩ হাজার ৪২২ জন। বিপুলসংখ্যক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীর প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে বিদ্যমান প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল করার প্রস্তাব এসেছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) আয়োজিত জাতীয় কর্মশালায় দেওয়া সুপারিশের ভিত্তিতে বিআইএম ফাউন্ডেশন রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি সার্ভিস সেন্টার (বিএফআরসিএসসি) একটি প্রতিবেদন প্রণয়ন করে। প্রতিবেদনে বর্তমান কাঠামোর পরিবর্তে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এবং ‘উচ্চশিক্ষা ও গবেষণা অধিদপ্তর’ নামে দুটি পৃথক অধিদপ্তর গঠনের প্রস্তাব করা হয়েছে।

এর আগে ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর সচিব কমিটির বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সংস্কার পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়। সেই আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ২০২৪ সালের ২৮ নভেম্বর সংস্কার পরিকল্পনা দাখিল করে, যেখানে মাউশিকে দুটি অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল।

সংশ্লিষ্টরা বলছেন, ২০১০ সালের শিক্ষানীতির আলোকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, বিজ্ঞানসম্মত ও কর্মমুখী করতে ২০১৫ সালে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নামে আলাদা একটি অধিদপ্তর করা হয়। এর আগে মাদ্রাসাগুলোর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম মাউশির বিশেষ শাখার মাধ্যমে পরিচালিত হতো। দেশের প্রায় ৩০ শতাংশ জনগোষ্ঠী মাদ্রাসা শিক্ষার সঙ্গে যুক্ত। পৃথক অধিদপ্তর করার পর মাদ্রাসাগুলোর প্রশাসনিক ও একাডেমিক গতি বেড়েছে। তবে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অভিযোগ, অধিদপ্তরটির মহাপরিচালক, পরিচালকসহ শীর্ষপদগুলো আমলাদের দখলে চলে গেছে।

মাউশি ভেঙে দুটি বিভাগ করার প্রস্তাবে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশন এবং অন্যান্য পেশাজীবী সংগঠনের নেতারা এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছেন। তাদের মতে, এটি শিক্ষাব্যবস্থায় সমন্বয়হীনতা তৈরি করবে এবং শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কাজের ক্ষেত্র সীমিত করে ফেলবে।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের অভিযোগ, ২০১০ সালের শিক্ষানীতিটি বিতর্কিত। এই নীতির কোনো কিছু বাস্তবায়ন না হলেও শুধু অধিদপ্তর করার চেষ্টা সন্দেহের জন্ম দিয়েছে। নীতিটি আওয়ামী লীগ সরকার করেছিল, বর্তমান সরকার যদি পতিত সরকারের সুপারিশ আমলে নিয়ে মাউশিকে ভাগ করে, তাহলে শিক্ষা খাতের সামগ্রিক ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

বিসিএস সাধারণ শিক্ষা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, শিক্ষার মূল অংশীজন শিক্ষা ক্যাডারে কর্মরত শিক্ষক, কর্মকর্তারা। তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই সরকারের এমন প্রস্তাব নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সবার মধ্যে অসন্তোষ তৈরি হবে। সরকারের উচিত সব দিক বিবেচনায় নিয়ে সামনে এগোনো।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটির সভাপতি এস এম কামাল আহমেদ বলেন, ‘মাউশিকে দ্বিখণ্ডিত করার এই প্রচেষ্টা শিক্ষা ক্যাডারের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই করা হয়েছে। এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে আমরা জোরালো কর্মসূচি দেব।’

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন আরেকটি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) ভেঙে দুটি আলাদা দপ্তর গঠনের প্রস্তাবও আটকে যায়। ডিআইএর আওতায় থাকা পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রমকে পৃথক করার দাবি উঠেছিল। প্রস্তাব অনুযায়ী একটি হবে পরিদর্শন অধিদপ্তর, অন্যটি নিরীক্ষা অধিদপ্তর। মন্ত্রণালয়ের যুক্তি ছিল—দুটি কাজ আলাদা হলে স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে, আন্তর্জাতিক মানের তদারকি নিশ্চিত করা যাবে। তবে বিগত সরকারের ব্যয় সংকোচন নীতি ও পদ সৃষ্টি সংক্রান্ত প্রশাসনিক জটিলতার কারণে তা আটকে যায়। দুটি নতুন দপ্তর গঠনের জন্য অতিরিক্ত বাজেট ও জনবল প্রয়োজন হবে, যা বিদ্যমান আর্থিক পরিস্থিতিতে সম্ভব নয় বলে আপত্তি জানায় অর্থ মন্ত্রণালয়। আর জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন প্রশাসনিক কাঠামো তৈরিতে জটিলতা এবং বাড়তি আমলাতান্ত্রিক স্তরের আশঙ্কা প্রকাশ করে তা আটকে দেয়। এ ছাড়া বিদ্যমান কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বিন্যাস এবং শিক্ষা ক্যাডার বনাম হিসাবরক্ষণ ক্যাডারের স্বার্থ-সংঘাতের কারণে বিষয়টি জটিল হয়ে উঠেছে—এমন ব্যাখ্যা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ অনুমোদন স্থগিত রাখে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চোখে সানগ্লাস, ঠোঁটে সিগারেট নিয়ে ডাকসুর প্রচারণায় ঢাবি ছাত্র
শিক্ষা ও ক্যাম্পাস

চোখে সানগ্লাস, ঠোঁটে সিগারেট নিয়ে ডাকসুর প্রচারণায় ঢাবি ছাত্র

এইচএসসির ফল: সবার আগে ফলাফল জানার সহজ উপায়
নির্বাচিত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

ইউনিভার্সিটি অব স্কলার্স এর নতুন ভিসি অধ্যাপক ড. এনামুল বাশার
শিক্ষা ও ক্যাম্পাস

ইউনিভার্সিটি অব স্কলার্স এর নতুন ভিসি অধ্যাপক ড. এনামুল বাশার

কুড়িগ্রামে বই বিহীন শ্রেণিকক্ষ
প্রযুক্তি সংবাদ

কুড়িগ্রামে বই বিহীন শ্রেণিকক্ষ

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি
শিক্ষা ও ক্যাম্পাস

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস
নির্বাচিত

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসির ফল প্রকাশ শনিবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

দেশে মোবাইল ফোন উৎপাদন অব্যাহত থাকলেও বৈধ পথে...

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 September 2025

মাউশিকে দুভাগ করার প্রস্তাবে শিক্ষায় ঝড়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix