Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাবেক শিক্ষামন্ত্রীর সঙ্গে সেই পরিচালক ও স্ত্রীর ছবি আলোচনায়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 6 September 2025
আইসিটি
Share on FacebookShare on Twitter

তীব্র সমালোচনার পরেও দক্ষিণ কোরিয়া সরকার আয়োজিত ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন (আইসিটি) প্রশিক্ষণে যাচ্ছেন বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিসহ অন্যান্য বিষয়ের শিক্ষকরা। প্রশিক্ষণটিতে আইসিটি বিষয়ের শিক্ষক রয়েছেন মাত্র একজন। আগামীকাল দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানে ১০ দিনের জন্য দক্ষিণ কোরিয়া যাবেন তারা।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) প্রশিক্ষণ উইংয়ের পরিচালক প্রফেসর সাঈদুর রহমান, মাধ্যমিক উইংয়ের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রশিক্ষণ উইংয়ের সহকারী পরিচালক ড. জাহিদা বেগমের সুপারিশে প্রশিক্ষণের প্রার্থী নির্বাচন করা হয়েছে। প্রশিক্ষণে প্রফেসর সাঈদুরের স্ত্রী-কথিত শ্যালিকা এবং ভায়রাও রয়েছে। প্রশিক্ষণের নামে ‘পারিবারিক ট্রুর’ নিয়ে তীব্র সমালোচনা তৈরি হলেও এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেয়নি। ফলে মন্ত্রণালয়ের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: আইসিটি প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন পরিচালকের স্ত্রী-শ্যালিকা, ১৯ জনের দলে আইসিটি শিক্ষক মাত্র ১

এ বিষয়ে জানতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং প্রশাসন ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. মজিবর রহমানের ব্যবহৃত নাম্বারে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি।

এদিকে মাউশির প্রশিক্ষণ উইংয়ের পরিচালক এবং তার স্ত্রী ঢাকা কলেজের সহযোগী অধ্যাপকের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনায় এসেছে। ছবিতে পতিত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে পরিচালক প্রফেসর মো. সাঈদুর রহমান, তার স্ত্রী সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা লিপি এবং তাদের সন্তানদের কেক কাটতে দেখা গেছে।

ঢাকা কলেজ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ঢাকা কলেজ শিক্ষকদের সংগঠন শিক্ষক পরিষদের প্রভাবশালী নেতা রেবেকা সুলতানা লিপির বাসায় যান। লিপির ছোট মেয়ের জন্মদিন উদযাপন করতে তিনি সেখানে গিয়েছিলেন বলে কলেজের একাধিক শিক্ষক জানিয়েছেন। এ সময় প্রফেসর সাঈদুর রহমান ও রেবেকা সুলতানার বড় মেয়েও সেখানে উপস্থিত ছিলেন।

যদিও নিজের মেয়ের জন্মদিন উদযাপনের অভিযোগ অস্বীকার করেছেন সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা লিপি। তিনি বলেন, ‘আমার স্বামী এবং আমি দুইজনই শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হিসেবে শিক্ষামন্ত্রীর সঙ্গে ছবি থাকা স্বাভাবিক ব্যাপার নয় কি? আওয়ামী লীগের আমলে আমার স্বামী নানাভাবে বঞ্চিত হয়েছেন। একটি মহল আমাদের বিতর্কিত করার জন্য ছবিগুলো ভাইরাল করেছে।’

অনুসন্ধানে জানা গেছে, যশোরের শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছিলেন প্রফেসর সাহেদ। তিনি অধ্যক্ষ থাকাকালীন ঢাকা-৪ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সানজিদা খানম এবং তার মাসলম্যানরা প্রফেসর সাহেদকে বিএনপি-জামায়াত ট্যাগ দিয়ে নানাভাবে অপমান অপদস্ত করেছেন। প্রফেসর সাহেদকে সরাতে তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনির কাছে অ্যাডভোকেট সানজিদা খানম সরাসরি তদবির করেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ঢাকা কলেজের এক অধ্যাপক বলেন, ‘প্রফেসর সাঈদুর রহমান এবং তার স্ত্রী মোটা অংকের টাকা দিয়ে সানজিদা খানম এবং দীপু মনিকে হাত করে প্রফেসর সাহেদকে শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে সরিয়ে দেন। পরবর্তীতে সেখানে অধ্যক্ষ হিসেবে পদায়ন পান। শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে পদায়নের পূর্বে তিনি উত্তরবঙ্গের একটি কলেজে কর্মরত ছিলেন। সরকারি দেবেন্দ্র কলেজে অধ্যক্ষ থাকাকালীন প্রফেসর সাঈদুরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে ওঠায় তাকে উত্তরবঙ্গে শাস্তিমূলক পদায়ন দেয়া হয়েছিল। তবে গুরুদণ্ডে লঘু শাস্তি হওয়ায় তিনি একই ধরনের কার্যক্রম এখনো পরিচালনা করছেন।’

এ অভিযোগের বিষয়ে জানতে মাউশির প্রশিক্ষণ উইংয়ের পরিচালক প্রফেসর সাঈদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইসিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঢাকায় শহীদদের স্মরণে শিক্ষার্থীদের পদযাত্রা
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাকায় শহীদদের স্মরণে শিক্ষার্থীদের পদযাত্রা

২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা শিক্ষকদের
শিক্ষা ও ক্যাম্পাস

২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা শিক্ষকদের

মেরুদণ্ড সোজা রেখে স্বচ্ছ ডাকসু নির্বাচন উপহার দিয়েছেন উপাচার্য: সারজিস
শিক্ষা ও ক্যাম্পাস

মেরুদণ্ড সোজা রেখে স্বচ্ছ ডাকসু নির্বাচন উপহার দিয়েছেন উপাচার্য: সারজিস

সুফিয়া কামাল হলে ভিপি রাত্রি, জিএস রুকু ও এজিএস শিমু
শিক্ষা ও ক্যাম্পাস

সুফিয়া কামাল হলে ভিপি রাত্রি, জিএস রুকু ও এজিএস শিমু

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

ডাকসু নির্বাচনে সদস্যপদে জয়ী হলেন যারা
শিক্ষা ও ক্যাম্পাস

ডাকসু নির্বাচনে সদস্যপদে জয়ী হলেন যারা

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি
সোশ্যাল মিডিয়া

‘আসসালামু আলাইকুম’ সম্ভাষণে ২৪ ঘণ্টায় আইপিএস বদলি

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ
অটোমোবাইল

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 September 2025

সাবেক শিক্ষামন্ত্রীর সঙ্গে সেই পরিচালক ও স্ত্রীর ছবি আলোচনায়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

Techzoom.TV |
TechzoomTV