Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নারী শিক্ষার্থীদের নম্বর স্থানীয় বিএনপি-ছাত্রদলকে কারা দিল, প্রশ্ন মহিউদ্দিন রনির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 7 September 2025
নারী শিক্ষার্থীদের নম্বর স্থানীয় বিএনপি-ছাত্রদলকে কারা দিল, প্রশ্ন মহিউদ্দিন রনির
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষে ঢাবি শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে এবং নম্বরে কল দিয়ে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের ভোট চাওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এজিএস প্রার্থী মহিউদ্দিন রনি।

শনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ভিডিওটির ক্যাপশনে মহিউদ্দিন রনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোনদের ডাকসুতে ছাত্রদলকে ভোট দিতে বিএনপি নেতার প্রেশারাইজ ও ছাত্রদলের অপপ্রচারের এগেইন্সটে তীব্র নিন্দা জানাই।

ভিডিওতে রনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের আমাদের এক বোনকে (নিয়ন মনি) ছাত্রদলের প্যানেলকে ভোট দেওয়ার জন্য বিএনপির লোকেরা নাকি প্রেশারাইজ করেছে। আমার প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মোবাইল নম্বর বাইরে কীভাবে যায়? দ্বিতীয় প্রশ্ন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নেতৃত্ব নির্বাচনে কাকে ভোট দেবে বা না দেবে, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এখানে বিএনপি পেশারাইজ করার কে? আর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অবস্থান এখানে কী, সেটা আমাদের জানা দরকার।

তিনি বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষে প্রচারণা চালাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এসে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা সৃষ্টি করছিল। সেই বহিরাগত আমি ধরিয়ে দিয়েছিলাম। সেটার জন্য ঢাবি ছাত্রদল দুঃখ প্রকাশ করেনি এবং দায়ও স্বীকার করেনি। কিন্তু ঢাকা কলেজ ছাত্রদলের লোকেরা মব করল এবং পরে গিয়ে মামলাও করল অযৌক্তিকভাবে। এত কিছুর পরেও না পেরে তারা (ছাত্রদল) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে করা এক প্রচারণামূলক পোস্টে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে।

মহিউদ্দিন রনি আরও বলেন, নিয়ন মনি আপুর সাথে ঘটানো ঘটনা ও বহিরাগত এনে নিজেদের প্রচারণার মাধ্যমে ছাত্রদল স্বতন্ত্র প্রার্থীদের সাথে বৈষম্য করছে এবং টাকার খেলা খেলছে ছাত্রদলের ভাইয়েরা। এসব ব্যাপারে ছাত্রদলের কোনো ভাইকে প্রতিবাদও জানাতে দেখিনি। আমাদের বোনদের কেন উপজেলা বিএনপি থেকে প্রেশারাইজ করা হচ্ছে? কেন অপপ্রচার চালানো হচ্ছে? আপনাদের বিপক্ষে গেলে কেন বট এটাক করছেন? এসব ঘৃণিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঢাকায় শহীদদের স্মরণে শিক্ষার্থীদের পদযাত্রা
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাকায় শহীদদের স্মরণে শিক্ষার্থীদের পদযাত্রা

ছাত্রদলের আয়োজনে ঢাবিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শুরু ১ মার্চ
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রদলের আয়োজনে ঢাবিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শুরু ১ মার্চ

বাতিল হতে পারে ডাকসু নির্বাচনের ফলাফল!
শিক্ষা ও ক্যাম্পাস

বাতিল হতে পারে ডাকসু নির্বাচনের ফলাফল!

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
শিক্ষা ও ক্যাম্পাস

চাকরির সুযোগ দিচ্ছে ওয়ালটন

দারাজে স্নাতক পাসে চাকরি, কর্মস্থল ঢাকা
ই-কমার্স

দারাজে স্নাতক পাসে চাকরি, কর্মস্থল ঢাকা

এইচএসসির ফল
শিক্ষা ও ক্যাম্পাস

পাঁচ বছর পর ‘স্বাভাবিক হচ্ছে’ এইচএসসির ফল, কমতে পারে পাস ও জিপিএ-৫

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার: যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ
প্রযুক্তি সংবাদ

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ

রাইড শেয়ারিং
অর্থ ও বাণিজ্য

উবারের বিরুদ্ধে অনুমতি ছাড়া ক্যাম্পেইন আইডিয়া ব্যবহারের অভিযোগ বিজ্ঞাপনী এজেন্সির

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক...

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 September 2025

নারী শিক্ষার্থীদের নম্বর স্থানীয় বিএনপি-ছাত্রদলকে কারা দিল, প্রশ্ন মহিউদ্দিন রনির

Techzoom.TV |
TechzoomTV