Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাঁচ বছর পর ‘স্বাভাবিক হচ্ছে’ এইচএসসির ফল, কমতে পারে পাস ও জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 9 October 2025
এইচএসসির ফল
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাসের কারণে ২০২০ সালে শিক্ষাব্যবস্থার ওপর বড় ধরনের ধাক্কা আসে। পরে বন্ধ হয়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর পাঁচ বছর স্বাভাবিক অবস্থায় ফেরেনি দেশের শিক্ষাব্যবস্থা। অটোপাসের পাশাপাশি সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় এসএসসি ও এইচএসসিসহ অ্যাকাডেমিক পরীক্ষা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের বছরও সব বিষয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ফলে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল ঘোষণা করে শিক্ষা বোর্ডগুলো।

চলতি বছর সে ধারা থেকে বেরিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরছে দেশের অ্যাকাডেমিক পরীক্ষা। সবগুলো বিষয়ে হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। উত্তরপত্র দেখার ক্ষেত্রেও ছিল কড়াকড়ি। কাউকে বাড়তি সুবিধা না দিয়ে পুরোপুরি মেধার ভিত্তিতে এবারের ফলাফল প্রকাশ করা হবে। ফলে গত কয়েক বছরের অস্বাভাবিক অবস্থা থেকে বেরিয়ে আগামী ১৮ অক্টোবরের মধ্যে স্বাভাবিক ফলাফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষাবোর্ডগুলো।

শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ সংশ্লিষ্টরা মনে করছেন, অটোপাস ও সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে আগের বছরগুলোয় পাসের হার বেশি থাকার পাশাপাশি প্রচুর শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এবার স্বাভাবিক অবস্থায় ফেরায় উত্তরপত্র দেখার ক্ষেত্রে কড়াকড়িসহ মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করার নির্দেশনা থাকায় পাসের হারেও প্রভাব পড়বে।

এক শিক্ষার্থীর অভিভাবক হ্যাপি আক্তার বলেন, এসএসসি ও এইচএসসির ভালো ফলাফল বিশ্ববিদ্যালয় ভর্তিতে সহায়ক হিসেবে কাজ করে। তবে কোনো কারণে যদি এইচএসসির ফল খারাপও হয়, তাহলেও পরিবারের সদস্যদের উচিত পরীক্ষার্থীকে বকাঝকা না করা। বরং তাকে মানসিক সাপোর্ট দেওয়া উচিত। তাকে বোঝানো উচিত, রেজাল্ট অন্যদের চেয়ে খারাপ হলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিলে সেটা কাভার করা সম্ভব।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষা যাতে ভালোভাবে দিতে পারে, সে ব্যাপারে তাকে উৎসাহিত করতে হবে। একটি পরীক্ষার ফলাফলের ওপর জীবন থেমে থাকে না। এমন অনেক শিক্ষার্থী আছে যাদের অ্যাকাডেমিক রেজাল্ট খারাপ হওয়ার পরও তারা জীবনে প্রতিষ্ঠিত হয়। পরিবারের কেউ খারাপ রেজাল্ট করলে তার সামনে এসব দৃষ্টান্ত তুলে ধরে তাকে অনুপ্রেরণা দেওয়া উচিত।

স্বাভাবিক অবস্থায় ফেরার পর ফলাফলের এমন প্রভাব দেখা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায়ও। পাসের হার ও জিপিএ-৫, দুটিই কমে। পাসের হার ৬৮ দশমিক ৪৫। জিপিএ-৫ পায় ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। আগের বছর পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। জিপিএ–৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী।

এতে চলতি বছরের এসএসসির মতো এইচএসসিতেও পাস কমার পাশাপাশি জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও কমতে পারে। সে ক্ষেত্রে বিদ্যমান পরিস্থিতির সঙ্গে শিক্ষার্থীদের মানিয়ে নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছেন অনেকে। সবার ক্ষেত্রেই একই অবস্থা হওয়ায় এসব মাথায় না নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

রাজধানীর একটি কলেজের প্রভাষক মো. আতিকুর রহমান বলেন, ‘এসএসসির মতো অন্যবারের চেয়ে এবার এইচএসসিতেও পাস কমতে পারে বলে ধারণা করছি। তবে এই পরীক্ষাই যে জীবনের গতিপ্রকৃতি নির্ধারণ করে দেবে, বিষয়টি এমন নয়। এবার পুরোপুরি মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করায় সবার প্রকৃত অবস্থাটা জানা যাবে। সে অনুযায়ী, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য তারা প্রস্তুতি নিলে ভালো ক্যারিয়ার গড়তে পারবে বলে আশা করি।’

স্বাভাবিক অবস্থায় ফেরার পর ফলাফলে এমন প্রভাব দেখা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায়ও। পাসের হার ও জিপিএ-৫, দুটিই কমে। পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫। জিপিএ-৫ পায় ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। আগের বছর পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ। জিপিএ–৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী।

এইচএসসি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়া একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ও রমজানের কারণে এবার অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এগিয়ে নিয়ে আসছে বলে জানা যাচ্ছে। আবার এইচএসসি পরীক্ষার খাতা দেখায়ও কড়াকড়ি আছে। এতে তারা কিছুটা চাপে আছেন সত্য। তবে এমন অবস্থা এক-দুই জনের নয়, সবার। ফলে সার্বিক বিবেচনায় এটি তাদের ওপর তেমন প্রভাব ফেলবে না বলে মনে করছেন তারা।

২০১৯ থেকে ২০২৪: স্বাভাবিক ছিল না এইচএসসি পরীক্ষা-ফল
করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার মূল্যায়নে পাস করেন সবাই, অর্থ্যাৎ সবাই অটোপাস করেন। ওই বছর পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন। এর মধ্য জিপিএ-৫ পান ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ১১ দশমিক ৮৩ শতাংশ।

সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পায় ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন, যা উত্তীর্ণের মোট সংখ্যার ১৩ দশমিক ৭৯ শতাংশ। ৯ সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন।

২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষাও হয় সংক্ষিপ্ত সিলেবাসে। এতে গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ, যা আগের বছরের চেয়ে ৯ দশমিক ৩১ শতাংশ কম। ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পান ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪। আগের বছরের চেয়ে পাসের হার কমে ৭ দশমিক ৩১ শতাংশ। ১১ শিক্ষা বোর্ডে ১৩ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পান ৯২ হাজার ৫৯৫ জন। আগের বছরের চেয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমে ৮৩ হাজার ৬৮৭ জন।

গণঅভ্যুত্থানের কারণে ২০২৪ সালে কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ায় সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল দেওয়া হয়। এ বছর ৯ সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পান এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। সে হিসেবে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বাড়ে ৫৩ হাজার ৫৪৬ জন। ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশ নেন।

এইচএসসি পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। ফল প্রকাশের চূড়ান্ত কোনো তারিখ নির্ধারণ না হলেও ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ড চেয়ারম্যানদের। বোর্ড চেয়ারম্যানরা ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছে।

আর চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়। এর মাধ্যমে প্রায় পাঁচ বছর পর স্বাভাবিক ব্যবস্থায় পরীক্ষা ও ফলাফল প্রকাশ করা হচ্ছে।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ই‌লিয়াছ উ‌দ্দিন আহাম্মদ  বলেন, ‘পরীক্ষার খাতায় যা লিখেছেন শিক্ষার্থীরা, তার ফলাফলই পাবেন। এসএসসি যে স্টাইলে, যে চিন্তায় উপদেষ্টা ও সচিব যেভাবে নির্দেশনা দিয়েছিলেন, এই নির্দেশনা এইচএসসিতেও দিয়েছেন। তা অনুসরণ করেই ফলাফল নির্দিষ্ট সময়ের মধ্যে দেব।’

তিনি বলেন, ‘কারও প্রতি কোনও দয়া বা অনুকম্পা দেখানোর সুযোগ নেই। সব হবে পুরোপুরি মেধার ভিত্তিতে। ফলাফল কেমন হবে, সে বিষয়ে আমরা কিছু বলতে পারব না। শিক্ষার্থী যেভাবে উত্তর দিয়েছে, সেটা যথার্থভাবে মূল্যায়ন করেছি। সেটার ভিত্তিতেই ফলাফল প্রকাশের প্রক্রিয়ায় যাচ্ছি।’

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সভায় বসছেন বোর্ড চেয়ারম্যানরা। এতে প্রস্তুতিসহ সার্বিক বিষয়ে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয়কে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সে অনুযায়ী ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করবে মন্ত্রণালয়। ১৮ অক্টোবরের মধ্যেই ফলাফলের সবকিছু সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ বুধবার (৮ অক্টোবর) একটি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বলেন, ‘আমরা ফলাফল নিয়ে পুরোপুরি প্রস্তুত। আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে আমাদের সভা সভা হবে। আমাদের অবস্থান মন্ত্রণালয়কে জানাব। পরে মন্ত্রণালয় তাদের অবস্থান জানাবে। এইচএসসির ফলাফল নিয়ে ১৮ অক্টোবরের আগেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করতে হচ্ছে।’

এর আগে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে সভা করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত সোমবার মন্ত্রণালয়ে শিক্ষা সচিব রেহেনা পারভীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। ফল প্রকাশের চূড়ান্ত কোনো তারিখ নির্ধারণ না হলেও ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ড চেয়ারম্যানদের। বোর্ড চেয়ারম্যানরা ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছে।

সভার বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মো. মজিবর রহমান বলেন, ‘ফল প্রকাশ নিয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে কথা হয়েছে। তারা ১৯ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশ করবেন বলে আশ্বস্ত করেছেন। আমরা ১৯ অক্টোবর ফল প্রকাশের কথা বলেছি। তারা এর আগেও ফল প্রকাশ করতে পারেন বলে জানিয়েছেন।’

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এইচএসসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

আত্মহত্যা করা শিক্ষার্থীদের অর্ধেকই স্কুলের
শিক্ষা ও ক্যাম্পাস

আত্মহত্যা করা শিক্ষার্থীদের অর্ধেকই স্কুলের

ট্রাফিক পুলিশ নেই, সড়কের শৃঙ্খলা রক্ষায় সাধারণ শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

ট্রাফিক পুলিশ নেই, সড়কের শৃঙ্খলা রক্ষায় সাধারণ শিক্ষার্থীরা

লক্ষাধিক কারিগরি শিক্ষার্থীর উপবৃত্তি যাবে বিকাশে
প্রযুক্তি সংবাদ

লক্ষাধিক কারিগরি শিক্ষার্থীর উপবৃত্তি যাবে বিকাশে

স্বেচ্ছাসেবক দল
শিক্ষা ও ক্যাম্পাস

চাঁদা না দেওয়ায় স্কুলে তালা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

‘রোকেয়া হলের ছাত্র’– ডাকসু প্রার্থীর পক্ষে ভোট চাইতে এসে ধরা ঢাকা কলেজ শিক্ষার্থী
শিক্ষা ও ক্যাম্পাস

‘রোকেয়া হলের ছাত্র’– ডাকসু প্রার্থীর পক্ষে ভোট চাইতে এসে ধরা ঢাকা কলেজ শিক্ষার্থী

দক্ষিণ কোরিয়ার গর্ব সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি!
শিক্ষা ও ক্যাম্পাস

দক্ষিণ কোরিয়ার গর্ব সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি!

Load More

ট্রেন্ডিং টপিক

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন
নির্বাচিত

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক
প্রযুক্তি সংবাদ

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
শিক্ষা ও ক্যাম্পাস

এইচএসসির ফল প্রকাশ শনিবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 October 2025

পাঁচ বছর পর ‘স্বাভাবিক হচ্ছে’ এইচএসসির ফল, কমতে পারে পাস ও জিপিএ-৫

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix