Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিউজিল্যান্ডে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের এক বছর, শিক্ষার্থীদের ৩ ধরনের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 8 September 2025
নিউজিল্যান্ডে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের এক বছর, শিক্ষার্থীদের ৩ ধরনের প্রতিক্রিয়া
Share on FacebookShare on Twitter

নিউজিল্যান্ডে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করার এক বছর পার হয়েছে। সরকারের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো ও ক্লাসে বিভ্রান্তি কমানো। তবে বাস্তবে দেখা যাচ্ছে, এ সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

২০২৪ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন ঘোষণা দিয়েছিলেন—শিশুদের শেখা ও সাফল্যের জন্য মোবাইল ফোনের বিভ্রান্তি কাটানো জরুরি। এর আগে অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশেই একই ধরনের নিষেধাজ্ঞা চালু করা হয়েছিল।

কিন্তু গবেষণায় দেখা গেছে, প্রত্যাশিত ফল সব সময় মেলে না। যুক্তরাজ্যে সাম্প্রতিক এক জরিপে ১ হাজার ২০০ শিক্ষার্থীকে নিয়ে করা গবেষণায় পাওয়া গেছে—ফোন নিষিদ্ধ স্কুল ও তুলনামূলক শিথিল নীতির স্কুলের মধ্যে একাডেমিক ফলাফল বা মানসিক স্বাস্থ্যে তেমন পার্থক্য নেই।

যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, নিউজিল্যান্ডে ২৫টি স্কুলের ১২–১৮ বছর বয়সী ৭৭ জন শিক্ষার্থীর মতামত সংগ্রহ করা হয়। সেখানে কেউ এ নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে, কেউ আপত্তি তুলেছে, আবার কেউ নিরপেক্ষ থেকেছে। একদল শিক্ষার্থী বলেছে, ফোন না থাকায় পড়াশোনায় মনোযোগ বেড়েছে, মানসিক স্বস্তিও পাওয়া যাচ্ছে। তাদের মতে, ফোন হাতে থাকলে সারা দিন সেটাতেই ডুবে থাকতে হয়, যা ক্ষতিকর।

তবে অন্য শিক্ষার্থীরা বলছে, বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বেগ তৈরি হচ্ছে। আবার নিয়মের অস্পষ্টতা নিয়েও অভিযোগ আছে। অনেকেই মনে করছে—শিক্ষকরা ফোন ব্যবহার করতে পারলেও শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে। ফলে তারা গোপনে ফোন ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

আরও একটি বড় অভিযোগ হলো—নিষেধাজ্ঞা চালুর আগে শিক্ষার্থীদের কোনো মতামত নেওয়া হয়নি। তাদের দাবি, প্রাপ্তবয়স্করা নিয়ম চাপিয়ে দিয়েছেন। অথচ ক্লাসে ল্যাপটপসহ অন্যান্য প্রযুক্তি ব্যবহার করতে হয়, যা সমানভাবে বিভ্রান্তি তৈরি করে। গবেষণায়ও দেখা গেছে, নিউজিল্যান্ডের ৮০ শতাংশ শিক্ষার্থী মনে করে শুধু ফোন নয়, যেকোনো প্রযুক্তিই ক্লাসে মনোযোগ নষ্ট করে।

বিকল্প প্রস্তাবও এসেছে শিক্ষার্থীদের কাছ থেকে। তারা বলছে, বিরতির সময় ফোন ব্যবহারের অনুমতি দিলে যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে, অথচ ক্লাসের পড়াশোনা ব্যাহত হবে না। পাশাপাশি প্রাপ্তবয়স্কদেরও সুস্থ ডিজিটাল অভ্যাস গড়ে তোলার দাবি তুলেছে তারা।

বিশেষজ্ঞরা মনে করেন, ফোন পুরোপুরি নিষিদ্ধ করার চেয়ে শিক্ষার্থীদের সঠিকভাবে ব্যবহারের দক্ষতা শেখানো বেশি কার্যকর। এজন্য শিক্ষক-অভিভাবকদেরও প্রশিক্ষণ ও সহায়তা জরুরি। তরুণদের প্রযুক্তি ব্যবহারে শুধু নিয়ন্ত্রণ নয়, বরং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই টেকসই সমাধান হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোবাইল ফোন নিষিদ্ধ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাইভজিতে ঐতিহাসিক ভিডিও কল
প্রযুক্তি সংবাদ

ফাইভজিতে ঐতিহাসিক ভিডিও কল

মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্নপূরণ করবে মারুতি অল্টো!
অটোমোবাইল

৫ লাখ টাকায় ৬ নতুন গাড়ি

পাতলা ও হালকা স্মার্টফোন মি ১১ লাইট আনল শাওমি
প্রযুক্তি বাজার

পাতলা ও হালকা স্মার্টফোন মি ১১ লাইট আনল শাওমি

৬৫ মিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগ পেলো শপআপ
প্রযুক্তি সংবাদ

৬৫ মিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগ পেলো শপআপ

ভেন্টিলেটরের ‘প্রয়োজন’ জানাবে এআই
নির্বাচিত

ভেন্টিলেটরের ‘প্রয়োজন’ জানাবে এআই

চট্টগ্রামে ‘বিগ ২০২৩’ অ্যাক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত
নির্বাচিত

চট্টগ্রামে ‘বিগ ২০২৩’ অ্যাক্টিভেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 September 2025

নিউজিল্যান্ডে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের এক বছর, শিক্ষার্থীদের ৩ ধরনের প্রতিক্রিয়া

Techzoom.TV |
TechzoomTV