Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যালট বাক্স বহনের পাশে ‘ছাত্রদল নেতা’, সাংবাদিকের ফোন কেড়ে ভিডিও ডিলিট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 September 2025
ব্যালট বাক্স বহনের পাশে ‘ছাত্রদল নেতা’, সাংবাদিকের ফোন কেড়ে ভিডিও ডিলিট
Share on FacebookShare on Twitter

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের আচরণ বিধি ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করা দুই ছাত্রদল নেতার ছবি ধারণ করায় সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ছবি ডিলিট করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জাকসু নির্বাচনের ব্যালট বাক্স পরিবহনের সময় ওই দুই নেতা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন। ভুক্তভোগী সাংবাদিক সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের সিনেট ভবনের নির্বাচন কমিশন কার্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দুই ছাত্রদল নেতা হলেন- জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রোজেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী জানান, রাতে তথ্য সংগ্রহে ওই সাংবাদিক নির্বাচন কমিশন কার্যালয়ে যান। এ সময় তিনি দেখতে পান ব্যালট বাক্স নিয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে কর্মকর্তারা বের হচ্ছেন। তাদের পাশাপাশি হেঁটে যাচ্ছেন ছাত্রদলের ওই দুই নেতাসহ আরও কয়েকজন। এ সময় এ দৃশ্যটি মুঠোফোনে ধারণ করেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ওই সাংবাদিক। এই ঘটনা নজরে এলে ছাত্রদল নেতা মশিউর রহমান রোজেন ওই সাংবাদিকের মুঠোফোন কেড়ে নিয়ে ভিডিওটি ডিলিট করেন। পরে সাংবাদিক পরিচয় দিলে এমন ভিডিও ধারণ করতে নিষেধ করেন তিনি।

ভুক্তভোগী সাংবাদিক ওসমান সরদার বলেন, ”ওই সময় আমি ব্যালট বাক্স নিয়ে যাওয়ার ভিডিও করছিলাম। পেছনে ছাত্রদলের বাবর ভাই ও রোজেন ছিল। পরে রোজেন আমার কাছ থেকে ফোনটা নিয়ে, আমার ফোন থেকে ভিডিও ডিলিট করে দেয়।এটা নিয়ে আমি খুবই শঙ্কিত। আজই যদি এমন অবস্থা হয়, তাহলে আগামীকাল নির্বাচনের দিন কি অবস্থা হতে পারে?”

এ বিষয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবরকে ফোন করা হলে তিনি এমন ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। আমি তো ওইখানেই ছিলাম। ভিডিও ডিলিট করে নাই। কি ভিডিও ডিলিট করছে সেটাও তো জানি না। ভিডিও কোনো ডিলিট করে নাই। বিষয়টি তদন্ত করে দেখবো।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়, ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হল ও ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থী, অতিথিসহ যেকোনো ধরনের বহিরাগত ব্যক্তি অবস্থান করতে পারবেন না।

জাবি ছাত্রদল আহ্বান জহির উদ্দিন মুহাম্মদ বাবর বিশ্ববিদ্যালয়ের ৩৯ তম আবর্তনের (২০০৯-১০) রসায়ন বিভাগের শিক্ষার্থী ও যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রোজেন ৪০ তম আবর্তনের (২০১০-১১) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তারা দুজনেই ক্যাম্পাসের প্রাক্তন শিক্ষার্থী। জাবি প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, তারা দুজনই নির্বাচন চলাকালীন সময়ে ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকের নতুন ডিজাইন নিয়ে ‘ক্ষোভ’
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের নতুন ডিজাইন নিয়ে ‘ক্ষোভ’

ডাকসুর পূর্ণরূপ বলতে না পারায় ছাত্রদলের ওপর ক্ষোভ ঝাড়লেন বিএনপি নেতা
শিক্ষা ও ক্যাম্পাস

ডাকসুর পূর্ণরূপ বলতে না পারায় ছাত্রদলের ওপর ক্ষোভ ঝাড়লেন বিএনপি নেতা

যতোসব টিকটক কেলেঙ্কারী !
নির্বাচিত

ডাউনলোডে ফেসবুককে ছাড়িয়েছে টিকটক

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে গ্লেনরিচ
শিক্ষা ও ক্যাম্পাস

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে গ্লেনরিচ

গুগলে বিশ্বের কুখ্যাত ১০ সন্ত্রাসীর তালিকায় মোদির ছবি!
প্রযুক্তি সংবাদ

গুগলে বিশ্বের কুখ্যাত ১০ সন্ত্রাসীর তালিকায় মোদির ছবি!

আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী নিহত
সোশ্যাল মিডিয়া

আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী নিহত

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
নির্বাচিত

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 September 2025

ব্যালট বাক্স বহনের পাশে 'ছাত্রদল নেতা', সাংবাদিকের ফোন কেড়ে ভিডিও ডিলিট

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix