Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বইয়ের প্রি-অর্ডার শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বইয়ের প্রি-অর্ডার শুরু
Share on FacebookShare on Twitter

তথ্যপ্রযুক্তি লেখক ও সাংবাদিক মোজাহেদুল ইসলাম ঢেউ-এর নতুন বই ‘এআই শিখুন, টাকা গুনুন’ প্রকাশিত হতে যাচ্ছে। বইটির অনলাইন প্রি-অর্ডার ইতোমধ্যেই শুরু হয়েছে। পাঠকদের জন্য এই বই প্রকাশ করছে সিসটেক পাবলিকেশন্স।

ডিজিটাল যুগে আমরা দাঁড়িয়ে আছি এমন এক মোড়ে, যেখানে কীবোর্ডের টোকায় ডলার বেজে ওঠে, আর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হয়ে উঠছে মানুষের নতুন সহকর্মী। এই বই সেই সেতুবন্ধন—শেখা থেকে আয়, সাংবাদিকতার অনুসন্ধান থেকে শুরু করে সাধারণ পাঠকের জন্য সচেতনতার বার্তা।

বইটি তিন ভাগে বিভক্ত। প্রথম অংশে রয়েছে তরুণদের জন্য আয়ের গাইড। এখানে বলা হয়েছে কীভাবে এআই কনটেন্ট প্রম্পট ব্যবহার করে ফ্রিল্যান্স মার্কেটে সুযোগ তৈরি করা যায় এবং ছোট ছোট আইডিয়া থেকে বড়সড় ইনকাম সম্ভব হয়। দ্বিতীয় অংশ সাংবাদিকদের জন্য একেবারে ইনভেস্টিগেটিভ হ্যান্ডবুক, যেখানে এআই টুল দিয়ে ডেটা খোঁজা, সোর্স যাচাই ও সাইবার নিরাপত্তা নিয়ে কার্যকর টিপস রয়েছে। আর তৃতীয় অংশ সাধারণ পাঠকের জন্য—যেখানে সহজ ভাষায় বোঝানো হয়েছে এআই-এর সুযোগ ও ঝুঁকি, ডিপফেক কিংবা ভুয়া খবর চিনে ফেলার কৌশল।

কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী লেখক মোজাহেদুল ইসলাম ঢেউ ২০০৩ সাল থেকে এক ডজনেরও বেশি তথ্যপ্রযুক্তি বিষয়ক বই প্রকাশ করেছেন। তাঁর লেখা “ওয়েব ডেটাবেজ অ্যাপ্লিকেশন: মাইএসকিউএল-পিএইচপি” ছিল বাংলা ভাষায় ওয়েবসাইটের ডেটাবেজ ও অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের প্রথম বই, যার জন্য তিনি ২০২১ সালে ‘বেস্টসেলার অ্যাওয়ার্ড’- পান।
মোজাহেদুল ইসলাম ঢেউ এর লেখার ধরন প্রাণবন্ত ও পাঠকবান্ধব। কোথাও টেকনিক্যালি সিরিয়াস, আবার কোথাও রসিক তুলনা—ফলে বই পড়তে গিয়ে মনে হয়, যেনো বন্ধুর সাথে আড্ডায় বসে নতুন নতুন হ্যাক শিখছেন।

এই বই পড়ার বিশেষ কারণও আছে। যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চান কিন্তু পথ পাচ্ছেন না, যারা সাংবাদিকতা করছেন আর ডেটা টুলসের ম্যাজিক শিখতে চান, কিংবা যারা সাধারণ পাঠক হিসেবে এআই কীভাবে জীবন বদলাচ্ছে তা জানতে আগ্রহী—তিন শ্রেণির পাঠকের জন্যই বইটি সমান উপযোগী। সব মিলিয়ে, “এআই শিখুন, টাকা গুনুন” শুধু একটি বই নয়, বরং এআই যুগে টিকে থাকা এবং এগিয়ে যাওয়ার জন্য এক ধরনের পূর্ণাঙ্গ রোডম্যাপ।

মোজাহেদুল ইসলাম ঢেউ বলেন, এই বইটি পড়ে এআই দিয়ে আয় করার অনেকগুলো দারুণ উপায় রয়েছে তা জানতে ও শিখতে পারবেন।আপনি চাইলে এআই কনটেন্ট টুল ব্যবহার করে লেখালেখির সার্ভিস অফার করতে পারেন। আবার এআই দিয়ে ব্র্যান্ড এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করার কাজও করতে পারেন। যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) নিয়ে কাজ করে, তারা এআই–চালিত এসইও সার্ভিস দিয়ে আয় করতে পারে। এমনকি আপনি চাইলে নিজস্ব জিপিটি বানিয়ে সেটি বিক্রিও করতে পারেন।শিল্প আর সৃজনশীলতায় আগ্রহ থাকলে এআই–জেনারেটেড আর্ট বা ছবি তৈরি করে সেগুলো অনলাইনে বিক্রি করা দারুণ একটি পথ। একইভাবে, এআই–চালিত অ্যাফিলিয়েট মার্কেটিং, পেইড অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট এবং অপটিমাইজেশনও জনপ্রিয় হয়ে উঠছে। ভাষান্তর আর লোকালাইজেশন সার্ভিসে এআই ব্যবহার করে আয় করা যায় সহজেই।ডিজিটাল প্রোডাক্ট তৈরি ও বিক্রি, কিংবা এআই নিয়ে টিউটরিং এবং অনলাইন কোর্স অফার করাও অনেক সম্ভাবনাময়। আপনি চাইলে এআই–চালিত ওয়েবসাইট বানাতে্ পারেন অথবা ইমেইল মার্কেটিং সার্ভিস দিতে পারেন। ব্যবসাগুলোর জন্য কাস্টম এআই চ্যাটবট তৈরি করা, মোবাইল অ্যাপ বানানো, এমনকি লিড জেনারেশন অটোমেশনেও এআই ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে।সবশেষে, ডেটা সংগ্রহ, ম্যানেজমেন্ট এবং বিশ্লেষণে এআই এখন এক অসাধারণ সহকারী। এআই–চালিত কনটেন্ট তৈরি করে ভিডিও প্ল্যাটফর্ম থেকেও আয় করা সম্ভব।

মুদ্রিত মূল্য ৪০০ টাকা। বইটি প্রি-অর্ডারে পাওয়া যাচ্ছে https://www.rokomari.com/book/504542/ai-shikhun-taka-gunun ঠিকানায়। প্রি-অর্ডারে ২০ শতাংশ মূল্যছাড়ে ৩২০ টাকায় পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কম্পিউটার বিজ্ঞানফ্রিল্যান্সিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন ১৩ মিনি মডেল আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৩ মিনি মডেল আনছে অ্যাপল

২০২৬ সালেই বাজারে আসছে অ্যাপলের প্রথম ফোল্ডিং আইফোন
নির্বাচিত

২০২৬ সালেই বাজারে আসছে অ্যাপলের প্রথম ফোল্ডিং আইফোন

স্ন্যাপড্রাগন ৮৭৫ ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিংসহ আসছে শাওমি লেটেস্ট ফ্লাগশিপ
প্রযুক্তি বাজার

১০,০০০ টাকার মধ্যে ৫ টি বাজেট মোবাইল ফোন (২০২১)

প্রথমবার অ্যাড মানিতে ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক
প্রযুক্তি সংবাদ

প্রথমবার অ্যাড মানিতে ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

মানুষের চেয়েও বড় ডাক্তার গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা!
প্রযুক্তি সংবাদ

মানুষের চেয়েও বড় ডাক্তার গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা!

উবারে ত্রুটি: ভাড়া ১০০ গুণ বেশি!
অটোমোবাইল

স্বাস্থ্যকর্মীদের যাতায়াত সুবিধা দেবে উবার

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোনের দাম বাড়লে ব্যাহত হতে পারে ডিজিটাল অন্তর্ভুক্তি
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের দাম বাড়লে ব্যাহত হতে পারে ডিজিটাল অন্তর্ভুক্তি

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি
অটোমোবাইল

ফিরতে পারে হোন্ডার জনপ্রিয় এলিমেন্ট এসইউভি

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক
প্রযুক্তি সংবাদ

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক

ভিভো ওয়াই৫০০ আসছে পার্ল-অনুপ্রাণিত নান্দনিকতায়
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৫০০ আসছে পার্ল-অনুপ্রাণিত নান্দনিকতায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চার মাসে স্যামসাংয়ের নতুন এআই চিপ বিক্রি ১০০ কোটি ডলার ছাড়াল
প্রযুক্তি সংবাদ

এআই জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, দাম বাড়তে পারে স্মার্টফোনের

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জোয়ারে রেকর্ড...

বাংলাদেশ আনসার ও গ্রামীণ‌ফো‌নের চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ আনসার ও গ্রামীণ‌ফো‌নের চুক্তি স্বাক্ষর

শিক্ষক সংকট ও ঝরে পড়া নিয়ে চাপে দেশের শিক্ষা ব্যবস্থা

শিক্ষক সংকট ও ঝরে পড়া নিয়ে চাপে দেশের শিক্ষা ব্যবস্থা

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আধুনিকায়ন করা হবে: আইসিটি মন্ত্রী

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আধুনিকায়ন করা হবে: আইসিটি মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ সেপ্টেম্বর ২০২৫

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বইয়ের প্রি-অর্ডার শুরু

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix