Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাংসদদের জন্য বিলাসবহুল গাড়ি, জেনজিদের বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
সাংসদদের জন্য বিলাসবহুল গাড়ি, জেনজিদের বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ
Share on FacebookShare on Twitter

আইনপ্রণেতাদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সড়কে নেমে এসেছেন এশিয়ার দেশ পূর্ব তিমুরের জেনজি তরুণরা। তীব্র বিক্ষোভের মুখে এমপিদের বিনামূল্যে গাড়ি দেওয়ার পরিকল্পনা বাতিল করেছে সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হাজার হাজার বিক্ষোভকারী সড়কে নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা সরকারি একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ছোড়ে। এই বিক্ষোভের কয়েক ঘণ্টা পর দেশটির সরকার এমপিদের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত বাতিল করে।

তবে গাড়ি কেনার পরিকল্পনা বাতিল করার পরও বুধবার দেশটির রাজধানী দিলিতে অনেকে বিক্ষোভ করেছে। বিবিসিকে এক বিক্ষোভকারী বলেছেন, বুধবার প্রায় কয়েক হাজার মানুষ রাজধানী দিলির রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। প্রাথমিকভাবে এমপিদের জন্য সরকারের গাড়ি কেনার পরিকল্পনা ঘিরে আন্দোলন শুরু হলেও পরে বিক্ষোভকারীরা আরও বিভিন্ন ধরনের দাবি-দাওয়া তুলে ধরেন। তাদের এই বিক্ষোভ বর্তমানে দেশটির সাবেক এমপিদের আজীবন পেনশনের সুবিধা বাতিলের দাবিতে রূপ নিয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বিবিসিকে বলেন, তিনি তার বিশ্ববিদ্যালয়ের সামনে কাঁদানে গ্যাসে আক্রান্ত হয়েছেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জনগণ কষ্টে আছে অথচ এমপিরা বিলাসবহুল গাড়ি কিনতে মরিয়া।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, পূর্ব তিমুরের এমপিদের বার্ষিক মূল বেতন ৩৬ হাজার ইউএস ডলার; যা দেশটির গড় আয়ের (প্রায় ৩ হাজার ডলার) চেয়ে ১২ গুণ বেশি। তবে দেশটিতে এমপিদের জন্য গাড়ি কেনার পরিকল্পনাটি নতুন নয়। গত কয়েক বছর ধরে দেশটিতে এমপিদের জন্য সরকারি গাড়ি কেনার পরিকল্পনার বিরুদ্ধে নিয়মিত বিক্ষোভ করছেন বাসিন্দারা। ২০০৮ সালে দেশটির এমপিদের জন্য ১০ লাখ ডলার ব্যয়ে গাড়ি কেনার এক পরিকল্পনার প্রতিবাদ করায় কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া সিজারিও সিজার বলেন, মানুষ অনেক সমস্যার মধ্যে আছেন। শিক্ষা, পানি, স্যানিটেশন—কোনও কিছুতেই যথেষ্ট সুযোগ-সুবিধা নেই। অথচ এমপিরা নিজেদের স্বার্থে আইন বানাচ্ছে। আমরা এটাকে ন্যায্য মনে করি না। তিনি বলেন, এমপিদের কাছে বর্তমানে সরকারের দেওয়া গাড়ি রয়েছে এবং সেগুলো এখনও ভালো অবস্থায় আছে। তারপরও তাদের নতুন টয়োটা প্রাডো এসইউভি দেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, পূর্ব তিমুরের মোট জনসংখ্যার ৭০ শতাংশেরও বেশির বয়স ৩৫ বছরের নিচে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র রাষ্ট্র হলেও পূর্ব তিমুরকে তুলনামূলকভাবে গণতন্ত্রের উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।

উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে এশিয়ার দেশ নেপালে তরুণদের নেতৃত্বে জেন-জি আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় কে পি শর্মা অলির সরকার।

এই বিভাগ থেকে আরও পড়ুন

চবির গেটে মুখোমুখি বিএনপি-জামায়াত, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
শিক্ষা ও ক্যাম্পাস

চবির গেটে মুখোমুখি বিএনপি-জামায়াত, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

স্কুল কলেজ মাদরাসায় মোবাইল ব্যবহার নিষিদ্ধ
প্রযুক্তি সংবাদ

স্কুল কলেজ মাদরাসায় মোবাইল ব্যবহার নিষিদ্ধ

পরিবর্তিত পৃথিবীতে প্রযুক্তি উপযোগী দক্ষ জনসম্পদ অপরিহার্য: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

পরিবর্তিত পৃথিবীতে প্রযুক্তি উপযোগী দক্ষ জনসম্পদ অপরিহার্য: মোস্তাফা জব্বার

ইউজিসির সদস্য হচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী অধ্যাপক আইয়ুব ইসলাম?
শিক্ষা ও ক্যাম্পাস

ইউজিসির সদস্য হচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী অধ্যাপক আইয়ুব ইসলাম?

দারাজে স্নাতক পাসে চাকরি, কর্মস্থল ঢাকা
ই-কমার্স

দারাজে স্নাতক পাসে চাকরি, কর্মস্থল ঢাকা

জেলা ভিত্তিক নিয়োগ দেবে শপআপ
ই-কমার্স

জেলা ভিত্তিক নিয়োগ দেবে শপআপ

Load More

ট্রেন্ডিং টপিক

যুদ্ধের প্রভাবে সার্কিট বোর্ডের সরবরাহ ব্যাহত, বাড়তে পারে প্রযুক্তিপণ্যের দাম
নির্বাচিত

যুদ্ধের প্রভাবে সার্কিট বোর্ডের সরবরাহ ব্যাহত, বাড়তে পারে প্রযুক্তিপণ্যের দাম

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: স্মৃতির নতুন গন্তব্য
প্রযুক্তি বাজার

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: স্মৃতির নতুন গন্তব্য

আইফোন ১৮-তে বড় পরিবর্তন: এবার কি সেপ্টেম্বরের প্রথা ভাঙছে অ্যাপল?
প্রযুক্তি বাজার

আইফোন ১৮-তে বড় পরিবর্তন: এবার কি সেপ্টেম্বরের প্রথা ভাঙছে অ্যাপল?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix