Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এনসিটিবিতে আবারও সক্রিয় ‘সিন্ডিকেট’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
এনসিটিবিতে আবারও সক্রিয় ‘সিন্ডিকেট’
Share on FacebookShare on Twitter

মাধ্যমিক স্তরের ২০২৬ সালের নতুন বই ছাপানোর কাজ পেতে আবারও সক্রিয় হয়ে উঠেছে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোর একটি প্রভাবশালী সিন্ডিকেট। দরপত্রে অনিয়মের অভিযোগে সম্প্রতি সরকার তিনটি শ্রেণির বই ছাপানোর ক্রয়াদেশ বাতিল করে এবং সিন্ডিকেট ভাঙতে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের নিয়ম চালু করে। কিন্তু সেই আইনকে পাশ কাটিয়ে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কিছু আওয়ামীপন্থী কর্মকর্তার যোগসাজশে পুরোনো নিয়মেই বিতর্কিত প্রতিষ্ঠানগুলোকে কাজ দেওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে।

সূত্র জানিয়েছে, এই সিন্ডিকেটকে সুবিধা দিতে কাগজের মান সংক্রান্ত শর্ত শিথিল করা হচ্ছে এবং প্রেস মালিকদের আন্দোলনের ভয় দেখিয়ে শিক্ষা উপদেষ্টাকে পুরোনো নিয়মে দরপত্র আহ্বানে রাজি করানোর চেষ্টা চলছে। আজ (রবিবার) থেকে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বইয়ের দরপত্র পুরোনো নিয়মেই পুনরায় উন্মুক্ত করা হবে।

কাগজের মান কমানোর পাঁয়তারা
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, বই ছাপানোর কাগজের স্পেসিফিকেশনে গোপনে পরিবর্তন আনা হচ্ছে। যেখানে কাগজের মান নির্ধারণী ‘ব্রাস্টিং ফ্যাক্টর’ ২০ করা হয়েছিল, সেখানে পুনরায় দরপত্র আহ্বানের সময় তা কমিয়ে ১৮-তে নামিয়ে আনা হচ্ছে। প্রেস মালিকদের সুবিধা দিতেই এনসিটিবি এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

কর্মকর্তাদের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ
এনসিটিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা আওয়ামীপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে এই সিন্ডিকেটকে সহায়তার অভিযোগ উঠেছে।

চেয়ারম্যানের পদ: চলতি বছরের শুরু থেকে এনসিটিবির চেয়ারম্যানের পদ শূন্য। এই পদে নতুন নিয়োগ না দিয়ে আওয়ামীপন্থী এবং সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত এক কর্মকর্তাকে রুটিন দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি তার অবসরের সময় হলেও, তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।

সদস্য (পাঠ্যপুস্তক): এনসিটিবির সদস্য অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী, যিনি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সময় নানা অনিয়মের মাধ্যমে সুবিধা নিয়েছেন বলে অভিযোগ, তিনিও বর্তমানে চেয়ারম্যান পদের জন্য তদবির করছেন।

উপদেষ্টার পিএস: শিক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) একেএম তাজকির-উজ-জামানের বিরুদ্ধে কারিকুলামে ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করা সহ এনসিটিবির বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার অভিযোগ উঠেছে।

নিম্নমানের বই দিয়েও পার পেয়ে গেছে সিন্ডিকেট
চলতি বছর এই সিন্ডিকেটের অন্তর্ভুক্ত এক শ্রেণির মুদ্রণ প্রতিষ্ঠান শিক্ষার্থীদের প্রায় ৩০ শতাংশ নিম্নমানের বই সরবরাহ করেছিল, যা শিক্ষার্থীদের চোখের সমস্যাসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এনসিটিবি সারা দেশ থেকে বইয়ের নমুনা সংগ্রহ করে অভিযুক্তদের তালিকা তৈরি করলেও, সেই রিপোর্ট মন্ত্রণালয়ে না পাঠিয়ে গোপন করে রেখেছে বলে অভিযোগ রয়েছে। ফলে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

এনসিটিবির সচিব অধ্যাপক মো. সাহতাব উদ্দিন এ বিষয়ে বলেন, নিম্নমানের বইয়ের তালিকা চেয়ারম্যান মন্ত্রণালয়ে জমা দিয়েছেন কি না, তা তিনি ভালো বলতে পারবেন।

দরপত্র নিয়ন্ত্রণে গোপন বৈঠক
আজ থেকে তিন শ্রেণির দরপত্র উন্মুক্ত হওয়ায়, গত কয়েকদিন ধরে দুলাল সরকার, রুবেল, মহসিন ও মিন্টু মোল্লাসহ সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন হোটেলে গোপন বৈঠক করেছেন। দরপত্রের নিয়ন্ত্রণ নিতে তারা অন্য অনেক প্রেস মালিকের আইডি ও পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

এদিকে, আজ ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় নবম ও দশম শ্রেণির বইয়ের দরপত্র অনুমোদনের জন্য তোলা হলেও, সেই দরপত্রেও অনিয়মের অভিযোগ ওঠায় বেশির ভাগ মুদ্রণ প্রতিষ্ঠান তা বাতিলের দাবি জানিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনসিটিবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

সালাম না দেওয়ায় জুনিয়রদের রোদে দাঁড় করিয়ে র‌্যাগিংয়ের অভিযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

সালাম না দেওয়ায় জুনিয়রদের রোদে দাঁড় করিয়ে র‌্যাগিংয়ের অভিযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

চবির বাজেট ৪৩৯ কোটি টাকার
শিক্ষা ও ক্যাম্পাস

চবির বাজেট ৪৩৯ কোটি টাকার

প্রবাসী কর্মীর সন্তানদের বৃত্তি দেবে সরকার
শিক্ষা ও ক্যাম্পাস

প্রবাসী কর্মীর সন্তানদের বৃত্তি দেবে সরকার

পরীক্ষায় বাড়ছে ‘স্মার্ট’ প্রযুক্তিতে নকলের প্রবণতা
শিক্ষা ও ক্যাম্পাস

পরীক্ষায় বাড়ছে ‘স্মার্ট’ প্রযুক্তিতে নকলের প্রবণতা

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের আয়োজনে এমসিডি প্রোগ্রামের নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শিক্ষা ও ক্যাম্পাস

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের আয়োজনে এমসিডি প্রোগ্রামের নতুন ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

চোরাই ফোন অ্যাসেম্বল করে ‘অপরাধীদের কাছে বিক্রি’, গ্রেপ্তার
নির্বাচিত

চোরাই ফোন অ্যাসেম্বল করে ‘অপরাধীদের কাছে বিক্রি’, গ্রেপ্তার

স্বর্ণের দাম ফের বাড়ল
অর্থ ও বাণিজ্য

এবার ভরিতে স্বর্ণের দাম কমল ২১৫৮ টাকা

ফের চালু হচ্ছে ৩ ও ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ
টেলিকম

ইন্টারনেট প্যাকের ‘মেয়াদ’: বিশ্বের কোথায় কেমন নিয়ম?

স্মার্টফোন পানিতে পড়লে যা করণীয়
প্রযুক্তি সংবাদ

বৃষ্টির পানিতে কি ফোনের ক্ষতি হয়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ সেপ্টেম্বর ২০২৫

এনসিটিবিতে আবারও সক্রিয় ‘সিন্ডিকেট’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix