Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হে অসহায় বঙ্গ জননী।

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
হে অসহায় বঙ্গ জননী।
Share on FacebookShare on Twitter

হে অসহায় বঙ্গ জননী,
তুমি কি আজও শুনতে পাও না
তোমার সন্তানের রক্তের আর্তনাদ?
পঞ্চাশ নয়, চুয়ান্ন বছর কেটে গেছে,
কেউ কথা রাখেনি—
শুধু রেখেছে প্রতিশ্রুতির মরীচিকা
আর স্বপ্নের মলিন ছায়া।

তুমি দেখেছো—
শেন হুন, পাঠান, সুলতান,
পর্তুগিজের দাস-শৃঙ্খল,
ইংরেজের নীল-নরক,
পাকিস্তানের পাঞ্জাবি শোষণ—
সবাই এসেছে,
তোমার বুকে সোনালী ধানের গন্ধ শুঁকে
তারপর ছিঁড়েছে, পোড়িয়েছে,
রক্ত মেখেছে তোমার সবুজ মাঠে।

হে বঙ্গ জননী,
তুমি কি ভুলে গেছো ১৯৭১?
যখন ৩০ লক্ষ প্রাণ
তোমার পতাকার জন্য দিয়েছে জীবন,
দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম ছিঁড়ে গেছে
একটি স্বাধীন মানচিত্রের বিনিময়ে।
জাতীয় কবির কণ্ঠে তখন ধ্বনিত হয়েছিল
“বল বীর,
বল উন্নত মম শীর
“জয় হোক বাংলার! জয় হোক বাঙালির!”
তবু কেন আজও তোমার সেই জয়ের দিন
আমাদের আঙুলে ধরা দেয় না?

বঙ্গের আকাশে একদিন
রবীন্দ্রনাথ গেয়েছিলেন—
“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”—
তুমি কি শুনতে পাওনি সেই শপথের সুর?
লালন গেয়েছিলেন—
“সোনার মানুষ হবে”—
তুমি কি দেখেছো সেই সোনার মানুষ?
না, তাদের বদলে এসেছে
শোষক, সুযোগসন্ধানী, ক্ষমতালোভী।

তুমি দেখেছো ছাত্র আন্দোলন—
১৯৫২-এর ভাষা-যুদ্ধ,
১৯৭১-এর মুক্তির অগ্নি,
১৯৯০-এর স্বৈরাচার পতন,
২০২৪-এর রক্তাক্ত গণ আন্দোলন;
হাজারো ছাত্র, কৃষক, শ্রমিক, মজুর,
ডাল-ভাতের দাবিতে জীবন দিয়েছে,
তবু আজও বাংলার ঘরে
অর্ধেক চুলা নেভা,
ক্ষুধার জ্বালা অব্যাহত।

প্রবাসের পথে লক্ষ প্রাণ
বিদেশের সমুদ্রে ডুবে গেছে
প্রিয়জনের অন্ন খুঁজতে গিয়ে।
হে বঙ্গ জননী,
তোমার সন্তানরা কেন দুধভাত পায় না?
তোমার ক্ষেত খালি,
তোমার নদী দূষিত,
তোমার আকাশে ধোঁয়া।

তুমি কি শুনতে পাও
সুকান্তের কণ্ঠে সেই ঘোষণা—
“এই পৃথিবীকে বাসযোগ্য করে যাবো”—
আমরা কি সেই পৃথিবী পেলাম?
জীবনানন্দের নীরব বাংলায়
আজও ধানের গন্ধ মেশে,
তবু সেই বাংলার বুক
আধপেটা ক্ষুধায় নীরব কাঁদে।

হে অসহায় বঙ্গ জননী,
আমরা হাত বাড়িয়ে বলি—
এসো, আমাদের মুক্তি দাও!
তোমার সন্তানদের আবার দাও
শস্যে ভরা মাঠ,
শান্তির আকাশ,
মানবিক গণতন্ত্র।

আজও তোমার মুক্তি অসম্পূর্ণ,
তবু আমরা প্রতিজ্ঞা করি—
এই রক্তের ঋণ শোধ করবো,
তোমার সোনার মানুষ হবো।
রবির সোনালী সকাল,
নজরুলের বিদ্রোহী ডাক,
লালনের মানবধর্ম,
সুকান্তের প্রতিজ্ঞা,
জীবনানন্দের বাংলার গন্ধ—
সব মিলিয়ে গড়বো
তোমার পূর্ণ স্বাধীনতা।

হে অসহায় বঙ্গ জননী,
তুমি কেঁদো না—
তোমার সন্তানেরা আবারও শপথ নিলো—
“জয় হোক বাংলার!
জয় হোক বাঙালির!
জয় হোক মানবতার!”

লেখক : মালেক বাচ্চু, সহকারী মহাব্যবস্থাপক, জনতা ব্যাংক পিএলসি; এলামনাই, সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্লেনএক্সপ্লোর ডে’র আয়োজন গ্লেনরিচ উত্তরা ক্যাম্পাসের রূপান্তর উদযাপন
শিক্ষা ও ক্যাম্পাস

গ্লেনএক্সপ্লোর ডে’র আয়োজন গ্লেনরিচ উত্তরা ক্যাম্পাসের রূপান্তর উদযাপন

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে তরুণদের আর্থিক ক্ষমতায়নে প্রাইম ব্যাংকের সেমিনার
অর্থ ও বাণিজ্য

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে তরুণদের আর্থিক ক্ষমতায়নে প্রাইম ব্যাংকের সেমিনার

বেসরকারি উন্নয়ন সংস্থা কাজের সুযোগ, বেতন ২৮০০০
শিক্ষা ও ক্যাম্পাস

বেসরকারি উন্নয়ন সংস্থা কাজের সুযোগ, বেতন ২৮০০০

শিক্ষার্থী-উদ্যোক্তাদের বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ
বিবিধ

শিক্ষার্থী-উদ্যোক্তাদের বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ

প্রবাসী কর্মীর সন্তানদের বৃত্তি দেবে সরকার
শিক্ষা ও ক্যাম্পাস

প্রবাসী কর্মীর সন্তানদের বৃত্তি দেবে সরকার

শিবির নিয়ে উমামার ফেসবুক পোস্ট
শিক্ষা ও ক্যাম্পাস

শিবির নিয়ে উমামার ফেসবুক পোস্ট

Load More

ট্রেন্ডিং টপিক

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন
নির্বাচিত

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে, টেকনো পোভা ৮ প্রো উন্মোচন

২০২৭ সালের ‘অল-গ্লাস’ আইফোন বাতিলের খবর নাকচ, যা বললেন মার্ক গুরম্যান
প্রযুক্তি বাজার

২০২৭ সালের ‘অল-গ্লাস’ আইফোন বাতিলের খবর নাকচ, যা বললেন মার্ক গুরম্যান

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
প্রযুক্তি সংবাদ

অটোরিকশায় বছরে ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ খরচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি
নির্বাচিত

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ চলাকালীন ফ্যান্টাসি ফুটবল চ্যালেঞ্জ...

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ সেপ্টেম্বর ২০২৫

হে অসহায় বঙ্গ জননী।

Techzoom.TV |
TechzoomTV