Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটকের মার্কিন অংশীদারত্বে আসছেন ফক্স, ওরাকল ও ডেলের শীর্ষ ব্যক্তিরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
টিকটক
Share on FacebookShare on Twitter

টিকটক সচল রাখতে প্রস্তাবিত চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগকারী হিসেবে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব সম্পৃক্ত থাকবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের মধ্যে রয়েছেন মিডিয়া মোগল ল্যাকলান মারডক, ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ও ডেল টেকনোলজিসের প্রধান নির্বাহী মাইকেল ডেল।

ট্রাম্প বলেন, ‘‌টিকটকের মার্কিন সম্পদ হস্তান্তর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আলোচনার অগ্রগতি হয়েছে। চুক্তি অনুযায়ী টিকটকের যুক্তরাষ্ট্রে মালিকানার বড় অংশ থাকবে মার্কিন বিনিয়োগকারীদের হাতে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে থাকবেন জাতীয় নিরাপত্তা ও সাইবার নিরাপত্তায় অভিজ্ঞ ব্যক্তিরা।’

হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, নতুন যৌথ প্রতিষ্ঠানে বাইটড্যান্সের শেয়ার থাকবে ২০ শতাংশেরও কম। বর্তমানে কোম্পানিটির শেয়ারহোল্ডারের মধ্যে রয়েছে সাসকুয়েহানা ইন্টারন্যাশনাল গ্রুপ, জেনারেল আটলান্টিক ও কেকেআর।

ফক্স নিউজের দ্য সানডে ব্রিফিং অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প টিকটকের চুক্তির অংশ হতে যাওয়া ব্যক্তিত্বদের ‘প্রমিনেন্ট পিপল’ ও ‘আমেরিকান প্যাট্রিয়টস’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘আমি মনে করি তারা দারুণ কাজ করবেন।’

ট্রাম্প দাবি করেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ ভোটারদের মধ্যে তার সমর্থন গড়ে তুলতে টিকটক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

ল্যাকলান মারডক বর্তমানে ফক্স করপোরেশনের সিইও। সম্প্রতি তিনি দীর্ঘ আইনি লড়াই শেষে পরিবারের মিডিয়া সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছেন। ট্রাম্প বলেন, ‘‌৯৪ বছর বয়সী রুপার্ট মারডকও এ চুক্তিতে ভূমিকা রাখতে পারেন।’ তবে সংশ্লিষ্টরা জানান, বিনিয়োগ করা হলে তা আসবে ফক্স করপোরেশনের মাধ্যমে। মারডক পরিবার বা নিউজ করপোরেশন আলাদাভাবে বিনিয়োগ করবে না।

এলিসন দীর্ঘদিন ধরে টিকটকসংক্রান্ত আলোচনার সঙ্গে যুক্ত। তিনি রিপাবলিকান দলের বড় দাতা হিসেবেও পরিচিত। অন্যদিকে ডেল টেকনোলজিসের প্রধান নির্বাহী মাইকেল ডেল এ বিষয়ে মন্তব্য করেননি।

বিশ্লেষকরা বলেন, ‘‌ট্রাম্প প্রশাসন বাইডেন আমলে পাস হওয়া ২০২৪ সালের আইনের প্রয়োগ করেনি, যেখানে বলা হয়েছিল ২০২৫ সালের জানুয়ারির মধ্যে টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রি করতে হবে। ট্রাম্প বরং আলোচনাটিকে চীনের সঙ্গে বৃহত্তর অর্থনৈতিক আলাপের অংশ হিসেবে বিবেচনা করছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গেমিং খাতে টিকটকটিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপল, ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ও ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল ইলোন মাস্কের এক্সএআই

হুয়াওয়ে পি৪০ সিরিজ এলো ক্যামেরা ফোনের নতুন রেকর্ড গড়তে
নির্বাচিত

হুয়াওয়ের ৮ জিবি র‌্যামের যত শক্তিশালী ফোন

ইউটিউব থেকে আয় করা ৫ টি নিয়ম
কিভাবে করবেন

ইউটিউব থেকে আয় করা ৫ টি নিয়ম

‘বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল- দক্ষিণ কোরিয়া’ উদ্বোধন করলেন পলক
প্রযুক্তি সংবাদ

‘বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল- দক্ষিণ কোরিয়া’ উদ্বোধন করলেন পলক

কম টাকায় শিক্ষা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা মেশিন
প্রযুক্তি সংবাদ

কম টাকায় শিক্ষা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা মেশিন

অ্যান্ড্রয়েড ডিভাইসের গতি কমছে যেসব কারণে
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ডিভাইসের গতি কমছে যেসব কারণে

Load More

ট্রেন্ডিং টপিক

খামারিদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে গবেষণার কোনো বিকল্প নেই: কৃষিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

খামারিদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে গবেষণার কোনো বিকল্প নেই: কৃষিমন্ত্রী

ইন্টারনেট ছাড়াই চলবে গুগলের নতুন এআই অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াই চলবে গুগলের নতুন এআই অ্যাপ

কখন ও কীভাবে টিভি-মোবাইলে দেখবেন ব্রাজিল-হাইতি ম্যাচ
প্রযুক্তি সংবাদ

কখন ও কীভাবে টিভি-মোবাইলে দেখবেন ব্রাজিল-হাইতি ম্যাচ

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার
গেম

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার

চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। আর...

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ সেপ্টেম্বর ২০২৫

টিকটকের মার্কিন অংশীদারত্বে আসছেন ফক্স, ওরাকল ও ডেলের শীর্ষ ব্যক্তিরা

Techzoom.TV |
TechzoomTV