Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ শিক্ষার্থী নর্থ সাউথে, কম কোনটিতে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 27 September 2025
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ শিক্ষার্থী নর্থ সাউথে, কম কোনটিতে?
Share on FacebookShare on Twitter

দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ১৯৯২ সালে। দীর্ঘ প্রায় ৩৩ বছরে উচ্চশিক্ষার এমন প্রতিষ্ঠানের সংখ্যা এখন শতাধিক। বর্তমানে উচ্চ মাধ্যমিক শেষ করা একটি বড় অংশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা এসব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখন ভাড়া বাড়ি থেকে স্থায়ী ক্যাম্পাসে ফিরছে। এতে করে শিক্ষার্থীরাও এসব প্রতিষ্ঠানে আগ্রহী হচ্ছেন।

দেশে বর্তমানে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১০টি। এর মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনায় থাকা ১০৩টি উচ্চশিক্ষালয়লোতে সব মিলিয়ে শিক্ষার্থী তিন লাখ ৫৮ হাজার ৪১৪ জন। তার মধ্যে ছাত্রী এক লাখ ২৫ হাজার ১০ জন, তার মধ্যে ২ জন তৃতীয় লিঙ্গ এবং বিদেশি শিক্ষার্থী ৮২৬ জন। সম্প্রতি ইউজিসির প্রকাশিত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘৫০তম বার্ষিক প্রতিবেদন-২০২৩’-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষণা, ব্যয়, প্রকাশনা ও শিক্ষক-শিক্ষার্থী অনুপাত থেকে এমন তথ্য পাওয়া গেছে।

পরিসংখ্যান অনুযায়ী দেশে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থী সংখ্যায় এবারও এগিয়ে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। ২০২৩ সালের হিসেব অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে ২৩ হাজার ১১৩ জন শিক্ষার্থী অধ্যায়ন করছেন। দ্বিতীয় সর্বোচ্চ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২১ হাজার ৩০৩, তৃতীয় সর্বোচ্চ ব্র্যাক ইউনিভার্সিটি ১৭ হাজার ৩২৫ এবং চতুর্থ সর্বোচ্চ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ১২ হাজার ২২০। এদিকে সর্বনিম্ন ৫৩ জন শিক্ষার্থী রয়েছে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট এন্ড টেকনোলজি-এ।

ইউজিসির বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংখ্যা বেড়েছে। এ বাড়ার হার ৪.৮৩ শতাংশ। ২০২২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষার্থী ছিল ৩ লাখ ৪১ হাজার ৯৮ জন। আর ২০২৩ সালে ১৭ হাজার ৩১৬ জন শিক্ষার্থী বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৫৮ হাজার ৪১৪ জনে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বাড়ার কারণ জানিয়ে শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক কামরুল হাসান মামুন বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়ার কারণ হচ্ছে- সেখানে ডিসিপ্লেন আছে এবং রাজনীতি নেই। যার কারণে, বাবা-মা নিশ্চিন্ত থাকে সবসময়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে সার্টিফিকেট পেয়ে যায়। দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন ভালো করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর মূল কাজ পড়াশোনা ও গবেষণা নিয়ে থাকা এবং নতুন জ্ঞান সৃষ্টি করা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলো তো বর্তমানে হয়ে উঠছে না।

তিনি আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মূল বিষয়গুলো এখন হয়ে গেছে গৌণ। পাবলিক এখন হয়ে গেছে জাতীয় রাজনীতি, মারামারি, দুষ্ট চিন্তা ও পদ পদবির জন্য নানা ধরনের কূট কৌশলের কেন্দ্র। এগুলো যখন বাবা-মা বা শিক্ষার্থীরা দেখবে, তখন তো তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসতে চাইবে, না এটাই স্বাভাবিক। কেউ তো আর চাইবে না, তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো অপব্যয় করতে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিশ্ববিদ্যালয়

এই বিভাগ থেকে আরও পড়ুন

এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণ হতে এমসিকিউতে ৮০ নম্বর বাধ্যতামূলক
শিক্ষা ও ক্যাম্পাস

এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণ হতে এমসিকিউতে ৮০ নম্বর বাধ্যতামূলক

মিনিস্টারে ১০০ জনের চাকরি, বেতন ৪০ হাজার
শিক্ষা ও ক্যাম্পাস

মিনিস্টারে ১০০ জনের চাকরি, বেতন ৪০ হাজার

ঢাবির আশপাশে বিএনপি-জামায়াত কর্মীদের ভিড়
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবির আশপাশে বিএনপি-জামায়াত কর্মীদের ভিড়

সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টারের শিক্ষাবর্ষ চালু হচ্ছে
শিক্ষা ও ক্যাম্পাস

সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টারের শিক্ষাবর্ষ চালু হচ্ছে

জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান আয়োজিত
শিক্ষা ও ক্যাম্পাস

জাইকার সহযোগিতায় বি-জেট ও বি-মিট প্রোগ্রামের সমাপনী প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান আয়োজিত

চা বিক্রেতার ছেলে এখন বিসিএস ক্যাডার
শিক্ষা ও ক্যাম্পাস

চা বিক্রেতার ছেলে এখন বিসিএস ক্যাডার

Load More

ট্রেন্ডিং টপিক

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’
প্রযুক্তি সংবাদ

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

ওয়ারেন্টি থাকলেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি থাকলেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা
প্রযুক্তি সংবাদ

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা

সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির
অর্থ ও বাণিজ্য

‘সিইও–ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৬’ সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং

জাপানি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ম্যাক্সওয়েলের (Maxell) ক্যামেরা-সংক্রান্ত মেধাস্বত্ব (পেটেন্ট)...

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 September 2025

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ শিক্ষার্থী নর্থ সাউথে, কম কোনটিতে?

Techzoom.TV |
TechzoomTV