Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০% বাড়ি ভাড়া চাইছেন এমপিওভুক্ত শিক্ষকরা, সরকারি স্কুলের শিক্ষকরা কত শতাংশ পান?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
২০% বাড়ি ভাড়া চাইছেন এমপিওভুক্ত শিক্ষকরা, সরকারি স্কুলের শিক্ষকরা কত শতাংশ পান?
Share on FacebookShare on Twitter

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়ার দাবিতে আন্দোলন করছেন। বর্তমানে তারা এক হাজার টাকা বাড়ি ভাড়া পান। অন্যদিকে সরকারি স্কুলের শিক্ষকরা মূল বেতনের ৪৫ থেকে ৫০ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে পেয়ে থাকেন। এমপিওভুক্ত শিক্ষকদের তুলনায় সরকারি স্কুলের শিক্ষকদের চিকিৎসা ভাতাও তিনগুণ বেশি। অথচ উভয় ক্ষেত্রেই প্রার্থীরা অনার্স ও মাস্টার্স পাস।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ পেয়ে থাকেন। তারা ১০ম গ্রেডে বেতন-ভাতাদি পান। অপরদিকে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা ২০১৫ সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ সুপারিশ পাচ্ছেন। বিসিএস নন-ক্যাডার এবং এনটিআরসিএ—দুই পরীক্ষার ধরন প্রায় একই। উভয় ক্ষেত্রেই প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রার্থীরা নিয়োগ পান। তবু বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধায় রয়েছে স্পষ্ট বৈষম্য।

সরকারি স্কুলে কর্মরত শিক্ষকদের প্রবেশ পর্যায়ে মূল বেতন ধরা হয় ১৬ হাজার টাকা। এর সঙ্গে তিনি বাড়ি ভাড়া পান প্রায় ৮ হাজার টাকা, যা সিটি করপোরেশন এলাকা—বিশেষ করে ঢাকায় আরও বেশি। এছাড়া তিনি চিকিৎসা ভাতা হিসেবে পান ১ হাজার ৫০০ টাকা এবং বিশেষ সুবিধার আওতায় আরও কিছু অর্থ প্রাপ্ত হন।

অন্যদিকে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে সহকারী শিক্ষকদের বেতন সাড়ে ১২ হাজার টাকা। এর সঙ্গে তাদের বাড়ি মাত্র ১ হাজার টাকা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা। ফলে দেখা যায়, সরকারি স্কুলের শিক্ষকরা যে বাড়ি ভাড়া পান, সেটি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়ার চেয়ে ৮ গুণ বেশি। এছাড়া সরকারি স্কুলের শিক্ষকদের প্রতি বছর সমানুপাতিক হারে বাড়ি ভাড়া বৃদ্ধি পেলেও বেসরকারি শিক্ষকদের ক্ষেত্রে তা হয় না। অর্থাৎ এমপিওভুক্ত কোনো শিক্ষক ১০ বছর কিংবা ২০ বছর চাকরি করলে তারা এক হাজার টাকাই বাড়ি ভাড়া পাবেন।

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। গত ১২ অক্টোবর ২০ শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শিক্ষক-কর্মচারীরা। সারা দেশে থেকে অসংখ্য শিক্ষক-কর্মচারী জড়ো হন প্রেস ক্লাবে। বন্ধ হয়ে যায় যান চলাচল।

শিক্ষকদের আন্দোলনের এক পর্যায়ে পুলিশের মধ্যস্ততায় অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের সঙ্গে আলোচনায় বসেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের শীর্ষ দুই নেতা। তবে প্রজ্ঞাপন জারির ঘোষণা না পাওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আন্দোলনের স্থান প্রেস ক্লাবের পরিবর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘোষণা করা হয়। তবে শিক্ষকদের একটি অংশ শহীদ মিনারের পরিবর্তে প্রেস ক্লাবের সামনেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। বাধ সাজে পুলিশ।

প্রেস ক্লাব থেকে শিক্ষকদের সরিয়ে দিয়ে সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ থেকে শুরু করে করা হয় লাঠিচার্জ। আহত হন বেশ কয়েকজন। গ্রেপ্তার করা হয় ৫ শিক্ষককে। যদিও রাতে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে শহীদ মিনারেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা।

এদিকে আজ সোমবার রাতের মধ্যে ২০ শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারির দাবিতে অন্তর্বর্তী সরকারকে আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এই সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে আগামীকাল মঙ্গলবার সচিবালয় অভিমুখে লং মার্চ করবেন তারা।

এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেয়া হয় তাহলে লং মার্চ ও চলমান কর্মবিরতি চলবে।

আন্দোলনের অংশ হিসেবে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার (১৩ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। একইসঙ্গে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে অবস্থান কর্মসূচি। শিক্ষকরা জানিয়েছেন, তাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বরখাস্ত অধ্যাপক তাজিন আফরোজ
শিক্ষা ও ক্যাম্পাস

হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বরখাস্ত অধ্যাপক তাজিন আফরোজ

বর্তমান শিক্ষাব্যবস্থা মানুষ নয়, তৈরি করছে রোবট: সলিমুল্লাহ খান
শিক্ষা ও ক্যাম্পাস

বর্তমান শিক্ষাব্যবস্থা মানুষ নয়, তৈরি করছে রোবট: সলিমুল্লাহ খান

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

মধ্যরাতে ডুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
শিক্ষা ও ক্যাম্পাস

মধ্যরাতে ডুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সংসদ টিভিতে মাধ্যমিকের ক্লাস শুরু আজ
নির্বাচিত

সংসদ টিভিতে মাধ্যমিকের ক্লাস শুরু আজ

ব্র্যাক ব্যাংকে চাকরি, সময় নষ্ট না করে আবেদন করুন এখনই
শিক্ষা ও ক্যাম্পাস

ব্র্যাক ব্যাংকে চাকরি, সময় নষ্ট না করে আবেদন করুন এখনই

Load More

ট্রেন্ডিং টপিক

ফেসবুক বিজ্ঞাপনে বিকাশ পেমেন্ট সংযোজন: বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতি নাকি লাভ?
মতামত ও বিশ্লেষণ

ফেসবুক বিজ্ঞাপনে বিকাশ পেমেন্ট সংযোজন: বাংলাদেশের অর্থনীতির জন্য ক্ষতি নাকি লাভ?

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’
নির্বাচিত

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ‘ম্যাজিক ভি৬’

এআই খাতে টেক জায়ান্টদের বিনিয়োগ ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল
নির্বাচিত

এআই খাতে টেক জায়ান্টদের বিনিয়োগ ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল

ফ্ল্যাগশিপ ট্যাবলেটে নতুন চমক, ৪.৭ মিমি পাতলা ‘হুয়াওয়ে মেটপ্যাড প্রো ২০২৬’ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

ফ্ল্যাগশিপ ট্যাবলেটে নতুন চমক, ৪.৭ মিমি পাতলা ‘হুয়াওয়ে মেটপ্যাড প্রো ২০২৬’ উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজলের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও মূল্য বাড়ানোর অভিযোগ

ওয়েবসাইটে প্রদর্শিত দামে পণ্য কিনতে শোরুমে গিয়ে ভিন্ন...

আসছে অনার উইন ২, থাকছে ১০,০০০ এমএএইচের বেশি ব্যাটারি

আসছে অনার উইন ২, থাকছে ১০,০০০ এমএএইচের বেশি ব্যাটারি

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কেনার নীতিগত অনুমোদন

বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কেনার নীতিগত অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ অক্টোবর ২০২৫

২০% বাড়ি ভাড়া চাইছেন এমপিওভুক্ত শিক্ষকরা, সরকারি স্কুলের শিক্ষকরা কত শতাংশ পান?

Techzoom.TV |
TechzoomTV