Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সোহরাওয়ার্দী হল সংসদে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ মোহাম্মদ তাওসিব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 16 October 2025
সোহরাওয়ার্দী হল সংসদে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ মোহাম্মদ তাওসিব
Share on FacebookShare on Twitter

দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে হল সংসদগুলোতেও চলছে উত্তেজনাপূর্ণ গণনা। সর্বশেষ প্রাপ্ত ফলে, সোহরাওয়ার্দী হল সংসদের নির্বাহী সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ মোহাম্মদ তাওসিব।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আবু আয়াজ মোহাম্মদ তাওসিব মোট ১২৬৩ ভোট পেয়ে নির্বাহী সদস্য পদে জয়লাভ করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র। জানা গেছে, তিনি ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। গতকাল (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং প্রায় ৬০ শতাংশেরও বেশি ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ডাকসু ভিপি সাদিক কায়েমের ছোট ভাইয়ের চাকসু নির্বাচনে অংশগ্রহণ এবং জয়লাভের বিষয়টি ছাত্র রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সাদিক কায়েম সম্প্রতি ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়ে জাতীয়ভাবে আলোচনায় আসেন। তার ভাইয়ের এই বিজয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে তাদের পারিবারিক প্রভাব এবং ছাত্রশিবিরের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন অনেকে।

সোহরাওয়ার্দী হল ছাড়াও অন্যান্য হল সংসদ এবং চাকসুর কেন্দ্রীয় পদগুলোর ভোট গণনা এখনও চলছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার পর পুরো চিত্র পরিষ্কার হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চাকসু নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে বার্ষিক ‘আইইএলটিএস পার্টনারস মিট ২০২৫’ অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে বার্ষিক ‘আইইএলটিএস পার্টনারস মিট ২০২৫’ অনুষ্ঠিত

‘মেঘমল্লারকে যদি না হারাতে পারি, তাহলে তো আমার ম্যান্ডেটই থাকবে না’
শিক্ষা ও ক্যাম্পাস

‘মেঘমল্লারকে যদি না হারাতে পারি, তাহলে তো আমার ম্যান্ডেটই থাকবে না’

দ্বিতীয়বারের মতো স্কলারশিপ পরীক্ষা নেয়ার ঘোষণা IWS অনলাইন স্কুলের
শিক্ষা ও ক্যাম্পাস

দ্বিতীয়বারের মতো স্কলারশিপ পরীক্ষা নেয়ার ঘোষণা IWS অনলাইন স্কুলের

অমর একুশে হলের ভিপি রবিউল, জিএস হাসিব
শিক্ষা ও ক্যাম্পাস

অমর একুশে হলের ভিপি রবিউল, জিএস হাসিব

অনলাইনের সেরা ৫ শিক্ষক
প্রযুক্তি সংবাদ

অনলাইনের সেরা ৫ শিক্ষক

ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ সেশনের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আয়োজিত
শিক্ষা ও ক্যাম্পাস

ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ সেশনের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আয়োজিত

Load More

ট্রেন্ডিং টপিক

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০
অর্থ ও বাণিজ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 October 2025

সোহরাওয়ার্দী হল সংসদে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ মোহাম্মদ তাওসিব

Techzoom.TV |
TechzoomTV