Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাকসুতে নির্বাচিত হিজাবী শিক্ষার্থীদের কটাক্ষ রাবি অধ্যাপকের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 28 October 2025
রাকসুতে নির্বাচিত হিজাবী শিক্ষার্থীদের কটাক্ষ রাবি অধ্যাপকের
Share on FacebookShare on Twitter

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুনের ফেসবুক পোস্ট ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক বিভিন্ন অনলাইন গ্রুপে ক্ষোভ ঝাড়ছেন শিক্ষার্থীরা। তবে সমালোচনার মুখে কয়েক মিনিটের মধ্যেই ফেসবুক পোস্টটি ডিলিট করে দেন তিনি।

ওই ফেসবুক পোস্টে তিনি রাকসুতে নির্বাচিত হিজাবী নারী শিক্ষার্থীদের ছবি সংযুক্ত করে অধ্যাপক আ-আল মামুন লিখেছেন, ‘এই ব্যক্তিগত স্বাধীনতা আমি এন্ডর্স করছি। কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও হাতে নিয়ে ক্লাসে যাবো। পরবো টু-কোয়াটার, আর হাতে থাকবে মদের বোতল। মদ তো ড্রাগ না! মদ পান করার লাইসেন্সও আমার আছে! শিবির আইসেন, সাংবাদিকরাও আইসেন!’

এদিকে রাবি অধ্যাপকের ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন রাকসুর ভিপি, জিএস ও ছাত্রদল-শিবিরের নেতাকর্মীরা।

রাকসুর সংস্কৃতি বিষয়ক সম্পাদক জায়িদ হাসান জোহা ফেসবুক পোস্টে বলেন, ‘নৈতিক শিক্ষা একটা গুরুত্বপূর্ণ জিনিস। পরিবার থেকে যে পায় না, সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও মূর্খতা প্রদর্শন করে। আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই, যারা সুশীলতার নামে ধর্মীয় পোশাকের অবমাননা করে এবং ব্যক্তিগত স্বাধীনতার নামে অনৈতিক কার্যকলাপকে নরমালাইজ করতে চায়, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিদের অবমাননা করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আপামর শিক্ষার্থীকে অপমান করা হয়েছে। এজন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথা তাকে আইনানুযায়ী শাস্তিবরণ করতে হবে।

রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার এক ফেসবুক পোস্টে লিখেছেন, ভাবছি, কাল আমি জার্নালিজম ডিপার্টমেন্টে যাব। মামুন স্যার কি টু-কোয়ার্টার আর মদের বোতল হাতে ক্লাসে আসবেন? তারা ছাত্রীসংস্থার বা কোনো রাজনৈতিক দলের কেউ না, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া প্রতিনিধি। আমি ইনশাআল্লাহ আগামীকাল জার্নালিজম বিভাগের সামনে যাবো আপনার পোস্টের সত্যতা দেখতে।

যদি সৎ সাহস থাকে তাহলে আপনাকে কাল বর্ননা করা চেহারাতেই পাবো আপনাকে আর যদি না পাই তাহলে আপনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

তিনি আরও লিখেছেন, মামুন স্যার জুলাইয়ের হিরো এটা অস্বীকার করব না, দলকানা শিক্ষকদের বিরুদ্ধে গিয়ে আমাদের কয়েকটা আন্দোলনের পক্ষে, আমাদের পক্ষে অবস্থান নিয়েছে এটাও অকপটে স্বীকার করব কিন্তু এই পোস্টের জবাব আপনাকে দিতে হবে স্যার।

ওই অধ্যাপকের পোস্টে প্রতিত্তোরে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ফেসবুক পোস্টে লেখন, বিশ্ববিদ্যালয় শুধু বই-পুস্তকের জায়গা নয়, এটি চিন্তার স্বাধীনতার ক্ষেত্র। এখানে প্রতিটি শিক্ষার্থী চায় সে হিজাব পরুক বা না পরুক নিজস্ব ভাবনা ও পোশাকে সমানভাবে স্বাধীনতা। চিন্তার স্বাধীনতাই আসল শক্তি। কেউ হিজাব পরুক বা না পরুক সবার পছন্দই সম্মানযোগ্য। সম্মান দিই একে অপরের সিদ্ধান্তকে, কারণ প্রকৃত শিক্ষা আমাদের এটিই শেখায়।

হিজাব পরা মেয়েরা আজ আধুনিক বিশ্বের অংশ তারা ক্লাসে, ল্যাবে, নেতৃত্বে, এমনকি গবেষণাতেও সমান ভূমিকা রাখছে। তাদের আত্মবিশ্বাস, ভদ্রতা ও মূল্যবোধ প্রমাণ করে আধুনিকতা মানে পোশাক নয়, মানসিকতা।

রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, একজন শিক্ষকের এরকম হঠকারী পোস্ট বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। প্রশাসনকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সকল শিক্ষার্থীর সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর আপনার মতো শিক্ষকদের বলি, এক্ষুণি এত বেসামাল হয়ে যাইয়েন না। সামনে আমাদের আদর্শের বিস্তার‌ আপনাদের জন্য আরো জ্বালাপোড়ার কারণ হবে ইনশাআল্লাহ। ওনার জ্বালা বাড়ানোর জন্য জানিয়ে রাখি, সব ছাত্রী হলের নির্বাচিত প্রতিনিধি (ভিপি, জিএস, এজিএস-সহ) বেশিরভাগ বোনই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আ-আল মামুন বলেন, এ পোস্ট নিয়ে যে আলোচনা-সমালোচনা হচ্ছে তা ননসেন্স আলাপ। আমি পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলি নাই। বোরখা নিয়ে সমালোচনা আমার নাই।

কেউ যদি বলে হিজাবের ইতিহাস আছে কি না আমি সেটা বলতে পারব। আমি ইসলামিজম এবং সেক্যুলারিজম নিয়ে পড়াশোনা করেছি; শুধু মিডিয়া নিয়ে নয়। ২০১৩-১৪ সালের পর যখন হিজাব নিয়ে স্যাটায়ার করা হতো, মজা করা হতো; হু ডিফেন্ডেড দেম? ২০১৮ সালের কোটা আন্দোলনে তরিকুলকে পিটানো হলো; হু ডিফেন্ডেড দেম? আমি ডিফেন্ড করেছি। আমি জুলাই বিপ্লবেও সম্মুখ সারিতেই ছিলাম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রাকসু নির্বাচনশিক্ষার্থী

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইন ক্লাশে প্রয়োজন যেসব অ্যাপস
প্রযুক্তি পরামর্শ

অনলাইন ক্লাশে প্রয়োজন যেসব অ্যাপস

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
শিক্ষা ও ক্যাম্পাস

একাধিক পদে চাকরি দেবে ওয়ালটন

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি
শিক্ষা ও ক্যাম্পাস

ডিআইইউতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জনের বেশি

সেরাদের তালিকায় ঢাবি-বুয়েটসহ ১৩ বিশ্ববিদ্যালয়
শিক্ষা ও ক্যাম্পাস

সেরাদের তালিকায় ঢাবি-বুয়েটসহ ১৩ বিশ্ববিদ্যালয়

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জটিলতা কাটল
শিক্ষা ও ক্যাম্পাস

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির জটিলতা কাটল

শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবিতে বিদেশি ছাত্রীদের ‘বিরক্ত’ করতেন হল কর্মচারী, ব্যবস্থা নিল প্রশাসন

Load More

ট্রেন্ডিং টপিক

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস
নির্বাচিত

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

ব্লুটুথ এইচডিটি প্রযুক্তিতে ডেটা স্থানান্তরের গতি বাড়ানোর ধারণাচিত্র।
প্রযুক্তি পরামর্শ

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় চার গুণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।
নির্বাচিত

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 October 2025

রাকসুতে নির্বাচিত হিজাবী শিক্ষার্থীদের কটাক্ষ রাবি অধ্যাপকের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix