Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘মুরুব্বী মানুষ যা করছে, ঠিকই করছে’— ট্রল ভিডিওতে সর্ব মিত্রের শুটিং ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 6 November 2025
‘মুরুব্বী মানুষ যা করছে, ঠিকই করছে’— ট্রল ভিডিওতে সর্ব মিত্রের শুটিং ভাইরাল
Share on FacebookShare on Twitter

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক বয়স্ক ‘মাদকসেবী’কে উচ্ছেদ করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন ডাকসু সদ্য সর্ব মিত্র চাকমা। বলা হচ্ছে, ‘এ ধরনের কাজ প্রশাসনের। ডাকসু নেতারা লাঠি হাতে এমনটি করতে পারেন না।’ তবে সেই সমালোচনাকে পাত্তা না দিয়ে উল্টো ট্রলে বানিয়েছেন সর্ব। শুধু তাই তাই নয়, বিষয়টি নিয়ে একটি মিম ভিডিও তৈরি করেছেন তিনি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সর্ব মিত্র ওই মিম ভিডিওটি শেয়ার করেন, যেখানে দেখা যায়—একজন ঢাবি শিক্ষার্থী দৌঁড়ে এসে অভিযোগ করছেন যে এক বৃদ্ধ তাঁর মোবাইল ফোন নিয়ে পালাচ্ছেন। শিক্ষার্থীটি ঘটনাটি সর্ব মিত্রের কাছে বিচার দিলে তিনি হেসে বলেন, ‘ শান্ত হও! মুরুব্বী মানুষ যা করছে, ঠিকই করছে। ওনার কাজে কোনো ভুল নেই। সিনিয়র সিটিজেন হিসেবে যা করেছেন, সেটাকে সম্মান জানানো উচিত। কোনো প্যারা নাই।’

এ সময় ওই শিক্ষার্থী বলেন, আমার ফোন নিয়ে গেছে, আর আমি তাকে সম্মান জানাব? প্রতি উত্তরে সর্ব মিত্র বলেন, হ্যাঁ, সম্মান জানাতে হবে। মুরুব্বী মানুষ যা করবে, সেটাই রাইট’ এরপর তিনিও বৃদ্ধকে ফোন নিয়ে চলে যেতে বলেন।’ ভিডিওটি ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। মাত্র ১ ঘণ্টায় শেয়ার হয়েছে প্রায় ১৪ হাজার, রিয়্যাকশন পড়েছে ৬০ হাজার।’

এর আগে উচ্ছেদ অভিযান ও বিতর্কিত ভিডিও নিয়ে একটি স্ট্যাটাস দেন সর্ব মিত্র। ৬ প্রশ্নের উত্তর দিয়ে তিনি লিখেন,

১. বৃদ্ধ লোকের সাথে এমন আচরণ কেন?
বৃদ্ধ লোকটিকে এ পর্যন্ত পাঁচ থেকে ছয় বার তুলে দেয়া হয়েছিল। ইনজেকশন সিরিঞ্জ দিয়ে মাদক গ্রহণ , গাঁজা ইত্যাদি মাদক সেবনের অভিযোগ থাকার পরও ক্যাম্পাস ছাড়ার সুযোগ দিয়েছি গত ছয় দিন। তাও, ক্যাম্পাস না ছাড়াই কঠোরতার আশ্রয় নিতে হয়েছে। উল্লেখ্য, মাদক সহ তার ভিডিও আছে প্রমাণ সহ। আমার তাকে প্রতিদিন সরাতে হচ্ছে , এজন্য আমার অসহায়ত্ব ফুটে উঠেছিল ভিডিওতে আমার কথায় , লোকটা প্রতিদিন বলে “আজকেই যাচ্ছি।’

২. জায়গাটা কি ক্যাম্পাসের বাইরে?
যিনি পোস্ট করেছেন তিনি উল্লেখ করেছেন বার্ন ইন্সটিটিউটের কথা, বোধ হয় ইচ্ছাকৃতভাবেই যাতে মানুষ মনে করে ক্যাম্পাসের বাইরে । কিন্তু ফুটপাতটা মূলত অমর একুশে হলের শিক্ষার্থীদের ব্যবহৃত ফুটপাত এবং ক্যাম্পাসের অংশেই পড়ে। এ ফুটপাতে ভবঘুরে ও মাদকসেবী দিয়ে ভরে যাচ্ছে শিক্ষার্থীদের এ অভিযোগ দীর্ঘদিনের।

৩. বৃদ্ধ লোকটিকে কি প্রহার করা হয়েছে?
বৃদ্ধ লোকটির ব্যাগে মূলত মাদক এবং বিভিন্ন উপাদান ছিল এবং স্ট্র‍্যাচার তার হাতে ছিল যেটা তার লাগেই না। কিন্তু ভিক্ষাবৃত্তির জন্য প্রতারণার উদ্দেশ্যে লোকটা স্ট্র‍্যাচার ব্যবহার করে। এর আগেও তাকে সতর্ক করা হয়েছিল, যাতে স্ট্র‍্যাচার ব্যবহার না করে। লোকটিকে কোনোভাবেই প্রহার করা হয়নি। প্রক্টরিয়াল বডির এক সদস্য মূলত ব্যাগটা তার হাত থেকে ছাড়ানোর উদ্দেশ্যে ব্যাগে বারি দেয় লাঠি দিয়ে। এবং ক্যাম্পাসের আইন শৃঙখলা রক্ষার্থে এটা প্রক্টরিয়াল বডির দায়িত্বের আওতায় পড়ে। কারণ, প্রক্টরিয়াল বডি বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত।

৪. সর্ব মিত্রের কতটুকু এখতিয়ার আছে?
ডাকসু বিশ্ববিদ্যালয়ের ৭৩ অধ্যাদেশ দ্বারা স্বীকৃত একটি প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি আনুষ্ঠানিক অংশ। ডাকসু বডির একজন সদস্য হিসেবে আমার অবশ্যই এখতিয়ার আছে প্রক্টরিয়াল বডি কীভাবে কার্যক্রম পরিচালনা করছে সেটা পর্যবেক্ষণ করা মাঠ পর্যায়ে গিয়ে এবং তাদের অপারেশন পরিচালনায় সহায়তা করা।

৫. পুলিশের হাতে কেন দিইনি?
তথাকথিত ‘প্রহারের’কারণে যে মানবিকতার কথা বলছেন , সেই একই মানবিকতার কারণে গত ছয়দিন ধরে লোকটাকে উঠাচ্ছি আইনের হাতে তুলে না দিয়ে। বৃদ্ধ লোকটির অসহায়ত্ব আমার কাছে গত ছ’দিন মূল বিষয় ছিল , যা দূর্ভাগ্যবশত আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

৬. ভিডিও কারা ধারণ করেছিল?
মূলত কোনো পথচারী এ ভিডিও করেনি। যারা সেদিন এ ভিডিও করেছে তারা খুব সূক্ষ্মভাবে লুকিয়ে করেছে এবং তারা পুরো অভিযান জুড়ে বাইকে দূর থেকে ভিডিও ধারণ করে পরিকল্পিতভাবে এবং তারা প্রত্যেকে রাজনৈতিক দলের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনজেকশন সিরিঞ্জঢাকা বিশ্ববিদ্যালয়

এই বিভাগ থেকে আরও পড়ুন

জাকসুর হল সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে বিজয়ী যারা
শিক্ষা ও ক্যাম্পাস

জাকসুর হল সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে বিজয়ী যারা

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
শিক্ষা ও ক্যাম্পাস

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে ওয়ালটন

ফেসবুক-ইউটিউবে হজ-ওমরাহ প্যাকেজের প্রলোভন, সতর্ক করল মন্ত্রণালয়
শিক্ষা ও ক্যাম্পাস

ফেসবুক-ইউটিউবে হজ-ওমরাহ প্যাকেজের প্রলোভন, সতর্ক করল মন্ত্রণালয়

শিবিরের জিএস প্রার্থী ফরহাদের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

শিবিরের জিএস প্রার্থী ফরহাদের বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ

এসএসসি উত্তীর্ণদের ডাচ্‌-বাংলা ব্যাংক দিচ্ছে ২ বছরের বৃত্তি, মাসে ২৫০০
শিক্ষা ও ক্যাম্পাস

এসএসসি উত্তীর্ণদের ডাচ্‌-বাংলা ব্যাংক দিচ্ছে ২ বছরের বৃত্তি, মাসে ২৫০০

ইবি শিক্ষার্থীকে বৈধ সিট থেকে নামিয়ে দেয়ার অভিযোগ
শিক্ষা ও ক্যাম্পাস

ইবি শিক্ষার্থীকে বৈধ সিট থেকে নামিয়ে দেয়ার অভিযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 November 2025

‘মুরুব্বী মানুষ যা করছে, ঠিকই করছে’— ট্রল ভিডিওতে সর্ব মিত্রের শুটিং ভাইরাল

Techzoom.TV |
TechzoomTV