Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২২ নভেম্বর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ইউনিট ও উপ-ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন নেওয়া হবে। প্রতি ইউনিট বা উপ-ইউনিটের জন্য আবেদন ফি (প্রসেসিং ফিসহ) এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন করতে ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট https://admission.cu.ac.bd থেকে ‘অনলাইনে আবেদন প্রক্রিয়া’ অনুসরণ করতে হবে।

আবেদন শুরু হবে ১ ডিসেম্বর ২০২৫ সকাল ১১টা থেকে এবং শেষ হবে ১৫ ডিসেম্বর ২০২৫ রাত ১১:৫৯টায়। আবেদন ফি জমা দেয়ার সময়সীমা ১ থেকে ১৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। আবেদনপত্র সংশোধনের জন্য ১ থেকে ২১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এই ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে তিনশ টাকা প্রযোজ্য।

আবেদন যোগ্যতা:
আবেদনের যোগ্যতা অনুযায়ী বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ বা ২০২৩ সালের মাধ্যমিক/দাখিল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০২৪ বা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক/আলিম/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারী ভর্তি নির্দেশিকায় উল্লিখিত ইউনিট, উপ-ইউনিট, অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট এবং বিষয়ে নির্ধারিত যোগ্যতা পূরণ করলে সংশ্লিষ্ট ইউনিট বা উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন।

ইউনিট ও উপ-ইউনিটের মধ্যে রয়েছে A ইউনিট (বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সব বিষয়), B ইউনিট (কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ৯টি বিষয়), B1 উপ-ইউনিট (নাট্যকলা, চারুকলা, সংগীত), B2 উপ-ইউনিট (আরবি, ইসলামিক স্টাডিজ, পালি), C ইউনিট (ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিষয়), D ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, শিক্ষা অনুষদ ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান), এবং D1 উপ-ইউনিট (ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স)।

GCE (O/A Level) এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সমতা নিরূপণের ব্যবস্থা থাকবে। ২০২২ বা ২০২৩ সালের O-Level এবং ২০২৪ বা ২০২৫ সালের A-Level পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সমতা নিরূপণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। সমতা নিরূপণ ফি এক হাজার টাকা এবং প্রক্রিয়া ০১ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সম্পন্ন করতে হবে। সমতা নিরূপণ শেষে শিক্ষার্থীরা Equivalent ID দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহীতে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে B1, B2 এবং D1 উপ-ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আবেদনকারীরা কোন কেন্দ্রের পরীক্ষা দিতে চান তা আবেদন করার সময় যথাযথভাবে নির্বাচন করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো নিয়ম, শর্ত, পরিবর্তন বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডেসকোতে নেবে ১৩০ জন, বেতন ৫১০০০ টাকা
শিক্ষা ও ক্যাম্পাস

ডেসকোতে নেবে ১৩০ জন, বেতন ৫১০০০ টাকা

কানাডিয়ান ইউনিভার্সিটিতে মাত্র ৪ হাজার টাকায় স্পট অ্যাডমিশন
শিক্ষা ও ক্যাম্পাস

কানাডিয়ান ইউনিভার্সিটিতে মাত্র ৪ হাজার টাকায় স্পট অ্যাডমিশন

স্নাতক পাসে সিটি ব্যাংকে চাকরি
শিক্ষা ও ক্যাম্পাস

স্নাতক পাসে সিটি ব্যাংকে চাকরি

বিডি আইটি এন্ড ল্যাংগুয়েজ ইন্সটিটিউট ও ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার মধ্যে চুক্তি সই
শিক্ষা ও ক্যাম্পাস

বিডি আইটি এন্ড ল্যাংগুয়েজ ইন্সটিটিউট ও ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার মধ্যে চুক্তি সই

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে আবশ্যিক হলো আইসিটি
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে আবশ্যিক হলো আইসিটি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে নেয়ার চিন্তা
শিক্ষা ও ক্যাম্পাস

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে নেয়ার চিন্তা

Load More

ট্রেন্ডিং টপিক

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে
সোশ্যাল মিডিয়া

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে ডিপিএস গ্রাহকদের নামে ঋণ জালিয়াতির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে ডিপিএস গ্রাহকদের নামে ঋণ জালিয়াতির অভিযোগ

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার
প্রযুক্তি সংবাদ

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

দেশব্যাপী র‍্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন
অটোমোবাইল

দেশব্যাপী র‍্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?
প্রযুক্তি সংবাদ

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

বিশ্বের টেক জায়ান্ট অ্যাপল এবং স্যামসাংয়ের একচেটিয়া বাজারে...

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix