Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশি পণ্যের ই-কমার্সে নারীর অগ্রযাত্রা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 8 March 2021
দেশি পণ্যের ই-কমার্সে নারীর অগ্রযাত্রা
Share on FacebookShare on Twitter

নারীর প্রতি শ্রদ্ধা-ভালোবাসা, কাজের স্বীকৃতি জানাতে ১৯৭৫ সালে ৮ মার্চ “আন্তর্জাতিক নারী দিবস” আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় জাতিসংঘ। এ দিনে (৮ মার্চ) নারীর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সহ সার্বিক সমস্যা ও সাফল্যের কথা উঠে আসে। নতুন নতুন প্রতিপাদ্য নিয়ে বিশ্বের ন্যায় বাংলাদেশেও প্রতিবছর পালিত হয় নারী দিবস। এবারের প্রতিপাদ্য ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে সুন্দর সমতার বিশ্ব’।

প্রতিপাদ্যে গুরুত্ব পেয়েছে, মহামারী করোনাকালে জীবন বাজি রেখে ডাক্তারি, প্রশাসনিক সহ সরকারি-বেসরকারি বিভিন্ন পেশায় নিজেদের অবদান রেখেছে শতশত নারী। প্রাণঘাতী করোনার থাবায় পরিবারের কর্তাদের চাকরি হারিয়ে বা ব্যবসা বন্ধ হয়ে উপার্জন বাধাগ্রস্ত হলে দেশি পণ্যের ই-কমার্সের কল্যাণে পরিবারের হাল ধরেছে ঘরের নারীরা। তাদের উপার্জন সংসারে ভরণ পোষণ ও শান্তি বজায় রাখতে ভূমিকা রেখেছে। শান্তিপূর্ণ পরিবার বা সমাজ গড়তে নারীও অবদান রাখতে পারে, তেমনটাই দেখেছি করোনাকালীন সময়ে।

২০১৮ সালে পার্লারের কাজ শিখেন সুমি আজম। পার্লারের আয়ে মোটামুটি ভালই চলছিল তার পরিবার। দেশে করোনার মহামারী শুরু হলে আয় বন্ধ হয়ে বিপাকে পরে সুমি ও তার পরিবার। হতাশা আর দুশ্চিন্তায় ভুগতে থাকেন সুমি। কিছুদিন পর ফেসবুকে স্ক্রল করে দেখা মিলে উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) গ্রুপের। অন্যদের পোস্ট কমেন্ট দেখে আত্মবিশ্বাসী হয়ে নিজের রান্নার গুণ কাজে লাগায় সুমি। ফেসবুকে পোস্ট দিয়ে শুরু করেন নিজের হাতে রান্না খাবার বিক্রি। পুনরায় আয় শুরু হয়ে ঘুরে দাড়ায় সুমির পরিবার। অনলাইনে হোম মেইড খাবার বিক্রি এখন সুমির নতুন পেশা ও পরিচয়।

নারীর একটা সময় একজন মা, মেয়ে, বোন বা স্ত্রীর পরিচয়ে পরিচিত হওয়ার প্রথা থাকলেও বর্তমানে চাকরি, ব্যবসা, প্রশাসন, ই-কমার্স, স্টার্টআপ সহ বিভিন্ন খাতে নারীর অবদান প্রশংসনীয়।

বিভিন্ন খাতে অবদান রাখায় এবারের নারী দিবসে পাঁচজন নারীকে “জয়িতা” সম্মাননা দিচ্ছে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। তারা হলেন- টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা রবিজান, বরিশালের হাছিনা বেগম নীলা, পটুয়াখালীর মোসাম্মৎ হেলেন্নছা বেগম, বগুড়ার মিফতাহুল জান্নাত, এবং নড়াইলের অঞ্জনা বালা বিশ্বাস।

দেশি পণ্যের ই-কমার্সে এগিয়ে চলা কয়েকজন নারীর সাথে কথা হয় টেকজুমের। তাদের তিন জনের কথার তুলে ধরা হয়েছে-
কাকলী’স অ্যাটায়ারের স্বত্বাধিকারী কাকলী তালুকদার নারী দিবসে টেকজুম কে বলেন, আমি যদি কিছু তথ্য দিয়ে শুরু করি তাহলে বুঝা যাবে নারীর ক্ষমতায়নের জন্য আমরা কতটা এগিয়ে। বৈশ্বিক জেন্ডার গ্যাপ প্রতিবেদন ২০০৬ সালে বাংলাদেশে পুরুষের তুলনায় নারীর অগ্রগতি ছিল ৬২.৭ শতাংশ, যা ২০১৮ সালে ৭২.১ শতাংশ উন্নীত হয়েছে। ২০০৬ সালে ১১৫ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৯১তম। ২০১৮ সালে ১৪৯ টি দেশের মধ্যে বাংলাদেশ ৪৮ অবস্থানে এসেছে।

বর্তমানে জেন্ডার গ্যাপ সূচকে দক্ষিণ এশিয়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ। যদি এই সূচক গুলো ধরে বলি তাহলে কিন্তু নারী ক্ষমতায়নের জন্য সবদিক থেকেই তাদেরকে সাহায্য করা হচ্ছে। ই-কমার্স ইন্ডাস্ট্রিতে একজন নারী উদ্যোক্তার জন্য সহজে এবং সল্প সুদে লোন নেয়ার ব্যবস্থা আছে। বিভিন্ন ব্যাংক গুলো এই সুবিধা দিয়ে আসছে এবং নারী উদ্যোক্তাদের জন্য আরও নানাবিধ সুযোগ তৈরি করা হচ্ছে যেন তারা নিজের উদ্যোক্তা এগিয়ে নিয়ে যেতে পারে।

পরিধান শৈলীর স্বত্বাধিকারী রাকিমুন বিনতে মারুফ জয়া নারী দিবসে টেকজুম কে বলেন, নারীর ক্ষমতায়নে নিরাপত্তা, উপযুক্ত কাজের অভাব, পুঁজির স্বল্পতা, ঘরের বাইরে গিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করার মতো প্রতিবন্ধকতা গুলো দূর করার সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম হলো ই-কমার্স। ই-কমার্সের মাধ্যমে নারীরা ঘরে বসেই স্বল্প পুঁজিতে নিজের সুবিধাজনক সময়ে নিজের বিজনেস পরিচালনা করতে পারে। নারীদের জন্য সবদিক থেকে ই-কমার্স সুবিধাজনক। নারীর ক্ষমতায়নে ই-কমার্সের উপর জোর দেওয়া প্রয়োজন। ই-কমার্সের সাথে নারীরা যুক্ত হলে তাদের নেতৃত্ব নিশ্চিত হবে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করতে পারবে।

আরিয়াস কালেকশনের স্বত্বাধিকারী নিগার ফাতেমা নারী দিবসে টেকজুম কে বলেন, আমি একজন ই কমার্স ইন্ডাস্ট্রির দেশীয় পণ্যের নারী উদ্যোক্তা। আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রতিটি নারী ঘরে ও ঘরের বাহিরে অসাধারন ভূমিকা পালন করে। নারীরা পরিশ্রমী ও শক্ত মনোবল নিয়ে কাজ করতে পারে কিন্তু শত গুণ থাকার পরেও নারীরা পিছিয়ে আছে সামাজিক বৈষম্যের জন্যে। ডিজিটাল বাংলাদেশে নারীদের সকল রকমের সুবিধা নিশ্চিত করছেন। নারীদের সচেতন হতে হবে। ই কর্মাসের মাধ্যমে নারীরা ঘরে বসেও কাজ করতে পারে, নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারে।

শুধু তাই নয় ই লার্নিং প্লেটফর্মের মাধ্যমে ঘরে বসে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে জ্ঞান অর্জন করতে পারে। আজকাল নারীদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা আছে, সেই সব ব্যাপারে বিস্তারিত জানতে হবে। সর্বোপরি আমি সন্তান ও সংসার সামলিয়ে ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করছি দেশীয় পন্য নিয়ে, দেশের অর্থনীতিতে আমি ভূমিকা পালন করতে পারছি। আমি চাই বাংলাদেশের লাখো নারী সামনের দিকে এগিয়ে আসুক দেশ ও নিজর জীবনকে সুন্দর করুক।

ঘরে বাহিরে কাজ করতে গিয়ে বিভিন্ন বাধার সম্মুখিন হতে হয় নারীদের। ঘরে বসে নারীর উপার্জন নিশ্চিত ও নির্যাতন বন্ধ করতে করণীয় সম্পর্কে জানতে চাইলে ই-ক্যাব এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ টেকজুম কে বলেন, দেশী পণ্যের ই-কমার্স নিয়ে ফেসবুকে উদ্যোগ নিলে তেমন মূলধনের দরকার হয় না। যা দরকার তা হল, টেকনিক্যাল নলেজ আর বিজনেসের বেসিক সম্পর্কে জানা। এ দুইটা বিষয়ে শিক্ষিত নারীরা সচেতন হলে উপার্জন নিশ্চিত হবে ও নির্যাতন কমে আসবে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দেশি পণ্যের ই-কমার্সে কাস্টমার মিটআপনারী উদ্যোক্তা দিবসনারী দিবস

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিজয় কি-বোর্ড নিয়ে ষড়যন্ত্র করেছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বিজয় কি-বোর্ড নিয়ে ষড়যন্ত্র করেছে: মোস্তাফা জব্বার

মুজিব বর্ষে ৮ বিষয়কে প্রাধান্য দিচ্ছে তথ্যপ্রযুক্তি বিভাগ
প্রযুক্তি সংবাদ

মুজিব বর্ষে ৮ বিষয়কে প্রাধান্য দিচ্ছে তথ্যপ্রযুক্তি বিভাগ

এ বছর গুগল সার্চের শীর্ষে ছিল যেসব নাম
প্রযুক্তি সংবাদ

এ বছর গুগল সার্চের শীর্ষে ছিল যেসব নাম

ইভ্যালি কার্যক্রম ও হটলাইন নম্বর চালু ছিল, চালু আছে
ই-কমার্স

ইভ্যালির ওয়েবসাইট ও অ্যাপ বন্ধ

দেশের প্রতিটি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার হবে
প্রযুক্তি সংবাদ

দেশের প্রতিটি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার হবে

সেইফপ্যাড বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ হলো দারাজ
ই-কমার্স

সেইফপ্যাড বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ হলো দারাজ

Load More

ট্রেন্ডিং টপিক

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা
অর্থ ও বাণিজ্য

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 March 2021

দেশি পণ্যের ই-কমার্সে নারীর অগ্রযাত্রা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix