Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রাহকদেরই লোভী বললেন পলাতক ‘আনন্দের বাজার’–এর এমডি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১০ অক্টোবর ২০২১
গ্রাহকদেরই লোভী বললেন পলাতক ‘আনন্দের বাজার’–এর এমডি
Share on FacebookShare on Twitter

আকর্ষণীয় দামে পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছেন ‘আনন্দের বাজার’–এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমুদুল হক খন্দকার। তাঁর বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। এর মধ্যে ফেসবুক লাইভে এসে পুলিশ, সাংবাদিক ও গ্রাহকদের নিয়ে নানা বিরূপ মন্তব্য করেছন তিনি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান শনিবার বলেন, আনন্দের বাজারের এমডির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তাঁর অবস্থান এখনো জানা যায়নি।

আহমুদুল হক খন্দকার ই–কমার্স প্রতিষ্ঠান আনন্দের বাজারের ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদেও আছেন। তাঁর বিরুদ্ধে গত মঙ্গলবার রাতে গুলশান থানায় প্রতারণার মামলা করেন মো. সুজন নামের একজন গ্রাহক। পরদিন ‘আনন্দের বাজারে এসে টাকা খোয়ালেন গ্রাহকেরা’ শিরোনামে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে বিভিন্ন সংবাদমাধ্যমও এ বিষয়ে খবর প্রকাশ করে।

এরপর তিন দফায় ফেসবুক লাইভে এসে কথা বলেছেন আহমুদুল হক খন্দকার।

সর্বশেষ শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে তিনি ই-কমার্সের বর্তমান পরিস্থিতির জন্য পুলিশ, সাংবাদিক ও গ্রাহকদের দায়ী করে গালাগালি করেন। পুলিশের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ তুলে আহমুদুল হক খন্দকার বলেন, ‘ওই দিন আমার পুলিশ ভাই এসেছিল, আমি ১২ লাখ টাকা ক্যাশ দিয়েছি। কই, কেউ আমার পক্ষে কথা বলল না!’

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নিউটন দাশ শনিবার বলেন, ‘তাঁকে (আহমুদুল হক খন্দকার) গ্রেপ্তার করতে পারলে কারা ঘুষ নিয়েছে, কী কারণে টাকা দিয়েছে, সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

আহমুদুল হক খন্দকার বলেন, ‘আজ আমরা ই-কমার্স কোম্পানি করে ভুল করেছি। আজকে কথায় কথায় ডিবি আসে, কথায় কথায় এনএসআই আসে। কেন তারা আসবে? কেন তারা ফোন দেবে? আমি কি চুরি করেছি? আমি তো ভ্যাট দিয়েই ব্যবসা করেছি?’ ই-কমার্সের গ্রাহকদের তিনি বলেন, ‘২০ শতাংশ কাস্টমারের কারণে আজকে ই-কমার্সের এই অবস্থা। আপনারা অতি উৎসাহী, আপনাদের কারণে রাসেল (ইভ্যালির সিইও), রিপন (কিউকমের সিইও) গ্রেপ্তার হয়েছে।’

গ্রাহকদের উদ্দেশে আনন্দের বাজারের প্রধান বলেন, ‘আপনারা কেন ছাড়ে পণ্য নেন? কেন মোটরসাইকেল, ফ্রিজ নেন ছাড়ে? কেন ছাড় ছাড়া মাল কেনেন না? গ্রাহকেরা লোভী। তাঁদের কারণেই আজ এই অবস্থা।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিক্রির জন্য উন্মুক্ত হয়েছে হুয়াওয়ে মেট এক্স
নির্বাচিত

বিক্রির জন্য উন্মুক্ত হয়েছে হুয়াওয়ে মেট এক্স

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে রিয়েলমি সি৭৫
নির্বাচিত

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে রিয়েলমি সি৭৫

সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন-১৩ সিরিজ
নির্বাচিত

সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন-১৩ সিরিজ

আইফোনের চাহিদা ক্রমেই কমছে
নির্বাচিত

আইফোনের ডিসপ্লে প্রতিস্থাপন খরচ ৩২৯ ডলার

১৬৫ হার্জ এর রিফ্রেশ রেটে আসছে জেডটিই নুবিয়া রেড ম্যাজিক ৭
নির্বাচিত

১৬৫ হার্জ এর রিফ্রেশ রেটে আসছে জেডটিই নুবিয়া রেড ম্যাজিক ৭

হোয়াটসঅ্যাপে এলো সার্চ বার
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করা যাবে

Load More

ট্রেন্ডিং টপিক

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও
অর্থ ও বাণিজ্য

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও

থ্রেডসের ওয়েব সংস্করণে এল মেসেজিং সুবিধা
প্রযুক্তি সংবাদ

থ্রেডসের ওয়েব সংস্করণে এল মেসেজিং সুবিধা

ভারতে ১০০ কোটি রুপি বিনিয়োগ করছে অ্যাপল
নির্বাচিত

ভারতে ১০০ কোটি রুপি বিনিয়োগ করছে অ্যাপল

এআই অবকাঠামোয় ব্যাপক বিনিয়োগে কমছে টেক জায়ান্টদের নগদ প্রবাহ
প্রযুক্তি সংবাদ

এআই অবকাঠামোয় ব্যাপক বিনিয়োগে কমছে টেক জায়ান্টদের নগদ প্রবাহ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

মটোরোলা ফোনের নেটওয়ার্ক ও চার্জিং বিভ্রাট, বিড়ম্বনায় গ্রাহক

মটোরোলা ফোনের নেটওয়ার্ক ও চার্জিং বিভ্রাট, বিড়ম্বনায় গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং ঠেকাতে যুগোপযোগী আইন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং ঠেকাতে যুগোপযোগী আইন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং...

দেশজুড়ে শুরু হলো ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন, স্মার্টফোন কিনলেই মিলছে ৫,০০০ টাকা মূল্যছাড়

দেশজুড়ে শুরু হলো ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন, স্মার্টফোন কিনলেই মিলছে ৫,০০০ টাকা মূল্যছাড়

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট

হ্যাকড হওয়া অর্ধেকের বেশি পাসওয়ার্ডে একই ভুল: ক্যাসপারস্কি

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix