Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোটি টাকা নিয়ে লাপাত্তা ‘চাহিদা ডটকম’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
কোটি টাকা নিয়ে লাপাত্তা ‘চাহিদা ডটকম’
Share on FacebookShare on Twitter

গাজীপুরের শ্রীপুরে চাহিদা ডটকম নামে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুই শতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কয়েকজন গ্রাহক টাকা ফেরত চাইলে ৯৬ জন গ্রাহককে ১ কোটি ৭০ লাখ টাকার চেক দেন চাহিদা ডটকমের মালিক শামীম হোসেন। তবে হিসাব নম্বরে পর্যাপ্ত টাকা না থাকায় ওই চেকটি ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়।

এ ঘটনায় প্রতারণার অভিযোগ এনে ৯৬ জন গ্রাহকের পক্ষে গত ৩০ নভেম্বর গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আলমগীর হোসেন (৪০) নামে এক ভুক্তভোগী। এছাড়াও তিনি শ্রীপুর থানাসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।

ভুক্তভোগী আলমগীর হোসেন শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা এলাকার জমির উদ্দিনের ছেলে। অভিযুক্ত মো. শামীম হোসেন (৩২) খুলনার পাইকগাছা থানার বেতবুনিয়া পূর্ব ভ্যাকটমারী পতন গ্রামের মো. রাশেদ আলী সরদারের ছেলে। প্রায় ছয় মাস আগে তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের প্রশিকার মোড় এলাকার সাইজুদ্দিন বেপারীর বহুতল ভবন ভাড়া নিয়ে চাহিদা ডটকমের ব্যানারে অনলাইন ব্যবসা শুরু করেন।

ভুক্তভোগী আলমগীর হোসেন বলেন, শামীম হোসেন তার মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান চাহিদা ডটকমে শেয়ার কেনার প্রস্তাব দেন। পরে আমাকে নানাভাবে ফুঁসলিয়ে প্রায় ২৬ লাখ টাকা হাতিয়ে নেন শামীম। আমার মতো আরও দুই শতাধিক গ্রাহকের কাছ থেকে নানা প্রলোভন দেখিয়ে তিনি কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি আমাকেসহ অন্যান্য গ্রাহকদের ব্যবসায়িক পার্টনার হিসেবে কাউকে জেনারেল ম্যানেজার, টিম অর্গানাইজার, টিম লিডার, টিম কো-অর্ডিনেটর, টিম ম্যানেজার, চাহিদা অ্যাম্বাসেডর অথবা কাউকে প্রজেক্ট ডিরেক্টরসহ নানা ধরণের পদের প্রলোভন দেখিয়েছিলেন। একই সঙ্গে নানা প্রলোভন দেখিয়ে কোম্পানির শেয়ার কেনার প্রস্তাব দিয়ে টাকা সংগ্রহ করতে থাকে প্রতিষ্ঠানটি। চাহিদা ডটকম শুধু মাওনাতেই নয় দেশের বিভিন্ন জায়গায় একইভাবে তাদের কার্যক্রম চালিয়ে আসছে।

তিনি আরও জানান, একসময় প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে তিনিসহ ৯৫ জন গ্রাহক তাদের জমাকৃত টাকার জন্য চাপ দিলে গত ১৩ সেপ্টেম্বর চাহিদা ডটকমের মাওনা অফিস থেকে অভিযুক্ত শামীম হোসেন ১ কোটি ৭০ লাখ টাকার একটি চেক ইস্যু করেন। ১০ অক্টোবর চেকটি নিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে গেলে হিসাব নাম্বারে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ফেরত আসে। পরে তাদের খোঁজ করতে গেলে অফিসে আর কাউকে পাওয়া যায়নি।

বাড়ির মালিক সাইজউদ্দিন বেপারী বলেন, নিয়ম মেনেই ওই ই-কমার্স প্রতিষ্ঠানকে বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল। পরে প্রতারণার বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়। এর মধ্যেই অফিস তালাবন্ধ করে হঠাৎ করেই গা ঢাকা দিয়েছেন তারা।

গাজীপুর জজ কোর্টের আইনজীবী জিএম রাব্বি বলেন, আলমগীর নামে এক গ্রাহককে দেওয়া চেকটি নগদায়ন করতে না পেরে অভিযুক্ত শামীমকে প্রথমে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। পরে এতে কোনও জবাব না আসায় গাজীপুর আদালতে চেক ডিজঅনার মামলা করা হয়।

এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, বিষয়টি তিনি এখনও অবগত নন। তবে থানায় অভিযোগ দিয়ে থাকলে তদন্ত করে দেখবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চাহিদা ডটকম

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে পাতলা ভাঁজযোগ্য ফোন দেখাল শাওমি
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে পাতলা ভাঁজযোগ্য ফোন দেখাল শাওমি

আসছে মটোরোলা মোটো জি ১০০
নির্বাচিত

সব ডিভাইসে গরিলা গ্লাস ব্যবহার করবে মটোরোলা

স্যামসাং আনছে কম দামের সেরা দুটি ৫জি স্মার্টফোন
নির্বাচিত

স্যামসাং আনছে কম দামের সেরা দুটি ৫জি স্মার্টফোন

ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত
নির্বাচিত

ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত

শরীরের তাপ মাপবে অ্যাপল এয়ারপডস
নির্বাচিত

শরীরের তাপ মাপবে অ্যাপল এয়ারপডস

সাড়ে চার কোটি টাকা বিনিয়োগ পেল থলে ডটকম
ই-কমার্স

সাড়ে চার কোটি টাকা বিনিয়োগ পেল থলে ডটকম

Load More

ট্রেন্ডিং টপিক

আমাকে দেখে কি বেকুব মনে হয়?: পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের
বিবিধ

আমাকে দেখে কি বেকুব মনে হয়?: পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
ই-কমার্স

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন

ডুয়েল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৮৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে শাওমি ১৮ প্রো ম্যাক্স
পাঁচমিশালি

ডুয়েল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৮৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে শাওমি ১৮ প্রো ম্যাক্স

অটোমোবাইল

প্রথম বৈদ্যুতিক গাড়ি টোরকালের ঝলক দেখাল বেন্টলি

সপ্তাহের সবচেয়ে পঠিত

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
অর্থ ও বাণিজ্য

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

চলতি ২০২৬-২৭ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায়...

‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট ও নতুন ফোল্ডএবল ফোনের আভাস

‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট ও নতুন ফোল্ডএবল ফোনের আভাস

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা যেকোন মুহুর্তে, আলোচনায় যারা

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা যেকোন মুহুর্তে, আলোচনায় যারা

পরীক্ষার টেবিলে স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯

পরীক্ষার টেবিলে স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ ডিসেম্বর ২০২১

কোটি টাকা নিয়ে লাপাত্তা ‘চাহিদা ডটকম’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix