Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৭০৫ কোটি টাকা পাচার করেছে ৮ ই-কমার্স প্রতিষ্ঠান, নেই ইভ্যালি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৮ জুলাই ২০২২
ইভ্যালি-ধামাকাসহ ৪ ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত
Share on FacebookShare on Twitter

আনন্দের বাজার, ই-অরেঞ্জ, ধামাকাসহ আটটি ই-কমার্স প্রতিষ্ঠান ৭০৫ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হুন্ডির মাধ্যমে এই টাকা বিদেশে পাচার করেছে।

রবিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণ। অর্থ পাচার আইনে করা মামলার তদন্তে এই তথ্য উঠে এসেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গ্রাহকের টাকা নিয়ে কেউ বিদেশে পালিয়ে গিয়ে আবার কেউ দেশে বসে আয়েশি জীবন যাপন করেছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন সিআইডির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিআইডি সূত্রের বরাতে প্রথম আলোর প্রতিবেদনে বলে হয়েছে, টাকা নিয়ে গ্রাহককে পণ্য না দেওয়া এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়। এসব মামলার মধ্যে অর্থ পাচার আইনে করা আটটি মামলার তদন্ত শেষ করেছে সিআইডি।

এসব ই-কমার্স প্রতিষ্ঠানের মধ্যে আনন্দের বাজার ৩০০ কোটি, ই-অরেঞ্জ ২৩২ কোটি, ধামাকা ১১৬ কোটি, রিং আইডি ৩৭ কোটি ৪৯ লাখ, টোয়েন্টি ফোর টিকিট লিমিটেড ৪ কোটি ৪৪ লাখ, এসপিসি ওয়ার্ল্ড ১ কোটি ১৭ লাখ, সিরাজগঞ্জ শপ ৪ কোটি ৯ লাখ, আকাশনীল ডট কম ৩ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে তথ্য পাওয়া গেছে।

এছাড়াও দালাল ডট কম এবং থলে ডট কম নামের দুটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। তবে এই দুটি প্রতিষ্ঠান কত টাকা পাচার করেছে, তা এখনো জানা যায়নি।

এ বিষয়ে সিআইডির অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “‍সিআইডি আটটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে। আরও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে।”

তিনি আরও বলেন, “এসপিসি ওয়ার্ল্ড নামের একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ইতোমধ্যে অভিযোগপত্র দিয়েছি। বাকি সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে।”

পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, ২৪টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ১০৫টি মামলা রয়েছে। গ্রাহকেরা বাদী হয়ে এসব মামলা দায়ের করেন।

সবচেয়ে বেশি মামলা হয়েছে ই-অরেঞ্জের বিরুদ্ধে। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ৪২টি মামলা হয়েছে। আর ইভ্যালির বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানা, সাভার, ফরিদপুর ও সিরাজগঞ্জে মোট ২০টি মামলার তথ্য পেয়েছে সিআইডি। এ ছাড়া কিউকমের বিরুদ্ধে ৭টি এবং বাকি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ১ থেকে ৩টি মামলা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

নির্বাচিত

অপো এ৫ স্মার্টফোন বিস্ফোরণে তরুণ আহত

বাংলাদেশের বাজারে চমকপ্রদ এফ১১ প্রো নিয়ে এলো অপো
নির্বাচিত

বাংলাদেশের বাজারে চমকপ্রদ এফ১১ প্রো নিয়ে এলো অপো

১৭১ কোটি ওয়েবসাইটের ৮৮ শতাংশই নিষ্ক্রিয়
নির্বাচিত

১৭১ কোটি ওয়েবসাইটের ৮৮ শতাংশই নিষ্ক্রিয়

মোবাইলে সব ধরনের এসএমএস যাবে বাংলায়
নির্বাচিত

মোবাইলে সব ধরনের এসএমএস যাবে বাংলায়

এই স্যামসাং ফোনগুলিতে পাবেন ৮জিবি র‍্যাম
নির্বাচিত

এই স্যামসাং ফোনগুলিতে পাবেন ৮জিবি র‍্যাম

বাড়ছে দাম, গুগলের নতুন স্মার্টফোনের কনফিগারেশন ফাঁস
নির্বাচিত

বাড়ছে দাম, গুগলের নতুন স্মার্টফোনের কনফিগারেশন ফাঁস

Load More

ট্রেন্ডিং টপিক

সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের অ্যাপ ব্যবহার করে লাখ টাকা গায়েব, গ্রাহকের আইনি নোটিশ ও মামলার প্রস্তুতি

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা করল নারকোটিক্স
ই-কমার্স

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা করল নারকোটিক্স

মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
নির্বাচিত

প্রত্যন্ত অঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা নিশ্চিতের আহ্বান মন্ত্রীর

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির
নির্বাচিত

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টারটেক সাভার শাখার আফটার সেলস সার্ভিস নিয়ে গ্রাহকের তীব্র ক্ষোভ ও অসন্তোষ
প্রযুক্তি সংবাদ

স্টারটেক সাভার শাখার আফটার সেলস সার্ভিস নিয়ে গ্রাহকের তীব্র ক্ষোভ ও অসন্তোষ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পণ্যের শীর্ষস্থানীয় রিটেইলার ‘স্টারটেক’ (Star...

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইল ডিভাইস কেনায় ই-লোন দেবে মিডল্যান্ড ব্যাংক

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

পিকাবু অনলাইন শপে বিএসটিআইয়ের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

পিকাবু অনলাইন শপে বিএসটিআইয়ের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ জুলাই ২০২২

৭০৫ কোটি টাকা পাচার করেছে ৮ ই-কমার্স প্রতিষ্ঠান, নেই ইভ্যালি

Techzoom.TV |
TechzoomTV