Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 17 August 2026
‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক
Share on FacebookShare on Twitter

বসুন্ধরা সিটি শপিং মলের ‘অ্যাপল এম্পায়ার’ নামের এক টেক-শপের বিরুদ্ধে গ্রাহকদের কোটি কোটি টাকা ও দামি গ্যাজেট হাতিয়ে নিয়ে দোকান গুটিয়ে পালানোর গুরুতর অভিযোগ উঠেছে। সার্ভিসিং ও ওয়ারেন্টির নামে লাখ টাকার অ্যাপল ডিভাইস জমা নিয়ে আর ফেরত না দেওয়া এবং সম্পূর্ণ দোকান বন্ধ করে শপের মালিক দুই ভাই হঠাৎ আত্মগোপনে চলে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।

ঘটনার সূত্রপাত ঘটে গত এপ্রিল মাসে, যখন আশিক মাহমুদ রিয়াদ নামের এক গ্রাহক বসুন্ধরা সিটির বেজমেন্ট-১-এর ২৭ নম্বর দোকান ‘অ্যাপল এম্পায়ার’ থেকে একটি ম্যাক মিনি এম৪ (Mac Mini M4) কেনেন। কেনার মাত্র ১৫ দিনের মাথায় ডিভাইসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ওয়ারেন্টির জন্য শপটিতে জমা দেন। দোকান কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ডিভাইসটি মেরামতের জন্য দুবাইয়ের অফিশিয়াল অ্যাপল জেনুইন সেন্টারে পাঠানো হবে এবং এতে সর্বোচ্চ ৪৫ দিন সময় লাগবে।

তবে ৪৫ দিন পার হওয়ার পর গ্রাহক জানতে পারেন, ডিভাইসটি আদৌ দুবাই পাঠানো হয়নি। এভাবে তিন মাসেরও বেশি সময় পার হলেও কোনো সমাধান বা আপডেট দেয়নি প্রতিষ্ঠানটি। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভোগান্তির কথা প্রকাশের পর শপ কর্তৃপক্ষ ডিভাইস জমার দাবি করলেও সম্প্রতি জানা যায়—দোকানটি সম্পূর্ণরূপে বন্ধ করে মালিক দুই ভাই চম্পট দিয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, শুধু আশিক মাহমুদই নন, অ্যাপল এম্পায়ারের এই প্রতারণার শিকার হয়েছেন আরও অন্তত ৫০০ জন গ্রাহক। ওয়ারেন্টি সার্ভিসিং, প্রাক-অর্ডার এবং নতুন ডিভাইস ক্রয়ের নামে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ও ব্যবহৃত অ্যাপল পণ্য হাতিয়ে নিয়েছে দুই ভাই পরিচালিত এই প্রতিষ্ঠানটি। ভুক্তভোগীদের দাবি, তাদের কাছে কেনাকাটা ও ডিভাইস জমার রশিদসহ সার্বিক স্ক্যামের পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে।

বর্তমানে বসুন্ধরা সিটির শপটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং মালিকপক্ষের কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান ডিভাইস হারিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন প্রতারিত গ্রাহকরা। ভুক্তভোগীরা এই প্রতারক চক্রের সন্ধান পেতে এবং আইনি পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Apple device scamApple Empire BangladeshApple Empire scamApple scam BangladeshApple warranty scamঅ্যাপল এম্পায়ারঅ্যাপল এম্পায়ার প্রতারণাঅ্যাপল এম্পায়ারের বিরুদ্ধে অভিযোগঅ্যাপল ডিভাইস প্রতারণাঅ্যাপল শপ প্রতারণাআইফোন প্রতারণাগ্রাহকের টাকা আত্মসাৎটেক-শপবসুন্ধরা সিটি অ্যাপল শপবসুন্ধরা সিটি প্রতারণাম্যাক মিনি এম৪

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন বি.বাড়িয়ার হাসান আহামদ
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন বি.বাড়িয়ার হাসান আহামদ

অ্যাপল ইন্টেলিজেন্স ও এআই-ভিত্তিক নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ইন্টেলিজেন্স ও এআই-ভিত্তিক নতুন ফিচার

ম্যালওয়্যার কি আর এটা থেকে কিভাবে বাঁচবেন?
টিপস

ম্যালওয়্যার কি আর এটা থেকে কিভাবে বাঁচবেন?

দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৪৩ দশমিক ৬ শতাংশ
টেলিকম

দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৪৩ দশমিক ৬ শতাংশ

শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’
নির্বাচিত

শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’

নেপালে ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬ অনুষ্ঠিত
নির্বাচিত

নেপালে ওয়ালটন গ্লোবাল ডিস্ট্রিবিউটর মিট-২০২৬ অনুষ্ঠিত

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা
অর্থ ও বাণিজ্য

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮
ফিচার

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন
টেলিকম

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সিমের মালিকানা বদল : এক রাতেই কোটি টাকা লেনদেন

নয় মাসে বিকাশের মুনাফা ৫০৪ কোটি টাকা, বেড়েছে আয়ও
অর্থ ও বাণিজ্য

বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টও বিক্রি হচ্ছে কালোবাজারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 August 2026

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

Techzoom.TV |
TechzoomTV