Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফুসফুসের ক্যান্সার শনাক্তে ভারতে এআই প্রযুক্তির বড় সাফল্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 21 February 2026
ফুসফুসের ক্যান্সার শনাক্তে ভারতে এআই প্রযুক্তির বড় সাফল্য
Share on FacebookShare on Twitter

ফুসফুসের ক্যান্সার শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বড় সাফল্য পেয়েছে ভারত। দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলের উপকূলীয় রাজ্য গোয়ায় সরকারি হাসপাতালগুলোতে এআই প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক পর্যায়েই (স্টেজে) ফুসফুসের ক্যান্সার শনাক্ত করা গেছে।

উল্লেখ্য, ফুসফুসের ক্যান্সারের সবচেয়ে বড় বিপদ হলো এর উপসর্গহীনতা। সাধারণত তৃতীয় (স্টেজ-৩) বা চতুর্থ (স্টেজ-৪) পর্যায়ে যাওয়ার আগে রোগটি শনাক্তই করা যায় না। ফলে যখন শনাক্ত হয়, তখন রোগীর বেঁচে থাকার সম্ভাবনা নেমে আসে ১৫ শতাংশের নিচে। এখানেই বাজিমাৎ করে দেখিয়েছে গোয়ার হাসপাতালগুলো।

সাধারণত ফুসফুসের ক্যান্সার শনাক্ত করতে দামী ‘লো-ডোজ সিটি স্ক্যান’ করতে হয়, যা যথেষ্ট ব্যয়সাপেক্ষ এবং সব হাসপাতালে সহজলভ্য নয়। ফলে এটি সাধারণ মানুষের নাগালের বাইরে। গোয়া সরকার এই সমস্যার সমাধান করেছে এআই প্রযুক্তি ব্যবহার করে। স্বাস্থ্য-প্রযুক্তি সংস্থা ‘কিউরে ডট এআই’ এবং ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সহায়তায় তারা সরকারি হাসপাতালগুলোতে বিশেষ এআই সার্ভার বসিয়েছে।

এখন কোনো রোগী জ্বর, ইনফেকশন বা অস্ত্রোপচারের আগে যখন সাধারণ এক্স-রে করাচ্ছেন, এআই সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে সেই ছবি বিশ্লেষণ করে দেখছে সেখানে কোনো ‘পালমোনারি নডিউল’ বা ছোট টিউমারের অস্তিত্ব আছে কি না।

বিগত কয়েক মাসে গোয়ার ১৮টি সরকারি হাসপাতালে প্রায় ১ লক্ষ মানুষের স্ক্রিনিং করা হয়েছে। এর মধ্যে ১৬’শ জনের মেডিকেল রিপোর্টে সন্দেহজনক কিছু পাওয়া যায় এবং ২০ জনের শরীরে প্রাথমিক পর্যায়ের ফুসফুসের ক্যান্সার নিশ্চিত করা হয়েছে। সময়মতো রোগ ধরা পড়ায় এদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা এখন অনেক বেশি।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ এই সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। গোয়ার এই সাফল্য দেখে এখন মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু ও ওড়িশার মতো রাজ্যগুলোও এই প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে। এমনকি ভারত সরকার এবং ন্যাশনাল হেলথ অথরিটি (এনএইচএ) পুরো দেশজুড়ে এই মডেল চালুর বিষয়ে আলোচনা শুরু করেছে।

উল্লেখ্য, গ্লোবোক্যান ২০২২-এর তথ্য অনুযায়ী, ভারতে ক্যান্সারজনিত মৃত্যুর চতুর্থ প্রধান কারণ হলো ফুসফুসের ক্যানসার। ২০২২ সালে দেশটিতে ৮০ হাজারেরও বেশি নতুন রোগী শনাক্ত করা হয়েছে এবং প্রায় ৭৫ হাজার মানুষ মারা গেছে। এক সময় মনে করা হতো এটি কেবল ধূমপায়ীদের রোগ, কিন্তু বর্তমানে বায়ুদূষণের কারণে বিপুল সংখ্যক অধূমপায়ী এবং নারীরাও এই রোগে আক্রান্ত হচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এটি খরচ কমায় এবং যেখানে বিশেষজ্ঞ রেডিওলজিস্টের অভাব রয়েছে, সেখানে এটি সিদ্ধান্ত নিতে চিকিৎসকদের সাহায্য করে। ল্যানসেট-এর এক গবেষণাও বলছে, স্তন ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার শনাক্তকরণে এআই প্রযুক্তির সাফল্যের হার অবিশ্বাস্যভাবে বেশি।

বাংলাদেশেও বায়ুদূষণ এবং তামাকজাত পণ্যের ব্যবহারে ফুসফুসের রোগীর সংখ্যা ক্রমবর্ধমান। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে রাজধানী ঢাকাসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর বায়ুর মান আশঙ্কাজনকভাবে কমেছে। এই প্রেক্ষাপটে স্তন ও ফুসফুসের ক্যান্সার প্রাথমিক স্তরে শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহারের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে বাংলাদেশও।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বেজোসের বিরুদ্ধে প্রেমিকার ভাইয়ের মানহানি মামলা
নির্বাচিত

বেজোসের বিরুদ্ধে প্রেমিকার ভাইয়ের মানহানি মামলা

বাজারে এলো এআই ফিচার ও এমোলেড ডিসপ্লেসহ নতুন টেকনো ওয়াচ নিও
প্রযুক্তি সংবাদ

বাজারে এলো এআই ফিচার ও এমোলেড ডিসপ্লেসহ নতুন টেকনো ওয়াচ নিও

চাই না মানুষ ফোনে আসক্ত হয়ে পড়ুক: টিম কুক
প্রযুক্তি সংবাদ

চাই না মানুষ ফোনে আসক্ত হয়ে পড়ুক: টিম কুক

ইন্টেলের স্মার্টফোন মডেম চিপ বিভাগ কিনল অ্যাপল
নির্বাচিত

ইন্টেলের স্মার্টফোন মডেম চিপ বিভাগ কিনল অ্যাপল

ফোন চুরি হলে স্বয়ংক্রিয়ভাবেই লক হয়ে যাবে
নির্বাচিত

ফোন চুরি হলে স্বয়ংক্রিয়ভাবেই লক হয়ে যাবে

কুমির শনাক্ত করতে ব্যবহার হচ্ছে ড্রোন
প্রযুক্তি সংবাদ

কুমির শনাক্ত করতে ব্যবহার হচ্ছে ড্রোন

Load More

ট্রেন্ডিং টপিক

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?
নির্বাচিত

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 February 2026

ফুসফুসের ক্যান্সার শনাক্তে ভারতে এআই প্রযুক্তির বড় সাফল্য

Techzoom.TV |
TechzoomTV