Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঈদে ৪০ হাজার টাকার বাজেটে কিনুন বাজারের সেরা প্রিমিয়াম স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 20 May 2026
ঈদে ৪০ হাজার টাকার বাজেটে কিনুন বাজারের সেরা প্রিমিয়াম স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

কোরবানি ঈদ আসতে আর বেশিদিন বাকি নেই। বাজার জুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে। অনেকে আবার ঈদের বোনাস দিয়ে ঈদের অন্যান্য প্রস্তুতির সাথে সাথে বহুদিনের পুরনো ফোনটি বদলানোর জল্পনা-কল্পনা করছেন, কেউ আবার প্রিয়জনকে ফোন উপহার দেবার কথাও ভাবছেন। কিন্তু ফোন কিনতে গেলে আগে থেকে যাচাই করে নেওয়া চাই এর ভালো-মন্দ, সুবিধা-অসুবিধা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাজেট। বিশেষ করে এই ঈদে ৪০ হাজার টাকার বাজেটের মধ্যে সেরা প্রিমিয়াম স্মার্টফোন বেছে নিতে চাইলে এখনই দেখে নিতে পারেন বাজারের আকর্ষণীয় অপশনগুলো। এই বাজেটের মধ্যে সর্বোচ্চ ভালো ফোনটি এর মধ্যে থেকে আপনি কোনটি বেছে নেবেন, ঈদের আগেই ঠিক করে নিন, যাতে ঈদ আনন্দে আপনার হাতেও থাকে নতুন স্মার্টফোন।

টেকনো ক্যামন ৫০
টেকনোর ক্যামন ৫০ স্মার্টফোনটির বিশেষত্ব হচ্ছে এর ৫০ মেগাপিক্সেলের সনি ওআইএস ক্যামেরা, যা দিয়ে কম আলোতেও দারুণ ছবি তোলা যায়। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ফলে ফটোগ্রাফি ও সেলফি, দুই ক্ষেত্রেই পাওয়া যায় চমৎকার অভিজ্ঞতা।

ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে ১৪৪ হার্জ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর এবং ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। এছাড়াও টেকনো এআই ফিচার ও মিলিটারি-গ্রেড টেকসই ডিজাইন ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ফোনটির ৮ জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। এবং ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৮,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

বাজেটের মধ্যে সর্বোচ্চ পারফরম্যান্সে এখন বাজারে এবং ব্যবহারকারীদের পছন্দের তালিকায় এগিয়ে আছে ক্যামন ৫০, তবে যাদের বাজেট আরেকটু বেশি এবং আরো উন্নত ক্যামেরা ও পারফরম্যান্স চান, তাদের জন্য রয়েছে টেকনো ক্যামন ৫০ আলট্রা ফাইভজি। এতে আছে ৫০ মেগাপিক্সেলের সনি ওআইএস ক্যামেরা, ৩x টেলিফটো লেন্স, এআই ১০০x সুপারজুম এবং ৪ ন্যানোমিটারের ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর। ফোনটির ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪৬,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

পোভা কার্ভ ২ ফাইভজি
টেকনো পোভা কার্ভ ২ ফাইভজির সবচেয়ে বড় আকর্ষণ হলো মাত্র ৭.৪২ মিলিমিটার স্লিম বডির মধ্যে থাকা শক্তিশালী ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে টানা তিনদিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এতে রয়েছে ৪৫ ওয়াট সুপার চার্জ ও বাইপাস চার্জ প্রযুক্তি। ফোনটিতে আছে প্রিমিয়াম কার্ভড ডিজাইন, ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৪,৫০০ নিটস ব্রাইটনেস। পাশাপাশি কর্নিং গরিলা গ্লাস ৭আই, আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স এবং ১.৫ মিটার ড্রপ রেজিস্ট্যান্স ফোনটিকে করেছে আরও টেকসই ও নির্ভরযোগ্য। পাশাপাশি রয়েছে পাওয়ারফুল ফাইভজি প্রসেসর।

টেকনো পোভা কার্ভ ২ ফাইভজি আপাতত বাজারে এসেছে দুটি ভ্যারিয়েন্টে। বেস মডেলে রয়েছে ১২৮ জিবি রম এবং ৮ জিবি র‍্যাম, যার দাম ৩৬,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। অন্যদিকে প্রিমিয়াম ভ্যারিয়েন্টে রয়েছে ২৫৬ জিবি রম এবং ৮ জিবি র‍্যাম, এটির দাম পড়বে ৩৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

দুটি ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে একই মানের অসাধারণ ব্যাটারি পারফরম্যান্স, যা এই ডিভাইসটির মূল আকর্ষণ। ডুয়াল স্টেরিও স্পিকার ও ডলবি অ্যাটমস প্রযুক্তি এনে দেবে মনোমুগ্ধকর অডিও অভিজ্ঞতা। ফ্রিলিংক ২.০ দীর্ঘ দূরত্বেও নেটওয়ার্ক ছাড়া কানেক্টিভিটির সঙ্গে আপোস করে না এবং ফোনটিতে থাকা টাচ ট্রান্সফার ফিচার অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরকে করে তোলে আরো সহজ ও সাবলীল।

অপো এ৬এস প্রো ফোরজি
অপো এ৬এস প্রো স্মার্টফোনটির বিশেষত্ব হচ্ছে এর ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যা দীর্ঘ সময় চার্জ ছাড়াই ব্যবহার করা যায়। ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ফলে দারুণ মানের ছবি ও সেলফি তোলা সম্ভব। পাশাপাশি রয়েছে হেলিও জি১০০ ফোরজি প্রসেসর।
ফোনটির ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ৩৯,৯৯০ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

ভিভো ভি৬০ লাইট ফোরজি
ভিভো ভি৬০ লাইট স্মার্টফোনটির ক্যামেরার বিশেষত্ব হচ্ছে, অরা লাইট পোর্ট্রেট ফটোগ্রাফি সিস্টেম দিয়ে রাতের আলোতেও খুব সুন্দর পোর্ট্রেট ছবি তোলা সম্ভব। ফোনটিতে থাকা ৬৫০০ মিলি অ্যাম্পিয়ারের ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ থাকায় চার্জিং হয় খুবই দ্রুত।
ফোনটির ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ৩৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

ইনফিনিক্স জিটি ৩০ প্রো
ইনফিনিক্স জিটি ৩০ প্রো স্মার্টফোনটির বিশেষত্ব হচ্ছে এর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আলটিমেট প্রসেসর ও ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, যা গেমিং ও মাল্টিটাস্কিংয়ে দারুণ অভিজ্ঞতা দেয়। ফোনটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৫৫০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যা ব্যাটারির দিক দিয়ে অন্য মডেল গুলো থেকে কিছুটা পিছিয়ে থাকবে তবে রেগুলার ইউজে ১ দিন প্লাস ব্যবহার করা সম্ভব এই ফোন।
ফোনটির ১২ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ৩৭,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

রিয়েলমি ১৪ ফাইভজি
রিয়েলমি ১৪ স্মার্টফোনটির বিশেষত্ব হচ্ছে এর ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ২০২৬ সালের ম্যাসিভ ব্যাটারি ট্রেন্ডে এই ফোনটিও কিছুটা পিছিয়ে থাকবে। এছাড়া ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ১২ জিবি র‍্যাম, ফলে ছবি তোলা ও দৈনন্দিন ব্যবহারে পাওয়া যায় মসৃণ পারফরম্যান্স।
ফোনটির ১২ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ৪১,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

এই সবগুলো ফোনই বিভিন্ন চাহিদা অনুযায়ী, বিভিন্ন ফিচারকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর মধ্যে টেকনো বিশেষত স্টাইলিশ গ্যাজেটপ্রেমী তরুণদের চাহিদাকে গুরুত্ব দিয়ে স্মার্টফোন তৈরি করে থাকে। তাই এই ব্র্যান্ডটির স্মার্টফোনগুলোতে শক্তিশালী ক্যামেরা, বড় ব্যাটারি, উন্নত এআই ফিচার এবং আকর্ষণীয় ডিসপ্লে প্রযুক্তি দেখা যায়। পাশাপাশি এতে থাকা এআই ফিচারগুলো ফোন ব্যবহারকে এতটাই মজাদার করে তোলে যে তরুণদের কাছে এর বিশেষ আবেদন তৈরি হবে, এতে কোনো সন্দেহ নেই। বর্তমানে বাজার মাতিয়ে বেড়ানো টেকনোর স্মার্টফোনগুলোর মধ্যে ক্যামন ৫০ ফোনটি সাশ্রয়ী বাজেটের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আর ঈদ-উল-আযহা উপলক্ষে টেকনো নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন, যেখানে ক্যামন বা পোভা সিরিজের যেকোনো স্মার্টফোন কিনলেই গ্রাহকরা ল্যাপটপ ও ইলেকট্রিক বাইকের মতো আকর্ষণীয় মেগা উপহার জেতার সুযোগ পাচ্ছেন। ১ মে থেকে শুরু হওয়া এই অফার চলবে ঈদ পর্যন্ত, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো এ৬এস প্রো ফোরজিটেকনো ক্যামন ৫০প্রিমিয়াম স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্টি-স্যাটেলাইট অস্ত্র উৎক্ষেপণ করেছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের
নির্বাচিত

অ্যান্টি-স্যাটেলাইট অস্ত্র উৎক্ষেপণ করেছে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের

১৫ মিনিটের চার্জে ৩ ঘণ্টা চলবে ইয়ারবাডটি
নির্বাচিত

ইয়ারবাডের সাধারণ কিছু সমস্যা ও সমাধান

নিজস্ব চিপ উৎপাদনে বিনিয়োগ করছে শাওমি
নির্বাচিত

নিজস্ব চিপ উৎপাদনে বিনিয়োগ করছে শাওমি

উন্নত অর্থনীতির দেশ গড়তে হলে উদ্ভাবন কে গুরুত্ব দিতে হব: পলক
নির্বাচিত

উন্নত অর্থনীতির দেশ গড়তে হলে উদ্ভাবন কে গুরুত্ব দিতে হব: পলক

ভ্রমণের সময় স্মার্টফোনে যেসব অ্যাপ প্রয়োজন
টিপস

ভ্রমণের সময় স্মার্টফোনে যেসব অ্যাপ প্রয়োজন

চলতি মাসেই মিলবে হুয়াওয়ের ফোল্ডেবল ফোন
নির্বাচিত

চলতি মাসেই মিলবে হুয়াওয়ের ফোল্ডেবল ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
প্রযুক্তি বাজার

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

iOS 27.0.1 আপডেটেও কাটেনি iPhone 18 Pro-এর স্পিকার সমস্যা
নির্বাচিত

iOS 27.0.1 আপডেটেও কাটেনি iPhone 18 Pro-এর স্পিকার সমস্যা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে দেশে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করেছে...

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 May 2026

ঈদে ৪০ হাজার টাকার বাজেটে কিনুন বাজারের সেরা প্রিমিয়াম স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix