Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার চীনে ম্যাক প্রো তৈরি করবে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 30 June 2019
এবার চীনে ম্যাক প্রো তৈরি করবে অ্যাপল
Share on FacebookShare on Twitter

অ্যাপল ইনকরপোরেশন তাদের নতুন ম্যাক প্রো ডেস্কটপ কম্পিউটারের উৎপাদন কার্যক্রম যুক্তরাষ্ট্র থেকে চীনে সরিয়ে নিচ্ছে। গত শুক্রবার সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সম্প্রতি চীন থেকে আমদানিকৃত প্রায় সব পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসাশন। শুল্ক এড়াতে অ্যাপল এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদনের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ট্রাম্প প্রসাশনের চাপের মধ্যেও উল্টো পথে হাঁটছে অ্যাপল। ম্যাক প্রো’র উৎপাদন যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে চীনে নিচ্ছে প্রতিষ্ঠানটি।

আগের সপ্তাহেই মূল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে ১৫ থেকে ৩০ শতাংশ উৎপাদন চীন থেকে দক্ষিণ-পশ্চিম এশিয়ায় সরানোয় খরচ পর্যালোচনা করতে বলে অ্যাপল।

ডি. এ. ডেভিডসন বিশ্লেষক টম ফোর্টে বলেন, “যদি সত্য হয়, আমার ধারণা অ্যাপল অনেক বেশি আত্মবিশ্বাসী যে নিকট ভবিষ্যতেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার বাণিজ্যিক দ্বন্দ্বের সমাধান হবে।”

অ্যাপলের মূল বাজার এবং পণ্য উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে একটি চীন। চলতি বছরের মার্চ মাসে শেষ হওয়া প্রান্তিকে প্রতিষ্ঠানের আয়ের ১৮ শতাংশ এসেছে চীন থেকে।

সাধারণত সৃজনশীল পেশাদাররা ব্যবহার করেন ছয় হাজার মার্কিন ডলারের ম্যাক প্রো। ডিভাইসটিতে গ্রাহকের চাহিদাও কমছে দিন দিন।

ম্যাক প্রো মেশিনের বিক্রির সংখ্যা জানায়নি অ্যাপল। প্রতিষ্ঠানের ম্যাক লাইনের অংশ এই ডেস্কটপের বিক্রি ২০১৮ সালে এই লাইনের মোট বিক্রির ১০ শতাংশের কম। ২০১৮ সালে প্রায় এক কোটি ৮০ লাখ ম্যাক বিক্রি করেছে অ্যাপল। আর আইফোন বিক্রি হয়েছে ২১ কোটি ৮০ লাখ।

নতুন ম্যাক প্রো’র উৎপাদন নিয়ে অ্যাপলের এক মুখপাত্র বলেন, “আমাদের সব পণ্যের মতো নতুন ম্যাক প্রো নকশা এবং প্রকৌশল করা হয়েছে ক্যালিফোর্নিয়ায় এবং এটি তৈরিতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে যন্ত্রাংশ আনা হয়। শেষ জোড়া দেওয়ার কাজটি শুধু উৎপাদন প্রক্রিয়ার একটি অংশ।”

আগে টেক্সাসে চুক্তিবদ্ধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফ্লেক্স লিমিটেডের মাধ্যমে ম্যাক প্রো বানাতো অ্যাপল। চীনে ডেস্কটপ উৎপাদন করার সিদ্ধান্ত নেওয়ায় ধরে নেওয়া যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদনের ফলে প্রতিষ্ঠানটি যে কর সুবিধা পেতো সেটি সম্ভবত শেষ হতে যাচ্ছে।

ফোর্টে বলেন, “এটি আমাদের মনে করিয়ে দিচ্ছে যে, চীনে উৎপাদন একটি কম খরুচে বিকল্প হতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন কাঠামো বানানোর চেয়ে বর্তমান কাঠামো থেকেই লাভবান হওয়া যেতে পারে।”

নতুন ম্যাক প্রো উৎপাদন করতে কোয়ান্টা কম্পিউটারের সঙ্গে চুক্তি করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। এছাড়াও শাংহাইয়ের নিকটবর্তী একটি কারখানায় উৎপাদন বাড়ানো হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশ অ্যাপ দিয়ে যেভাবে ট্রেনের টিকিট কিনবেন
নির্বাচিত

বিকাশ অ্যাপ দিয়ে যেভাবে ট্রেনের টিকিট কিনবেন

পেমেন্ট সিস্টেম আইন কার্যকর হলেই নগদের বিরুদ্ধে ব্যবস্থা
নির্বাচিত

পেমেন্ট সিস্টেম আইন কার্যকর হলেই নগদের বিরুদ্ধে ব্যবস্থা

কোভিড টেস্টের ফি দেওয়া যাচ্ছে একমাত্র ‘নগদ’-এ
নির্বাচিত

কোভিড টেস্টের ফি দেওয়া যাচ্ছে একমাত্র ‘নগদ’-এ

বিশ্বজুড়ে ফেসবুক ডাউন!
নির্বাচিত

বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারী ছাড়িয়েছে ৩০৭ কোটি

বিশ্বের প্রথম ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন উন্মোচন করলো এলজি
নির্বাচিত

বিশ্বের প্রথম ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন উন্মোচন করলো এলজি

মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করল চীন
নির্বাচিত

মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করল চীন

Load More

ট্রেন্ডিং টপিক

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 June 2019

এবার চীনে ম্যাক প্রো তৈরি করবে অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV