Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসছে ‘মানুষ ধোয়ার মেশিন’, গোসল করিয়ে গা শুকিয়ে দেবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
আসছে ‘মানুষ ধোয়ার মেশিন’, গোসল করিয়ে গা শুকিয়ে দেবে
Share on FacebookShare on Twitter

১৯৭০ সালে জাপান ওয়ার্ল্ড এক্সপোতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল একটি ‘মানুষ ধোয়ার মেশিন’। সেই যন্ত্র আবারও আসছে নতুন রূপে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় যন্ত্রটি প্রদর্শিত হবে ২০২৫ সালের ওসাকা কানসাই এক্সপো-তে।

১৯৭০ সালের প্রথম মেশিনটি তৈরি করেছিল সানিয়ো ইলেকট্রিক কোম্পানি (বর্তমানে প্যানাসনিক হোল্ডিংস কর্পোরেশন)। সে সময় অবশ্য যন্ত্রটি বাণিজ্যিকভাবে সফল হয়নি।

তবে এবার নতুন প্রযুক্তি ও আধুনিক চাহিদার ভিত্তিতে মানুষ ধোয়ার যন্ত্রটি ফের তৈরি করছে ওসাকার শাওয়ারহেড প্রস্তুতকারক প্রতিষ্ঠান সায়েন্স কোং। যন্ত্রটির নতুন সংস্করণের নাম দেওয়া হয়েছে ‘মিরাই নিনগেন সেনতাকুকি’—অর্থাৎ ভবিষ্যতের মানুষ ধোয়ার মেশিন। যন্ত্রটি ওসাকা অঞ্চল ও নগর সরকার পরিচালিত ওসাকা হেলথকেয়ার প্যাভিলিয়নে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

এক্সপোতে আসা দর্শনার্থীরা মেশিনটি ব্যবহার করে দেখার সুযোগ পাবেন।

এছাড়া ভবিষ্যতে যন্ত্রটির একটি ঘরোয়া সংস্করণ বাজারে আনার পরিকল্পনাও রয়েছে সায়েন্স কোংয়ের।

কোম্পানিটির চেয়ারম্যান ইয়াসুয়াকি আয়োমা বলেন, ‘আমরা মেশিনটির ৭০ শতাংশ কাজ শেষ করেছি। এক্সপোর সময় প্রায় ১ হাজার দর্শককে এটি ব্যবহার করে দেখার সুযোগ দেওয়ার পরিকল্পন আছে আমাদের।’

প্রতিদিন সাত থেকে আটজন মানুষ এই মেশিনে শরীর ‘ধোয়া ও শুকানোর’ অভিজ্ঞতা নিতে পারবেন বলে জানান আয়োমা।

কোম্পানিটি তাদের ওয়েবসাইটের একটি বিশেষ পেজে রিজার্ভেশন নিচ্ছে।

মানুষ ধোয়ার যন্ত্রের আকৃতি অনেকটা ফাইটার জেট বিমানের ককপিটের মতো। এতে স্বচ্ছ একটি ঢাকনা রয়েছে, যা পেছনের দিকে খোলা যায়।

কোনো ব্যক্তি গোসল করার জন্য যন্ত্রটির মাঝখানে বসলে এটি পানি দিয়ে ভরে ওঠে। সিটে বসানো সেন্সর ব্যবহারকারীর পালস ও অন্যান্য শারীরবৃত্তীয় তথ্য বিশ্লেষণ করে গোসলের জন্য উপযুক্ত তাপমাত্রা ঠিক করে।

এছাড়া ব্যবহারকারী শান্ত আছেন নাকি অস্থির, তা-ও শনাক্ত করা হয় এআই প্রযুক্তির সাহায্যে। এ প্রযুক্তি ব্যবহারকারীর মানসিক অবস্থার ভিত্তিতে মেসিনের স্বচ্ছ ঢাকনার ভেওত্রে বিভিন্ন ছবি দেখায়, যা তার জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করে।

একজন মানুষের গোসল করা ও গা শুকানোর প্রক্রিয়া পুরোপুরি শেষ হতে সময় লাগে ১৫ মিনিট।

১৯৭০ সালের এক্সপোতে সানিয়ো ইলেকট্রিকের তৈরি যন্ত্রটির নাম ছিল ‘আল্ট্রাসনিক বাথ’। ওই যন্ত্রে ব্যবহারকারী ডিম্বাকৃতির একটি টাবে বসতেন। টাবটি স্বয়ংক্রিয়ভাবে গরম পানি এবং আল্ট্রাসাউন্ড তরঙ্গ দিয়ে ভরে যেত। যন্ত্রটি একটি প্লাস্টিক বল ছাড়ত, যা ব্যবহারকারী গা ম্যাসাজ করে দিত।

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬৮ শতাংশ নারী সাইবার অপরাধের শিকার
বিবিধ

বাড়ছে সাইবার অপরাধ, জড়িত শিক্ষিত লোকজনই

মার্কিন সামরিক ঘাঁটি নাগালের মধ্যেই আছে: ইরান সেনাবাহিনী
বিবিধ

মার্কিন সামরিক ঘাঁটি নাগালের মধ্যেই আছে: ইরান সেনাবাহিনী

মুনিয়ার পরিবারকে আইনি সহায়তার ঘোষণা ব্যারিস্টার সুমনের
বিবিধ

মুনিয়ার পরিবারকে আইনি সহায়তার ঘোষণা ব্যারিস্টার সুমনের

ইউরেনিয়াম নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখে ইরান
বিবিধ

ইউরেনিয়াম নিয়ে কঠিন সিদ্ধান্তের মুখে ইরান

কমলাপুর রেলস্টেশনে মনিটরে নীল ছবি প্রদর্শন, তোলপাড়
বিবিধ

কমলাপুর রেলস্টেশনে মনিটরে নীল ছবি প্রদর্শন, তোলপাড়

বিবিধ

নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আনছে ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক
নির্বাচিত

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

বিএনপি নেত্রীর এসএসসি পরীক্ষায় প্রক্সি : কলেজছাত্রী আটক
শিক্ষা ও ক্যাম্পাস

বিএনপি নেত্রীর এসএসসি পরীক্ষায় প্রক্সি : কলেজছাত্রী আটক

উত্তরা ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সাবসিডিয়ারিতে বড় বিনিয়োগে যাচ্ছে উত্তরা ব্যাংক—রাইট শেয়ারে ঢালবে ১৯২ কোটি টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

মোবাইল গেমিংয়ের সংজ্ঞাকে বদলে দিতে ইনফিনিক্স বাজারে নিয়ে...

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix