Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তিতে ভিভো’র চমকপ্রদ সব সংযোজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
ভিভো ভি ২০ স্পেসিফিকেশন ও রিভিউ
Share on FacebookShare on Twitter

চাহিদার দিকে লক্ষ্য রেখে বদলে যাচ্ছে দেশের স্মার্টফোন ইন্ডাস্ট্রি। আসছে যুগান্তকারী নানা সংযোজন। গত কয়েক বছরে স্মার্টফোন প্রযুক্তিতে যুগান্তকারী উদ্ভাবনের অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা ভিভো।

বিশেষ করে চলতি বছর ক্যামেরা প্রযুক্তিতে মাইলফলক তৈরি করেছে ভিভো। ভিভো’র আনা ক্যামেরা প্রযুক্তি নিয়ে আমাদের আজকের আয়োজন-

গিম্বল প্রযুক্তি এবং কার্ল জেইসের সমন্বয়, ভিভো এক্স৬০প্রো এবং এক্স৭০প্রো ৫জি: মোবাইল ফটোগ্রাফির অভিজ্ঞতাকে আরো চমকপ্রদ করতে অপটিক্স এবং অপটোইলেকট্রনিক্সের জনপ্রিয় প্রতিষ্ঠান জেইসের সঙ্গে কাজ করেছে ভিভো। সংবেদনশীল আলোতে ভালো ক্যামেরা পারফরম্যান্স নিশ্চিত করে গিম্বল স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি। এছাড়া কম আলোতে শ্যুটিং ইফেক্ট বাড়ায় গিম্বল। উন্নত ও তীক্ষ্ম আলট্রা এইচডি ফটোগ্রাফিতেও সহায়তা করে গিম্বল স্ট্যাবিলাইজার। ভিভো’র এক্স৬০প্রো এবং এক্স৭০প্রো ৫জি’তে এই প্রযুক্তি রয়েছে।

জেইস টি* কোটিং, ভিভো এক্স৭০প্রো ৫জি: ভিভো-জেইস সমন্বয়ের আরেক প্রতিফলন মোবাইল ক্যামেরায় জেইস টি* কোটিং প্রযুক্তি। টি* কোটিং দৃশ্যমান আলোর প্রতিফলনকে আরো উন্নত করে, ছবির মান বৃদ্ধি করে এবং ছবির বিষয়বস্তুর রঙ সঠিকভাবে ধারণ করে। তীব্র আলোর প্রতিফলনের কারণে তৈরি হওয়া সমস্যাগুলো যেমন; স্ট্রে লাইট, বিষয়বস্তুর অপ্রত্যাশিত প্রতিফলন, ঘোস্টিং রোধ করে। কেননা, টি* কোটিং অপ্রত্যাশিত ও তীক্ষ¥ আলোকে ক্যামেরা লেন্সে ঢুকতে বাধা দেয়।

আই অটোফোকাস, ভিভো ভি২০, ভিভো ভি২১, ভিভো ভি২১ই: একবার ফোকাস করে হাত নড়ে গেলেই বারবার ফোকাস করতে হয় অনেক স্মার্টফোনে। ক্যামেরার নড়াচড়ার কারণে অনেক সময় ছবি ব্লার হয়ে যায়, ঝাপসা হয়ে যায়। স্মার্টফোন ব্যবহারকারীদের এসব সমস্যা আমলে নিয়ে ভিভো তাদের ক্যামেরায় যুক্ত করেছে আই অটোফোকাস প্রযুক্তি। রিয়ারের পর ফ্রন্ট ক্যামেরাতেও এই প্রযুক্তি যুক্ত করেছে ভিভো; যা ক্যামেরা প্রযুক্তিতে একটি বড় সংযোজন।

অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস), ভিভো ভি২১ : ভবিষ্যৎ স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তির মানোন্নয়নে আরো একটি বড় উদ্ভাবন ওআইএস প্রযুক্তি। প্রযুক্তিটি সফটওয়্যার ও হার্ডওয়্যারের একটি চমৎকার সমন্বয় যা হাতে ধরে শ্যুট করার সময় ইমেজকে আলট্রা স্ট্যাবিলাইজেশনের সক্ষমতা দেয়। স্মার্টফোনের চলাচলকে শনাক্ত করে ওআইএস ক্যামেরাকে স্থিতিশীল রাখতে সহায়তা করে। ফলে ইমেজ কোয়ালিটি বজায় থাকে এবং ফটোগ্রাফির অভিজ্ঞতাও উন্নত হয়।

পপআপ এবং ডুয়াল পপআপ ক্যামেরা, ভিভো ভি১৫ প্রো এবং ভিভো ভি১৭ প্রো: বাংলাদেশে স্মার্টফোন ক্যামেরায় উদ্ভাবনে ভিভো’র যাত্রা হয়েছিল পপআপ ক্যামেরা দিয়ে। পরে তারা ডুয়াল পপআপও নিয়ে আসে বাজারে। এটি ভিভো’র নিজস্ব প্রযুক্তি। পরে অন্য ব্র্যান্ডগুলোও এই প্রযুক্তি নিয়ে আসতে শুরু করে। পপআপ ক্যামেরা প্রযুক্তির কারণে, স্মার্টফোনে ডিসপ্লেটি আরো বড় দেখায়। একই সঙ্গে ক্যামেরার দীর্ঘ স্থায়িত্বও নিশ্চিত করে এই প্রযুক্তিটি।

ডুয়াল সেলফি স্পটলাইট, ভিভো ভি২১: ভিভো ফোনগুলোর ফ্রন্ট প্যানেলে দু’টি এলইডি স্পটলাইট যুক্ত করেছে ভিভো। অন্ধকারে বা কম আলোতে ফ্রন্ট ক্যামেরায় ছবি বা ভিডিও করার সময় সেলফি স্পটলাইট ব্যবহার করা যায়, যাতে দিনের বেলার মতো স্পষ্ট ও প্রফেশনাল ছবি ধারণ হয়। শুধু তাই না; মেসেঞ্জার, হোয়াটস অ্যাপ ও ইনস্টাগ্রামেও ব্যবহার করা যায় এই প্রযুক্তি। তবে, ফ্ল্যাশলাইটের মতো হঠাৎ করে জ¦লে ওঠে না বলে, এতে চোখের ঘোস্টিং হয় না বা ছবি ব্লারও আসে না।

ডুয়াল ভিউ ভিডিও, ভিভো ভি২০ : ভøগার, ইউটিউবার এবং লাইভ স্ট্রিমারদের জন্য ডুয়াল ভিউ ভিডিও প্রযুক্তি বেশ গুরুত্বপূর্ণ। এতে একই সময়ে একই ভিডিও রেকর্ডিংয়ে ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা ভিডিও চালানো যায়। এখন অনেক ইন্টারভিউ রেকর্ডিং হয় এই প্রযুক্তিতে। মোবাইল সাংবাদিকরাও এই প্রযুক্তির যথাযথ ব্যবহার করছেন। ভিভো’র ভি২০ স্মার্টফোনে যুক্ত হয়েছে ডুয়াল ভিউ ভিডিও প্রযুক্তি।

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভো

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার
ই-কমার্স

দারাজের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার

মোটরবাইকের নিরাপত্তায় এলো ট্যাসলক ডিফেন্ডার
অটোমোবাইল

মোটরবাইকের নিরাপত্তায় এলো ট্যাসলক ডিফেন্ডার

ব্যাটারি সেভিং এর জন্য যাদুকারী টিপস
নির্বাচিত

ব্যাটারি সেভিং এর জন্য যাদুকারী টিপস

‘ত্বকের নিচে বসবে মোবাইল ডিভাইস, চার্জ দেবে শরীর’
কিভাবে করবেন

‘ত্বকের নিচে বসবে মোবাইল ডিভাইস, চার্জ দেবে শরীর’

গ্রুপ চ্যাট করা যাবে ট্রুকলারে
কিভাবে করবেন

ট্রুকলারে এলো পাঁচটি দুর্দান্ত ফিচার

৬০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি কীভাবে চুরি হল
নির্বাচিত

ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে উত্তর কোরীয় হ্যাকার দল

Load More

ট্রেন্ডিং টপিক

কোডিং ছাড়াই এআই দিয়ে গেম তৈরির উপায় আনলো মেটা
নির্বাচিত

কোডিং ছাড়াই এআই দিয়ে গেম তৈরির উপায় আনলো মেটা

তরুণদের বিজ্ঞান ও উদ্ভাবনী কাজে মনোযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বিবিধ

তরুণদের বিজ্ঞান ও উদ্ভাবনী কাজে মনোযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ফোনের ভলিউম বাটনের এই কাজগুলো জানেন না অনেকেই
নির্বাচিত

ফোনের ভলিউম বাটনের এই কাজগুলো জানেন না অনেকেই

দুই বছরের কম বয়সী শিশুদের বিকাশে বাধা হতে পারে স্ক্রিনে আসক্তি
প্রযুক্তি সংবাদ

দুই বছরের কম বয়সী শিশুদের বিকাশে বাধা হতে পারে স্ক্রিনে আসক্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
অর্থ ও বাণিজ্য

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

চলতি ২০২৬-২৭ অর্থবছরে উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায়...

‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট ও নতুন ফোল্ডএবল ফোনের আভাস

‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট ও নতুন ফোল্ডএবল ফোনের আভাস

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা যেকোন মুহুর্তে, আলোচনায় যারা

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা যেকোন মুহুর্তে, আলোচনায় যারা

পরীক্ষার টেবিলে স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯

পরীক্ষার টেবিলে স্যামসাংয়ের ওয়ান ইউআই ৯

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ ডিসেম্বর ২০২১

স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তিতে ভিভো’র চমকপ্রদ সব সংযোজন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix