Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুই বছরের কম বয়সী শিশুদের বিকাশে বাধা হতে পারে স্ক্রিনে আসক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 5 July 2026
দুই বছরের কম বয়সী শিশুদের বিকাশে বাধা হতে পারে স্ক্রিনে আসক্তি
Share on FacebookShare on Twitter

দুই বছরের কম বয়সী শিশুদের নিয়মিত মোবাইল ফোন, ট্যাবলেট বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের স্ক্রিনে রাখলে তাদের স্বাস্থ্য, বিকাশ ও ভবিষ্যৎ জীবনমানের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে এক গবেষণায় ওঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ান।

গবেষকরা সতর্ক করে বলেছেন, শিশুদের ক্ষেত্রে ডিজিটাল ডিভাইস ব্যবহারের ঝুঁকি নিয়ে দ্রুত আরো বিস্তৃত গবেষণা প্রয়োজন।

বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের ডিজিটাল অভ্যাস এবং ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা চলছে। তখন গবেষকদের একাংশ বলছে, নীতিনির্ধারণে দুই বছরের কম বয়সী শিশুরা অনেকটাই উপেক্ষিত থেকে যাচ্ছে। অথচ অভিভাবকদের দৈনন্দিন জীবনে স্ক্রিনের ব্যবহার এখন স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে।

গবেষণার সহ-প্রধান ও যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক রাফে ক্লেটন বলেন, নিজেরা কীভাবে স্ক্রিন ব্যবহার করবেন সে বিষয়ে যথাযথ দিকনির্দেশনা না থাকায় অনেক অভিভাবক অজান্তেই শিশুদের মধ্যে অস্বাস্থ্যকর স্ক্রিন-নির্ভর অভ্যাস গড়ে তুলছেন।

তার মতে, এই পরিস্থিতির পরিবর্তন জরুরি।

বিষয়টি নিয়ে বিশ্বব্যাপী প্রকাশিত গবেষণার সবচেয়ে বিস্তৃত পর্যালোচনা হিসেবে বিবেচিত এ গবেষণায় যুক্তরাজ্য সরকারের পাঁচ বছরের কম বয়সী শিশুদের স্ক্রিন-টাইম নির্দেশিকা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। বর্তমানে ব্রিটিশ সরকার দুই বছরের কম বয়সী শিশুদের স্ক্রিন এড়িয়ে চলার পরামর্শ দিলেও ভিডিও কল বা অভিভাবকের সঙ্গে যৌথভাবে কিছু কার্যক্রমের ক্ষেত্রে ব্যতিক্রমের কথা উল্লেখ করেছে।

গবেষণায় বলা হয়েছে, অল্প বয়সে অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে শিশুদের বাবা-মা বা পরিচর্যাকারীর সঙ্গে মানসিক বন্ধন দুর্বল হতে পারে। এছাড়া ব্যাহত হতে পারে অন্য শিশুদের সঙ্গে শারীরিক খেলাধুলার সুযোগ ও ভাষা শেখার গতি।

পাশাপাশি অতিরিক্ত উত্তেজনা, ঘুমের সমস্যা, চোখের ঝুঁকি এবং শৈশবকালীন স্থূলতার আশঙ্কা বাড়তে পারে।

গবেষকদের আশঙ্কা, শিশুদের শান্ত রাখার জন্য অনেক মা-বাবা ডিজিটাল ডিভাইসের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।

চারটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সমন্বয়ে গঠিত অ্যাকশন অন ডিজিটাল ডিভাইস ইমারসিভ কন্ডিশনস টিম এ পর্যালোচনা পরিচালনা করে।

গবেষণায় স্ক্রিন ব্যবহারের সঙ্গে নির্দিষ্ট কোনো বিকাশগত সমস্যার সরাসরি কারণগত সম্পর্ক প্রমাণিত না হলেও গবেষকরা স্পষ্টভাবে বলেছেন, দুই বছরের কম বয়সী শিশুদের নিয়মিত ও পরিকল্পিতভাবে স্ক্রিন ব্যবহার করানো উচিত নয়।

তাদের মতে, সামাজিক বাস্তবতায় কিছু অনিচ্ছাকৃত স্ক্রিন-সংস্পর্শ এড়ানো সম্ভব না হলেও ইচ্ছাকৃতভাবে স্ক্রিন ব্যবহারের কোনো উল্লেখযোগ্য উপকারের প্রমাণ নেই; বরং এতে ঝুঁকিই বাড়ে।

গবেষকরা আরো বলেন, অভিভাবকদের সচেতন করতে সরকারকে শিশুদের স্ক্রিন-ব্যবহারের ঝুঁকি মূল্যায়নের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল হতে হবে, যাতে শিশুদের জন্য উপযোগী বলে বিভ্রান্তিকর ডিজিটাল কনটেন্ট প্রচার না করা হয়।

তবে ইংল্যান্ডের শিশু কমিশনার র্যাচেল ডি সুজা বলেন, সরকারি নির্দেশিকার উদ্দেশ্য অভিভাবকদের সিদ্ধান্তের বিকল্প হওয়া নয়, বরং তাদের সহায়তা করা।

অন্যদিকে যুক্তরাজ্যের শিক্ষা বিভাগ জানিয়েছে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের অভিভাবকদের জন্য প্রকাশিত স্ক্রিন-টাইম নির্দেশিকাটি পরিবারগুলোকে নির্ভরযোগ্য ও ব্যবহারিক পরামর্শ দেওয়ার লক্ষ্যেই তৈরি করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এলো সুপার ফাস্ট চার্জিং ফোন
নির্বাচিত

এলো সুপার ফাস্ট চার্জিং ফোন

স্যামসাং আনছে গ্যালাক্সি ওয়াচ ৭
নির্বাচিত

স্যামসাং আনছে গ্যালাক্সি ওয়াচ ৭

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

ফেসবুকে লাইভ ভিডিও ৩০ দিনের বেশি থাকবে না
নির্বাচিত

ফেসবুকে লাইভ ভিডিও ৩০ দিনের বেশি থাকবে না

প্রত্যাশার আগেই আসতে পারে মাইক্রোসফট ফোল্ডএবল
প্রযুক্তি সংবাদ

প্রত্যাশার আগেই আসতে পারে মাইক্রোসফট ফোল্ডএবল

দেশে মটোরোলা এজ২০ ফিউশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু
নির্বাচিত

দেশে মটোরোলা এজ২০ ফিউশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা
প্রযুক্তি সংবাদ

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল
সোশ্যাল মিডিয়া

স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস জানতে চেয়ে হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট, মুহূর্তে ভাইরাল

টপ মার্চেন্টদের পুরস্কার হিসেবে ওমরাহ প্যাকেজ দিলো পাঠাও কুরিয়ার
অর্থ ও বাণিজ্য

টপ মার্চেন্টদের পুরস্কার হিসেবে ওমরাহ প্যাকেজ দিলো পাঠাও কুরিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশকে প্রযুক্তির ভোক্তা থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে...

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 July 2026

দুই বছরের কম বয়সী শিশুদের বিকাশে বাধা হতে পারে স্ক্রিনে আসক্তি

Techzoom.TV |
TechzoomTV