Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ১৫ মডেলের ফাস্ট লুক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
আইফোন ১৫ মডেলের ফাস্ট লুক প্রকাশ
Share on FacebookShare on Twitter

এই প্রথম একঝলক দেখা মিলল অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন আইফোন ১৫ মডেলের। গাঢ় লাল বডি, ডায়নমিক আইল্যান্ডযুক্ত ডিসপ্লে-ফার্স্ট লুকেই ভক্তদের মুগ্ধ করল নতুন আইফোন।

যতই ফিচারপ্যাকড হাইফাই ফোন আসুক না কেন বাজারে, আইফোনের আলাদা কদর রয়েছে।

ইতিমধ্যে ১২, ১৩ এবং ১৪ পেরিয়ে পঞ্চম জেনারেশনেরপৌঁছানোর পথে আইফোন। খুব শিগগিরই আইফোন ১৫ নিয়ে আসতে চলেছে অ্যাপল। যার সঙ্গে আসতে চলেছে একগুচ্ছ বদল। ইতিমধ্যেই তার বেশ কিছু স্পেশিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। যা নিয়ে উত্তেজনার শেষ নেই আইফোনপ্রেমীদের।

এই প্রথমবার নিজস্ব চার্জিং পোর্টের পরিবর্তে ইউএসবি-সি পোর্ট ব্যবহার করতে চলেছে আইফোন। ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি সব ফোনে ইউএসবি সি পোর্ট ব্যবহার বাধ্যতামূলক ঘোষণা করেছে। ফলে নিজেদের বিশেষ পোর্টটি বদলে ফেলতে বাধ্য হয়েছে আইফোনও।

আইফোন ১৫ ও ১৫ প্রো মডেলে ইউএসবি ২.০ এবং ৩.২ ব্যবহার করা হচ্ছে। যা এখনকার পোর্টের তুলনায় হতে চলেছে আরও ফাস্ট। বদল আসতে চলেছে ডিজাইনেও। এই মডেলে ব্যবহার হতে চলেছে ডায়নমিক আইল্যান্ড। যা প্রথমবার আইফোন ১৪ প্রো মডেলে প্রথমবার ব্যবহার করেছিল অ্যাপল।

সাধারণত ফোনে সেলফি নচ যেখানে থাকে, সেখানে একটি নোটফিকেশন উইন্ডো তৈরি হয় ডায়নমিক আইল্যান্ড ফিচারের কারণে। যেখানে ফোন বা মেসেজের নোটিফিকেশন থেকে শুরু করে চার্জিং স্ট্যাটাস, সবটাই দেখায় সেখানে। আর সেই ফিচার থাকতে চলেছে আইফোনের নতুন মডেলে। আগের মডেলগুলোর তুলনায় আকারেও সামান্য বড় হতে চলেছে আইফোন ১৫-এর ডিসপ্লে। নতুন মডেলে থাকছে আরও ভালো ডুয়াল ক্যামেরা, যা সাজানো হচ্ছে ডায়গোনালি।

যতদূর জানা যাচ্ছে, ভলিউম ও পাওয়ার বাটন থাকতে চলেছে আইফোন ১৫ মডেলে। মনে করা হচ্ছে, মোট চারটি ভেরিয়েন্টের সঙ্গে বাজারে লঞ্চ হতে চলেছে ফোনটি । আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, যেখানে ব্যবহার করা হচ্ছে এ১৬ বায়োনিক চিপসেট। আইফোন ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্সে ব্যবহার করা হবে এ১৭ বায়োনিক চিপসেট। অনেকেই বলছিলেন আল্ট্রা একটি মডেলও আনতে পারে অ্যাপল, তবে তা গুজব বলেই জানা গিয়েছে।

iphoneএই মডেলে আর বড় ব়্যাম পেতে চলেছেন ইউজারেরা। তার সঙ্গে মিলবে আরও লম্বা ব্যাটারি লাইফ। তবে রঙের ভেরিয়েশনে বেশ ধামাকা আনতে চলেছে আইফোন ১৫। প্রো মডেলের জন্য প্রতিবারই বেশ কয়েকটি এক্সক্লুসিভ কালার আনার চেষ্টা করে অ্যাপল। আইফোন ১২ প্রো মডেলটির জন্য দুর্দান্ত পেসিফিক ব্লু রঙের মডেল এনেছিল তারা।

আইফোন ১৩ প্রোতে ছিলে সিয়েরা ব্লুয়ের দুর্ধর্ষ ভেরিয়েশন। আইফোন ১৪ প্রোর বেলা আরও এক ধাপ এগিয়ে দুইটি স্পেশাল রঙ এনেছিল সংস্থাটি। স্পেশ ব্ল্যাক ও ডিপ পার্পল, জনপ্রিয় হয় দুটি রঙেই। সেই নিয়মের ব্যতিক্রম হচ্ছে না আইফোন ১৫ এর বেলাতেও। নাইনটুফাইভ ম্যাকের সাইটে জানানো হয়েছে, এবার একটি ডার্ক রেড এডিশন নিয়ে আসছে অ্যাপল। আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেল দুইটি মিলবে ব্লু এবং পিঙ্ক কালারে।অ্যাপল ওয়াচের মতোই আইফোন ১৫ প্রো মডেলটি তৈরি হতে পারে টাইটেনিয়াম দিয়ে। সেক্ষেত্রে ন্যাচারাল ও স্পেশ ব্ল্যাক, এই দুইটি কালারে মিলতে পারে মডেলটি।

গুজব রটেছিল, আইফোন ১৫ এর প্রিমিয়াম একটি মডেল আইফোন এক্স নাকি তৈরি হতে পারে সোনা দিয়েও। তবে এ নিয়ে কোনও রকম পাকা খবর নেই। আইফোন বাতাসে ভেসে বেড়ানো জল্পনার মধ্যে এটিও একটি বলেই মনে করছেন বিশ্লেষকেরা। তবে আইফোন ১৫ এর কোনও একটি মডেলে ডিপ রেড রঙ থাকছেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনফিনিক্স জিরো নাইন: স্মার্টফোনের আকর্ষণ যখন ক্যামেরা
নির্বাচিত

ইনফিনিক্স জিরো নাইন: স্মার্টফোনের আকর্ষণ যখন ক্যামেরা

এমডব্লিউসি বার্সেলোনা ২০২৫ এ যেসকল সর্বশেষ উদ্ভাবন ও ট্রেন্ডগুলি প্রদর্শন হল
নির্বাচিত

এমডব্লিউসি বার্সেলোনা ২০২৫ এ যেসকল সর্বশেষ উদ্ভাবন ও ট্রেন্ডগুলি প্রদর্শন হল

নির্বাচিত

‘গ্যালাক্সি নোট’র বিদায়, আসছে নতুন সিরিজ

মোবাইলে অ্যাপ ইনস্টলের সময়, না পড়েই অনুমতি দিচ্ছেন?
কিভাবে করবেন

মোবাইলে অ্যাপ ইনস্টলের সময়, না পড়েই অনুমতি দিচ্ছেন?

নতুন চমক নিয়ে আসছে নকিয়া
নির্বাচিত

নতুন চমক নিয়ে আসছে নকিয়া

সময়ের সেরা স্মার্টফোন হতে চলেছে টেসলা ফোন পিআই
নির্বাচিত

সময়ের সেরা স্মার্টফোন হতে চলেছে টেসলা ফোন পিআই

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান
টেলিকম

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

২৩ হাজারের বেশি ছবি, গ্র্যান্ড ফিনালে ঘিরে অপোর ফটোগ্রাফি প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

২৩ হাজারের বেশি ছবি, গ্র্যান্ড ফিনালে ঘিরে অপোর ফটোগ্রাফি প্রতিযোগিতা

আইফোনের যে সুবিধা পাবেন অ্যান্ড্রয়েডে
প্রযুক্তি পরামর্শ

আইফোনের যে সুবিধা পাবেন অ্যান্ড্রয়েডে

২৪ মাসে ৫ লাখ গাড়ি বিক্রির মাইলফলকে শাওমির ‘এসইউ৭’
অটোমোবাইল

২৪ মাসে ৫ লাখ গাড়ি বিক্রির মাইলফলকে শাওমির ‘এসইউ৭’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি শিক্ষার্থীরা বছরজুড়ে ফ্রি জেমিনাই পাবেন যেভাবে

পড়াশোনা, গবেষণা ও পরীক্ষার প্রস্তুতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)...

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট

গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইট

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ ফেব্রুয়ারি ২০২৩

আইফোন ১৫ মডেলের ফাস্ট লুক প্রকাশ

Techzoom.TV |
TechzoomTV