Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিজস্ব চিপ ব্যবহারের পরামর্শ হুয়াওয়ে চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব চিপ ব্যবহারের পরামর্শ হুয়াওয়ে চেয়ারম্যানের
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর প্রযুক্তিগত উৎকর্ষের দিক থেকে হুয়াওয়ে পিছিয়ে গেছে। বিশ্ববাজার থেকে স্মার্টফোন ব্যবসাও গুটিয়ে নিয়েছে চীনের এ কোম্পানি। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও উপাদান ব্যবহার করতে না পারায় প্রতিযোগীদের তুলনায় হুয়াওয়ে চিপ, সার্ভার ও কম্পিউটারের কার্যক্ষমতা অনেকটাই কমে গেছে। এ সমস্যা সমাধানে নিজস্ব প্রযুক্তিতে উৎপাদিত চিপ ও পণ্য ব্যবহারের পরামর্শ দিয়েছে হুয়াওয়ের ভাইস ও রোটেটিং চেয়ারম্যান জু ঝিজুন।

গিজমোচায়নায় প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ওয়ার্ল্ড কম্পিউটিং কনফারেন্স ২০২৩-এ জু হুয়াওয়ের পিছিয়ে পড়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, হুয়াওয়ে যদি নিজস্ব চিপ ব্যবহার না করে তাহলে প্রতিযোগীদের সঙ্গে দূরত্ব আরো বাড়বে। অন্যদিকে চীনের এ প্রযুক্তি জায়ান্টটি যদি নিজস্ব চিপের ব্যবহার বাড়ায় তাহলে, কোম্পানির প্রযুক্তিগত সক্ষমতা ও পণ্যের বিষয়ে আরো মানুষ জানতে পারবে। এর মাধ্যমে বিদেশী কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা যাবে।

 

জু ঝিজুন আরো বলেন, চীনের জেনারেল কম্পিউটিং ইন্ডাস্ট্রি তিনটি ইকোসিস্টেমে এগিয়ে যাচ্ছে। যার প্রথমটি হচ্ছে এক্স ৮৬, দ্বিতীয়টি হচ্ছে পেন্টিয়াম ইকোসিস্টেম এবং তৃতীয়টি হচ্ছে আরআইএসসি-ভি ওপেন সোর্স ইকোসিস্টেম। তার বিশ্বাস, ভবিষ্যতে এ তিনটি ইকোসিস্টেম সমান্তরালভাবে অগ্রসর হবে। তবে এগুলোর মধ্যে কোনটি বেশি কার্যকর বা সফল হবে সে বিষয়ে এখনই সেভাবে কিছু বলা যাচ্ছে না।

পারতপক্ষে জু ঝিজুন চীনে ইনডিপেনডেন্ট কম্পিউটিং ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম তৈরির ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘টেকসই উন্নয়নে এটি প্রয়োজন। আর বর্তমানে চিপ উৎপাদনে যে প্রযুক্তি বিদ্যমান সেটির পরিপ্রেক্ষিতেই কম্পিউটিং পাওয়ার অবকাঠামো তৈরি করতে হবে।’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে চীনের বাজারে ফাইভজি নেটওয়ার্কযুক্ত মেট ৬০ স্মার্টফোন উন্মোচন করেছে হুয়াওয়ে। আর এটি পশ্চিমা দেশসহ বিশ্ববাজারে প্রশ্ন তৈরি করেছে। এ ডিভাইসটিতে ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি কিরিন চিপ ব্যবহার করা হয়েছে। এ প্রযুক্তি বর্তমান হিসেবে পুরনো হলেও ফাইভজির বাজারে ফিরে আসার মাধ্যমে হুয়াওয়ে নতুন মাইলফলক অর্জন করেছে।

প্রযুক্তি বাজারে এগিয়ে থাকা কোম্পানিগুলোর তুলনায় কিরিন চিপসেট সেভাবে উন্নত না হলেও এ খাতে এগিয়ে যাওয়ার জন্য এটি হুয়াওয়ের প্রথম ধাপ। প্রযুক্তিবিদ ও বাজার বিশ্লেষকদের মতে, যেকোনো জায়গা থেকেই কোম্পানিটিকে কাজ শুরু করতে হবে। সেদিক থেকে নিজস্ব চিপ উৎপাদন ও ব্যবহারের যে সিদ্ধান্ত তা অদূর-ভবিষ্যতে কোম্পানিটিকে সেমিকন্ডাক্টর খাতে এগিয়ে থাকার প্রথম পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে।

স্মার্টফোনের বাজারে হুয়াওয়ের মেট ৬০ সিরিজ নিয়ে গুঞ্জন উঠেছে। প্রশ্ন উঠছে ডিভাইসে যেসব উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেগুলোর সরবরাহকারী কারা।

টেকটাইমসে প্রকাশিত এক খবরে বলা হয়, মেট ৬০ সিরিজে দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাতা কোম্পানি এসকে হাইনিক্সের মেমোরি ব্যবহারের বিষয়টি নির্দেশ করে যে কোনোভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে গেছে এটি। তবে আনুষ্ঠানিক এক বিবৃতির মাধ্যমে হুয়াওয়েকে মেমোরি সরবরাহ করার বিষয়টি নাকচ করেছে হাইনিক্স।

গত সপ্তাহে মেট ৬০ টিয়ারডাউনের একটি ভিডিওতে দেখা যায়, সেখানে এসকে হাইনিক্সের মেমোরি চিপ ব্যবহার করা হয়েছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র বেশকিছু দিক থেকে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর মধ্যে দেশটিতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি রফতানি বন্ধ করার মতো বিষয় রয়েছে। ফলে স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ সংগ্রহ করা হুয়াওয়ের জন্য কঠিন হয়ে পড়ে।

মেট ৬০ প্রোতে হাইনিক্সের চিপ ব্যবহার বলে দিচ্ছে, হুয়াওয়ে কোনোভাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে পেরেছে। আর এটি ওয়াশিংটনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে কোম্পানিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা কোনো প্রতিষ্ঠানের কাছে পণ্য সরবরাহ করা হয় না।

সেলফোনের পাশাপাশি হুয়াওয়ে নিজস্ব অপারেটিং সিস্টেমের বাজার বিকাশেও কাজ করছে। সম্প্রতি কাস্টম ওএসের চতুর্থ ভার্সন উন্মোচন করে হুয়াওয়ে। এর পরের এক মাসে এক কোটির বেশি ডিভাইসে হারমনি ওএস৪ ইনস্টল করা হয়েছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা জায়ান্ট হুয়াওয়েহুয়াওয়েহুয়াওয়ের মেট ৬০

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-মেইলের মাধ্যমে নিরাপত্তা বাড়াবে হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

ই-মেইলের মাধ্যমে নিরাপত্তা বাড়াবে হোয়াটসঅ্যাপ

সাধ্যের মধ্যেই মিলছে অপো’র ‘এ১৭কে’ এবং অপো ‘এ৭৭’ স্মার্টফোন
নির্বাচিত

সাধ্যের মধ্যেই মিলছে অপো’র ‘এ১৭কে’ এবং অপো ‘এ৭৭’ স্মার্টফোন

বিক্রয়ের রেকর্ড ভেঙে প্রথম দিনেই অপো এ৭৮- এর বিক্রি ২১৫%
নির্বাচিত

বিক্রয়ের রেকর্ড ভেঙে প্রথম দিনেই অপো এ৭৮- এর বিক্রি ২১৫%

নতুন বৈদ্যুতিক স্কুটার আনলো বাজাজ
অটোমোবাইল

নতুন বৈদ্যুতিক স্কুটার আনলো বাজাজ

ফটোশপে আসছে নতুন অনেকগুলো এআই টুল
নির্বাচিত

ফটোশপে আসছে নতুন অনেকগুলো এআই টুল

ডিলিট হওয়া ছবি-ভিডিও ফিরিয়ে আনবেন যেভাবে
নির্বাচিত

ফোন থেকে ডিলিট হওয়া ছবি সহজেই ফিরে পাবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রামীণফোনের ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইন চালু
টেলিকম

গ্রামীণফোনের ‘১ বাংলাদেশ ১ ইন্টারনেট’ ক্যাম্পেইন চালু

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
প্রযুক্তি বাজার

৩৬ হাজারে অর্ডার, পণ্য নিতে গিয়ে ৪২ হাজার দাবি—রায়ান্সের বিরুদ্ধে অভিযোগ

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি
প্রযুক্তি সংবাদ

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি

গুগল পিক্সেলের নতুন ফোন, যেসব চমক থাকছে
প্রযুক্তি সংবাদ

গুগল পিক্সেলের নতুন ফোন, যেসব চমক থাকছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭০০০ এমএএইচ এর হেলিও৬২
প্রযুক্তি সংবাদ

৭০০০ এমএএইচ এর হেলিও৬২

মানুষের দৈনন্দিন চাহিদার একটি চাহিদা হলো স্মার্টফোন। যে...

স্টারটেক সাভার শাখার আফটার সেলস সার্ভিস নিয়ে গ্রাহকের তীব্র ক্ষোভ ও অসন্তোষ

স্টারটেক সাভার শাখার আফটার সেলস সার্ভিস নিয়ে গ্রাহকের তীব্র ক্ষোভ ও অসন্তোষ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইল ডিভাইস কেনায় ই-লোন দেবে মিডল্যান্ড ব্যাংক

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব চিপ ব্যবহারের পরামর্শ হুয়াওয়ে চেয়ারম্যানের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix