Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ও নতুন ব্যবহার ক্ষেত্র প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
স্মার্টফোনে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন ব্লক করবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

ভারতের বাজারে গত বছর আনুষ্ঠানিকভাবে ফাইভজি নেটওয়ার্ক চালু করা হয়। পর্যায়ক্রমে দেশটির বিভিন্ন অংশে এ নেটওয়ার্ক ছড়িয়ে দেয়া হচ্ছে। তবে সামগ্রিকভাবে এর গ্রহণযোগ্যতা ও ব্যবহার বাড়াতে হলে সাশ্রয়ী মূল্যে অ্যান্ড্রয়েড সেলফোন ও উদ্ভাবনী ব্যবহার ক্ষেত্র প্রয়োজন বলে মনে করছেন প্রযুক্তিবিশারদরা। খবর ইটটেলিকম।

শাওমি, রিয়েলমি, পকো, লাভা থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি এরই মধ্যে বেশকিছু ফাইভজি স্মার্টফোন উন্মোচন করেছে। যেগুলোর মূল্য ১০ হাজার রুপির আশপাশে। বিশ্লেষকদের মতে, এসব ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ফাইভজি প্রযুক্তির সঙ্গে যুক্ত হতে পারবে। বিশ্লেষকদের মতে, ফাইভজি নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে ক্রয় সক্ষমতা, ডিভাইসের প্রাপ্যতা ও সেগুলোতে প্রবেশাধিকারের মধ্যকার পারস্পরিক সম্পর্ক জরুরি।

সাইবার মিডিয়া রিসার্চের (সিএমআর) প্রভু রাম জানান, ফাইভজি নেটওয়ার্ক ব্যবহারে স্মার্টফোন কেনার সক্ষমতা গুরুত্বপূর্ণ। এর অংশ হিসেবে ১০ হাজার রুপির মধ্যে আরো ফাইভজি ডিভাইস আনতে হবে। তবে দ্রুতগতির ও উন্নত এ নেটওয়ার্কের ব্যবহার নিশ্চিতে নতুন ক্ষেত্রও তৈরি করতে হবে। এর মাধ্যমে ফাইভজির পরিপূর্ণ উপকারিতা ও সুবিধা পাওয়া যাবে।

সিএমআরের তথ্যানুযায়ী, চলতি বছরের অক্টোবরে দেশটিতে ফাইভজি ডিভাইসের গড় বিক্রি মূল্য (এএসপি) কমে ৪২৮ ডলারে এসেছে। যেখানে আগের বছরের একই সময়ে মূল্য ৪৮৭ ডলার ছিল। মূলত ফাইভজি পরিষেবার বিস্তৃতি ও সাশ্রয়ী মূল্যের ডিভাইসের সরবরাহ থাকায় গড় বিক্রি মূল্য কমেছে।

কোয়ালকম ও মিডিয়াটেক সাশ্রয়ী মূল্যে ফাইভজি চিপসেট সরবরাহ করায় সেলফোন উৎপাদনকারী কোম্পানিগুলোও গ্রাহকদের চাহিদা অনুযায়ী ফাইভজি ডিভাইস বাজারে আনতে পারছে। প্রযুক্তি খাতের বিশ্লেষকদের মতে, সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের স্মার্টফোন সরবরাহ করা গেলে বিক্রিও বাড়বে। এর মাধ্যমে চলতি বছরের শুরুতে প্রযুক্তি বাজারে যে দুর্বল পরিস্থিতি ছিল তা কাটিয়ে ওঠা সম্ভব হবে। বাজার গবেষণা প্রতিষ্ঠান টেক আর্কের তথ্যানুযায়ী, এর মাধ্যমে চলতি বছর শেষে ১৪ কোটি ফাইভজি ডিভাইস বিক্রি করা সম্ভব হবে।

সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে ভারতী এয়ারটেলের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক গোপল ভিত্তাল বলেন, ‘বর্তমানে ফাইভজি নিয়ে যে সমস্যা সেটি হলো কোনো অ্যাপলিকেশন নেই। এমনকি বৈশ্বিকভাবেও এর যথাযথ ব্যবহার নিশ্চিতের কোনো ক্ষেত্র নেই। ফাইভজি এখন শুধু গতির ওপর নির্ভরশীল। বিশ্বজুড়ে রিমোট সার্জারি, চালকবিহীন গাড়ির কথা বলা হলেও বাস্তবে সেভাবে কিছুই কার্যকর হয়নি। সবই হবে তবে সময় লাগবে।’

স্মার্টফোন উৎপাদনকারীরা বর্তমানে আরো সাশ্রয়ী মূল্যে ফাইভজি নেটওয়ার্কযুক্ত সেলফোন বাজারজাতে কাজ করছে। বাজারসংশ্লিষ্টদের প্রত্যাশা, আগামী বছর ১০-২৫ হাজার রুপির মধ্যে আরো বেশকিছু ফাইভজি হ্যান্ডসেট প্রযুক্তি বাজারে প্রবেশ করবে এবং সামগ্রিকভাবে সেলফোনের বিক্রি বাড়াতে সহায়তা করবে।

ভারতে মোট ১০০ কোটির বেশি সেলফোন ব্যবহারকারীর মধ্যে ২০-২৫ কোটি এখনো ইন্টারনেট সংযোগের বাইরে। যে কারণে টেলিকম অপারেটরগুলো এসব ব্যবহারকারীর ফোরজি বা ফাইভজিতে স্থানান্তর করার মাধ্যমে গড় আয় বাড়াতে চাইছে। আর এদিক থেকে ফাইভজি ডিভাইসের সহজলভ্যতা থেকে শুরু করে বিভিন্ন বিষয় সম্পর্কিত বলে জানিয়েছেন প্রযুক্তিবিশারদরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য ১০৮০ পিক্সেলের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব
নির্বাচিত

ইউটিউব মিউজিকে এসেছে নতুন ফিচার

আগামী বছরের শুরুতে আসবে নতুন এয়ারপডস: বিশ্লেষক
নির্বাচিত

আগামী বছরের শুরুতে আসবে নতুন এয়ারপডস: বিশ্লেষক

গ্রামীণফোনের বায়োস্কোপে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
নির্বাচিত

গ্রামীণফোনের বায়োস্কোপে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

বন্ধ হচ্ছে কোটি কোটি জিমেইল! কারণ কী?
নির্বাচিত

বন্ধ হচ্ছে কোটি কোটি জিমেইল! কারণ কী?

৩০% অফারে ম্যাভেন অটোসের গাড়ি এখন ইভ্যালিতে
ই-কমার্স

৩০% অফারে ম্যাভেন অটোসের গাড়ি এখন ইভ্যালিতে

বিক্রির জন্য উন্মুক্ত হয়েছে হুয়াওয়ে মেট এক্স
নির্বাচিত

বিক্রির জন্য উন্মুক্ত হয়েছে হুয়াওয়ে মেট এক্স

Load More

ট্রেন্ডিং টপিক

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ
নির্বাচিত

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন
প্রযুক্তি সংবাদ

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

পিকাবু অনলাইন শপে বিএসটিআইয়ের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
অর্থ ও বাণিজ্য

পিকাবু অনলাইন শপে বিএসটিআইয়ের অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’
প্রযুক্তি বাজার

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’

বাজেট স্মার্টফোনের বাজারে ভিন্নধর্মী নকশার একটি ফোন এনেছে...

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ ডিসেম্বর ২০২৩

সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ও নতুন ব্যবহার ক্ষেত্র প্রয়োজন

Techzoom.TV |
TechzoomTV