Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 27 January 2024
ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু
Share on FacebookShare on Twitter

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শনিবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’।

শনিবার বিকেলে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। এছাড়া বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার মুখোমুখি হয় প গড় জেলা ক্রীড়া সংস্থা। তার আগে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা ৩৬-২১ গোলে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-০৯ গোলে এগিয়ে ছিল। আরেক ম্যাচে চাপাঁইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ২৮-২৪ গোলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৫-১১ গোলে এগিয়ে ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে রবিউল ইসলাম মিলটন বলেন, ‘ওয়ালটন প্রায় ৫৫ থেকে ৫৬টা ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করছে। প্রতি বছর আমরা অনেকগুলো ফেডারেশনের বছরব্যাপী নানা আয়োজনের পৃষ্ঠপোষকতা করছি। কাজ করছি। ক্রিকেট তো আছেই। আপনারা দেশের যেকোনো স্পোর্টস আয়োজনেই ওয়ালটনের সম্পৃক্ততা দেখতে পান। এটা আমাদের জন্য বড় পাওয়া। আমরা গর্ববোধ করি।’

তিনি আরও বলেন, ‘আমরা কেবল কমার্সিয়াল ইস্যুতেই পৃষ্ঠপোষকতা করছি এরকম কিছু না। এটা আমাদের সিএসআর এর বড় একটা অংশ। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এই কাজটি করি। একজন বলছিলেন এবার ছয়টি দল নিয়ে করছেন, ভবিষ্যতে যেন এটা ১২টি দল নিয়ে করতে পারেন। কিন্তু আমি তো স্বপ্ন দেখি আরও বড়। আমাদের প্রতিষ্ঠান স্বপ্ন দেখে আরও বড়। ৬৪টি জেলা দল নিয়ে কেন নয়? যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আমরা যদি সুযোগ পাই। সবকিছু যদি সবার সাধ্যেও মধ্যে থাকে তাহলে অবশ্যই আমরা ৬৪টি দল নিয়ে করতে চাই, ৬৪টি জেলা নিয়ে করতে চাই। ছয়টি দলের প্রতি রইলো শুভ কামনা। আশা করি- এই টুর্নামেন্টটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে পরিসমাপ্তির দিকে এগিয়ে যাবে।’

পাঁচদিন ব্যাপী ‘ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ আসরে মোট ৬টি জেলার যুব দল অংশগ্রহণ করেছে। দলগুলো হলো- ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা, চাপাঁইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, প গড় জেলা ক্রীড়া সংস্থা ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা।

ছয়টি দলকে নিয়ে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দল সরাসরি ফাইনাল খেলবে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এবং অনলাইন পার্টনার হিসেবে আছে রাইজিংবিডি ডটকম।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল রূপান্তর ত্বরাণ্বতি করবে হুয়াওয়ে
নির্বাচিত

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল রূপান্তর ত্বরাণ্বতি করবে হুয়াওয়ে

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

৪০ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ দিবে প্যানাসনিক টাফবুক এফজেড ৫৫
নির্বাচিত

৪০ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ দিবে প্যানাসনিক টাফবুক এফজেড ৫৫

ফেসবুকে যেভাবে যুক্ত করবেন থ্রিডি ছবি
নির্বাচিত

ফেসবুকে যেভাবে যুক্ত করবেন থ্রিডি ছবি

ফ্রিল্যান্সিং কী, ঘরে বসে কীভাবে আয় করা যায়?
নির্বাচিত

ফ্রিল্যান্সিং কী, ঘরে বসে কীভাবে আয় করা যায়?

পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান, InstaPay!
অটোমোবাইল

পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান, InstaPay!

Load More

ট্রেন্ডিং টপিক

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 January 2024

ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

Techzoom.TV |
TechzoomTV