Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গেমস খেলে ২৪ কোটি টাকা পুরস্কার পেলো টিনেজার কিলি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
গেমস খেলে ২৪ কোটি টাকা পুরস্কার পেলো টিনেজার কিলি
Share on FacebookShare on Twitter

কম্পিউটারে গেমস খেলে রেকর্ড সৃষ্টি করে ৩০ লাখ ডলার বা কমপক্ষে ২৪ কোটি টাকা জিতে নিয়েছে যুক্তরাষ্ট্রের টিনেজার কিলি গিয়ার্সডর্ফ (১৬)। ‘ফোর্টনাইট’ নামের একটি কম্পিউটার গেমের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। তাতে সে চ্যাম্পিয়ন হয়ে এই রেকর্ড গড়েছে। ই-স্পোর্টস বা অনলাইনভিত্তিক খেলাধুলায় এটাই সর্বোচ্চ অঙ্কের পুরস্কার। নিউ ইয়র্কের আর্থুর অ্যাশ স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয় হয়েছে বৃটিশ টিনেজার জাডেন অ্যাশম্যান। সে পেয়েছে প্রায় ১০ লাখ ডলারের পুরস্কার। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া গিয়ার্সডর্ফ অনলাইনে পরিচিত বুঘা নামে।

যখন প্রতিযোগিতা শেষে তার নাম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হলো তখন সে উঠে দাঁড়িয়ে হাসছিল এবং সমবেত জনতার উদ্দেশে মাথা দোলাচ্ছিল। বিবিসিকে সে বলেছে, এ পর্যন্ত সে যত পুরস্কার পেয়েছে তার সবটাই সংরক্ষণ করতে চায়। এজন্য তার একটি নতুন ডেস্কের প্রয়োজন, যাতে সেখানে পুরস্কারগুলো সাজিয়ে রাখতে পারে। ফোর্টনাইট ফাইনাল খেলেছে ১০০ গেমার। কম্পিউটারের জায়ান্ট স্ক্রিনে দেখানো হয় তাদের লড়াই। এ প্রতিযোগিতার জন্য অনলাইনে ১০ সপ্তাহের বেশি সময়ে আবেদন করেছিল ৪ কোটি গেমার। এতে অংশ নিয়েছিল ৩০টিরও বেশি দেশের প্রতিযোগীরা। ৭০ জন যোগ দিয়েছিল যুক্তরাষ্ট্র থেকে। ১৪ জন ফ্রান্স থেকে এবং ১১ জন বৃটেন থেকে। এ গেমে ১০০ খেলোয়াড়কে একটি দ্বীপে ফেলে দেয়া হয়। সেখান থেকে তাদেরকে খুঁজে নিতে হয় অস্ত্র। বানাতে হয় দালানকোঠা। একজন অন্যজনকে ধ্বংস করে দিতে হয়। প্রতি ১০০ জন খেলোয়াড়ের মধ্য থেকে যতক্ষণ ৯৯ জন খতম না হবে ততক্ষণ এই গেম চলতে থাকে। তবে এ গেমের সমালোচনা করেছেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি। তিনি বলেছেন, এই গেম আসক্তি সৃষ্টি করে। তাই তিনি এই গেমকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কম্পিউটার

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজে ফ্রি-ফায়ার চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট থাকছে আড়াই লক্ষ টাকার প্রাইজ পুল
ই-কমার্স

দারাজে ফ্রি-ফায়ার চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট থাকছে আড়াই লক্ষ টাকার প্রাইজ পুল

পাবজি খেলায় নতুন বউ ঝাঁটা পেটা করলো স্বামীকে
গেম

পাবজি খেলায় নতুন বউ ঝাঁটা পেটা করলো স্বামীকে

ভাইরাস মহামারীর গেম ‘প্লেগ ইনকরপোরেশন’ নিষিদ্ধ করলো চীন
গেম

ভাইরাস মহামারীর গেম ‘প্লেগ ইনকরপোরেশন’ নিষিদ্ধ করলো চীন

বাজারে এলো গিগাবাইট’র গেমিং ল্যাপটপ
গেম

বাজারে এলো গিগাবাইট’র গেমিং ল্যাপটপ

গেমিংয়ে সনি নিনটেন্ডোর চেয়েও বেশি আয় করে অ্যাপল
গেম

গেমিংয়ে সনি নিনটেন্ডোর চেয়েও বেশি আয় করে অ্যাপল

উইন্ডোজ ডিভাইসের জন্য সেরা রেসিং গেম
গেম

উইন্ডোজ ডিভাইসের জন্য সেরা রেসিং গেম

Load More

ট্রেন্ডিং টপিক

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২
নির্বাচিত

শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী
বিবিধ

কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী

নতুন হেডফোন আনতে চলেছে অ্যাপলের বিটস
প্রযুক্তি সংবাদ

নতুন হেডফোন আনতে চলেছে অ্যাপলের বিটস

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’
প্রযুক্তি সংবাদ

বাজেট ফ্রেন্ডলি প্রাইসে ৬০০০mAh ব্যাটারি নিয়ে এলো ‘HMD Vibe 2 5G’

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে...

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ জুলাই ২০১৯

গেমস খেলে ২৪ কোটি টাকা পুরস্কার পেলো টিনেজার কিলি

Techzoom.TV |
TechzoomTV