Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাবজির ভয়ঙ্কর যত দিক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 21 October 2019
পাবজি খেলায় নতুন বউ ঝাঁটা পেটা করলো স্বামীকে
Share on FacebookShare on Twitter

দক্ষিণ কোরিয়ার ডেভেলপার প্রতিষ্ঠান ব্লু হোয়েলের তৈরি করা অনলাইন ভিডিও গেম প্লেয়ার আননোনস ব্যাটেলগ্রাউন্ডস (পাবজি)। বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় গেমগুলোর মধ্যে অন্যতম পাবজি। ইন্টারনেটের কারণে এই গেমটির জনপ্রিয়তা আকাশচুম্বী। তবে পাবজির ভয়ঙ্কর ক্ষতিকর দিকও রয়েছে। বাংলাদেশে বন্ধ করে দেওয়ার ২৪ ঘণ্টা না পেরুতেই আবার খুলে দেওয়া হয়েছে পাবজি গেমটি।

এর আগে, গেমটির মাধ্যমে তরুণেরা সহিংসতায় উদ্বুদ্ধ হতে পারে আশঙ্কায় গেমটি বন্ধ করা হয়েছিল।

গেম নির্মাতা কোম্পানি ব্লু হোয়েল ২০১৮ সালে অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমের জন্য বাজারে আনা হয় পাবজি মোবাইল। গেমটি ব্লুহোয়েলের পূর্ববর্তী আর একটি গেম ‘প্লেয়ার আননোন’র সিক্যুয়েল বলা চলে।

পাবজির ক্ষতিকর যত দিক-

অন্য ব্যাটেল রয়্যাল গেমগুলোর মতো পাবজি আরও বেশি হিংস্র একটি গেম। গেমটির ভয়াবহতা হলো- এটি শিশু ও কিশোরদের মধ্যে এক প্রকার ক্ষিপ্রতা সৃষ্টি করে। অতি মাত্রায় হিংস্রতা থাকায় ১৩ বছরের কম বয়সীদের জন্য এই গেমটি নিষিদ্ধ। তবে বিভিন্ন সংস্থা পরামর্শ দিয়েছে এই গেমটি খেলার সর্বনিম্ন বয়স ১৭ বছর হওয়া উচিত। অতিরিক্ত হিংস্রতা শিশু-কিশোরদের মধ্য বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরবর্তী জীবনে শিশুদের হিংস্র করে তুলতে পারে গেমটি।

পাবজি শুধু হিংস্রই করে তোলে না, একইসঙ্গে শারীরিক সক্ষমতার ওপরে বাজে প্রভাব ফেলতে পারে। পাবজি গেমটি কম্পিউটার এবং মোবাইল ফোন ভিত্তিক, তাই কোনো স্থানে বসেই খেলতে হবে এটি। এক জায়গায় বেশি সময় ধরে বসে থাকলে সেটি শারীরিক ক্ষতির কারণ হতে পারে।

কেবল শারীরিক ক্ষতির কারণই নয় এই পাবজি গেমটি। সেই সাথে মানসিক রোগের কারণও হতে পারে এই গেমটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক গবেষণার পর জানিয়েছে ভিডিও গেমে আসক্তি এক ধরনের মানসিক রোগ। ভিডিও গেমগুলো একজন খেলোয়াড়ের ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়াতে পারে।

গেমটি শারীরিক ও মানসিক রোগের সঙ্গে সঙ্গে শিশু ও কিশোরদের ওপর সামাজিক মূল্যবোধের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। গেমটি যেহেতু একটি স্থানেই আটকে থেকে খেলতে হয় সেহেতু এই গেম খেলা মানুষটি সামাজিকভাবে খুব বেশি সংযুক্ত থাকতে পারে না। আর এই কারণে সামাজিক মূল্যবোধের সঙ্গে সমাজের আচার ব্যবহার থেকেও ধীরে ধীরে দূরে সরে যেতে হয় সেই মানুষটিকে। এক কথায় একটা সময় গিয়ে একাকিত্ব বরণ করতে হয় তাদের।

এখানেই শেষ নয়, অতিরিক্ত মাত্রায় পাবজি খেলার কারণে চোখের সমস্যা দেখা দিতে পারে। সেই সঙ্গে ঘুমের ঘাটতিও দেখা দেয়। মোবাইল ফোন বা কম্পিউটারের স্ক্রিনে বেশি সময় ধরে তাকিয়ে থাকার কারণে চোখের ক্ষতি হতে পারে। আর চোখের সমস্যার সঙ্গে সঙ্গে ঘুমেরও ঘাটতিতে পড়েন পাবজি খেলুড়ে মানুষগুলো।

ইতোমধ্যে মাত্রাতিরিক্ত হিংস্রতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে পাবজি গেমটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে অতিরিক্ত হিংস্রতার কারণ দেখিয়ে চীন, ইরাক, জর্ডানে পাবজি গেমটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ভারতের তামিল নাড়ু, গুজরাট, আহমেদাবাদ, রাজকোটেও এই গেমটি নিষিদ্ধ করা হয়েছে। নেপালেও এই গেমটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু গেমটি নিষিদ্ধের দুই সপ্তাহ পর নেপালের সুপ্রিম কোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করেন। পরবর্তীকালে গেমটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়।

বাংলাদেশে শুক্রবার (১৮ অক্টোবর) পাবজি গেমটি নিষিদ্ধ ঘোষণা করা হলেও ২৪ ঘণ্টা না পেরুতেই আবারও খুলে দেওয়া হয়েছে। এর আগে, অনলাইন গেম ‘ব্লু হোয়েল’ নিষিদ্ধ করে বাংলাদেশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পাবজিপাবজির

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের সুখবর দিল গুগল
নির্বাচিত

অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের সুখবর দিল গুগল

দর্শনীর বিনিময়ে সম্প্রচার ফিচার আনছে ফেসবুক
নির্বাচিত

দর্শনীর বিনিময়ে সম্প্রচার ফিচার আনছে ফেসবুক

হেডফোনের দাম ৫০ হাজার টাকা, এর বিশেষত্ব কী?
নির্বাচিত

হেডফোনের দাম ৫০ হাজার টাকা, এর বিশেষত্ব কী?

নদীতে ভেসে যাওয়া সাইক্লিস্টকে বাঁচালো অ্যাপল ওয়াচ
নির্বাচিত

নদীতে ভেসে যাওয়া সাইক্লিস্টকে বাঁচালো অ্যাপল ওয়াচ

অপো রেনো ৬ প্রো: মিড বাজেটের পারফেক্ট ফোন
নির্বাচিত

অপো রেনো ৬ প্রো: মিড বাজেটের পারফেক্ট ফোন

ফিচার ফোনে পাবজি গেম
গেম

ফিচার ফোনে পাবজি গেম

Load More

ট্রেন্ডিং টপিক

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন
প্রযুক্তি সংবাদ

১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
ছাড় ও অফার

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 October 2019

পাবজির ভয়ঙ্কর যত দিক

Techzoom.TV |
TechzoomTV