Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চুরি হওয়া স্মার্টফোন ফেরত পাবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২ নভেম্বর ২০১৯
চুরি হওয়া স্মার্টফোন ফেরত পাবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

আপনার স্মার্টফোন হারিয়ে ফেলেছেন? হারিয়ে যাওয়া ফোনটি যার হাতেই যাক, আপনার একান্ত ব্যাক্তিগত তথ্যগুলো যেমন ছবি, ফোন নাম্বার বা আপনার লেনদেন সংক্রান্ত যেকোনো তথ্য চলে যাবে আরেকজনের হাতে। যা আপনি কখনই চান না। বেশিরভাগ ক্ষেত্রে সবাই নিজের ফোনটি ফিরে পেতে চায় অক্ষত ভাবে। কিন্তু কীভাবে সম্ভব? পুরোটা পড়েই দেখুন-
স্মার্টফোনের লোকেশন বের করুন নিজেই

হারিয়ে যাওয়া বা চুরি হওয়া স্মার্টফোনের লোকেশন নিজেই বের করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অ্যান্ড্রয়েডের জন্য গুগল সেটিংস থেকে সিকিউরিটিতে যেতে হবে। সেখানে ‘রিমোটলি লোকেট দিস ডিভাইস’ অপশনটি চালু করে রাখতে হবে। এরপর আপনাকে কেবল ফোনের কোনো ব্রাউজার থেকে android.com/find- এ সংযোগ ঘটাতে হবে। এটা অন্য কোনো মোবাইল বা কম্পিউটার থেকেও করতে পারবেন। হারানো ফোনটির অবস্থানের তথ্য পাবেন রিয়েল-টাইমে। অন্যান্য অপশনের মাধ্যমে ফোনটি বেজে উঠতে পারে তার অবস্থান জানানোর জন্য। আশপাশে হারিয়ে গেলে এ সুবিধা নিতে পারবেন।

আবার চাইলে লক করে কিংবা সব তথ্য মুছে ফেলারও ব্যবস্থা আছে। কিছু ব্র্যান্ড নিজস্ব সমাধান দেয়। যেমন: স্যামসাং দেয় ‘ফাইন্ড মাই মোবাইল’। আপনার স্যামসাং অ্যাকাউন্টের মাধ্যমে স্মার্টফোনের যাবতীয় তথ্য সিঙ্ক্রোনাইজ করতে পারবেন। এর মাধ্যমে মোবাইলের অবস্থান জানাও সম্ভব। আইওএস অপারেটিংয়ে ‘সেটিংস’ থেকে আইক্লাউডে যেতে হবে। সেখানে ‘ফাইন্ড মাই ফোন’ চালু করবেন। খেয়াল করবেন আপনার ‘প্রাইভেসি’ সেটিংসে ‘লোকেশন সার্ভিস’ চালু করা আছে। আইফোন হারিয়ে গেলে বা চুরি হলে icloud.com/find-এ সংযোগ ঘটিয়ে নিজের অ্যাপল অ্যাকাউন্টে প্রবেশ করে ফোনের অবস্থান জেনে নিন।

অ্যাপ ব্যবহার করতে পারেন

আপনার অ্যান্ড্রয়েড ফোনের নিরাপত্তা দেয়ার জন্য বেশ কিছু অ্যাপ রয়েছে। চাইলে অ্যাপগুলো ব্যবহার করেও আপনার ফোনের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন-

* প্ল্যান বি: তালিকার অন্য অ্যাপ্লিকেশনগুলো থেকে এটা কিছুটা আলাদা। ফোনটি হারিয়ে যাওয়ার পর গুগল প্লে সাইটে গিয়ে এ অ্যাপটি ইনস্টল ক্লিক করতে হবে। এরপর অ্যাপটি নিজে থেকেই ইনস্টল হয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে জিপিএস চালু হয়ে যাবে। ফোনটির অবস্থান বের করার পরপরই একটি ই-মেইলের মাধ্যমে গুগল ম্যাপের লিংকসহ ফোনের অবস্থানটি জানিয়ে দেয়া হবে। ডাউনলোড লিঙ্ক- http://goo.gl/0Z9ys

* লুকআউট: লুকআউট হলো অ্যান্ড্রয়েড যন্ত্রগুলোর উপযোগী অপর একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা এবং ব্যাকআপ নেয়ার সফটওয়্যার। এই অ্যাপের মাধ্যমে বিনা মূল্যে অ্যান্টি ভাইরাস সুবিধা পাওয়া যায়। পাশাপাশি ফোনে থাকা নাম, ঠিকানা, ফোন নম্বর ও তথ্য ব্যাকআপ নেয়ার সুবিধা পাওয়া যাবে এখানে। আর মোবাইল ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে এসএমএসের মাধ্যমে ফোন লক করে দেয়া বা অবস্থান চিহ্নিত করার সুবিধাও রয়েছে এখানে। ডাউনলোড লিঙ্ক- http://goo.gl/QApgd

* লস্ট ফোন: হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়ার জন্য অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো একই ধরনের সুবিধা পাওয়া যাবে এখানে। যার মধ্যে রয়েছে এসএমএসের মাধ্যমে ফোন লক করে দেয়া, ফোনের অবস্থান জানা। আবার ফোনের রিংটোন বাড়িয়ে দেয়ার ব্যবস্থাও রয়েছে এখানে, যেন ওই নম্বরে ফোন করা হলে সেটি খুঁজে পাওয়া যায়। এই অ্যাপে সুবিধা হলো, যে সিম কার্ডটি লাগানো অবস্থায় এই অ্যাপটি ইনস্টল করা হয়েছে, সেটি পরিবর্তন করে অন্য কোনো সিম লাগানো হলে অ্যাপ সেটিংসে উল্লেখ করা নির্দিষ্ট কয়েকটি নম্বরে নতুন নম্বরটি এসএমএস হিসেবে চলে যাবে। ডাউনলোড লিঙ্ক- http://goo.gl/X73yq

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫ডি সিরিজের বিক্রি বন্ধ করতে যাচ্ছে ক্যানন
নির্বাচিত

৫ডি সিরিজের বিক্রি বন্ধ করতে যাচ্ছে ক্যানন

মানব মস্তিষ্কে চিপ বসানোর কাজ সফল হয়েছে, দাবি ইলন মাস্কের
নির্বাচিত

মানব মস্তিষ্কে চিপ বসানোর কাজ সফল হয়েছে, দাবি ইলন মাস্কের

অ্যানড্রয়েড অটো আরো ১৬ দেশে
নির্বাচিত

অ্যানড্রয়েড অটো আরো ১৬ দেশে

কমদামে শক্তিশালী প্রসেসরের সাথে এল অনার ৩০ লাইট
নির্বাচিত

কমদামে শক্তিশালী প্রসেসরের সাথে এল অনার ৩০ লাইট

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

বিপর্যয়ের মুখোমুখি নগদ ডিজিটাল ব্যাংক
নির্বাচিত

বিপর্যয়ের মুখোমুখি নগদ ডিজিটাল ব্যাংক

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
নির্বাচিত

মাইক্রোসফটে ফের ছাঁটাই

গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
প্রযুক্তি সংবাদ

গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
বিবিধ

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

বাংলাদেশ আনসার ও গ্রামীণ‌ফো‌নের চুক্তি স্বাক্ষর
টেলিকম

বাংলাদেশ আনসার ও গ্রামীণ‌ফো‌নের চুক্তি স্বাক্ষর

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন
অর্থ ও বাণিজ্য

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পুঞ্জীভূত...

৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির নতুন ফোন আনল ভিভো

৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির নতুন ফোন আনল ভিভো

কন্টেন্ট ক্রিয়েটরদের সুখবর দিলো টিকটক

বাংলাদেশি ক্রিয়েটরদের ১ কোটি ৩২ লাখ ভিডিও ডিলিট করেছে টিকটক

চাকরিজীবীদের জন্য আসছে ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

চাকরিজীবীদের জন্য আসছে ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ নভেম্বর ২০১৯

চুরি হওয়া স্মার্টফোন ফেরত পাবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix