Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নজরদারির হাত থেকে কম্পিউটার রক্ষার উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
নজরদারির হাত থেকে কম্পিউটার রক্ষার উপায়
Share on FacebookShare on Twitter

ম্যালওয়্যারের যে প্রোগ্রামগুলো কম্পিউটারের কাজকর্ম নজরদারি করে, সেগুলো কতটা বিপজ্জনক তা হয়তো আপনার ভাবনাতেই এখনো আসেনি। এগুলো ডিলিট করার জন্য কম্পিউটার কোনো নোটিফিকেশন পাঠাতে পারে না। তারা বরং সিস্টেমে লুকিয়ে থেকে সবকিছু পর্যবেক্ষণ এবং রেকর্ড করতে থাকে!

স্পাইওয়্যার আপনার ওয়েবক্যাম ফিড থেকে সব কিছু ‘ছিনতাই’ করতে পারে। শুধু তাই নয়, কিবোর্ড ব্যবহার করে কাকে কী লিখছেন, সেগুলোও রেকর্ড করার ক্ষমতা রাখে। প্রযুক্তি দুনিয়ার এই ‘ভিলেনের’ উদ্দেশ্য আপনার ডিজিটাল জীবন সবার সামনে তুলে ধরা, ব্যাংক হিসাব হাতিয়ে নেওয়া অথবা আপনাকে ব্ল্যাকমেইল করা। এই সমস্যা থেকে বাঁচতে পপুলার সায়েন্স ওয়েবসাইটের পরামর্শ অনুসরণ করতে পারেন।

সিস্টেম নিরাপত্তা: নিশ্চিন্ত থেকে কম্পিউটার ব্যবহার করতে হলে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে। অধিকাংশ অ্যান্টিভাইরাস প্রোগ্রাম উইন্ডোজ এবং ম্যাক দুটির জন্যই কিলগার, ওয়েবক্যাম হ্যাকার এবং অন্য স্পাইওয়্যার প্রতিরোধ করতে পারে। ভালো সেবা পেতে সফটওয়্যারগুলো আপডেট রাখতে হবে।

যে অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন: সিকিউরিটি সমাধান মাধ্যমে সব অ্যান্টিভাইরাস সবার জন্য ফ্রি থাকে না। একটা নির্দিষ্ট ধাপ পর্যন্ত অর্থ ছাড়া ব্যবহার করা যায়। পেইড ভার্সন ব্যবহার করলে নিরাপত্তা ঝুঁকি থাকে না বললেই চলে।

পেইড ছাড়া চারটি প্রোগ্রাম আছে, যেগুলো গত কয়েক বছরে বিনা মূল্যে ব্যবহারকারীদের ভালো সেবা দিয়েছে। কখনো কখনো এগুলো কমদামি অ্যান্টিভাইরাসের থেকেও ভালো কাজ করেছে।

এগুলো হল: Windows Defender (উইন্ডোজ টেনসহ) AVG Free, (উইন্ডোজ, ম্যাক দুটিতেই ফ্রি), এটির ফুলভার্সন পেতে হলে আবার প্রতি বছর ৯০ ডলার খরচ করতে হবে, Bitdefender এবং Avast।

এগুলোর পাশাপাশি আরেকটু নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয় ধাপের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। উইন্ডোজের জন্য বিনা ‍মূল্যে Spybot Search এবং Destroy আছে। নিয়মিত অ্যান্টিভাইরাস প্যাকেজের সঙ্গে এগুলো শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করবে।

ক্লিন ইনস্টল: ভাইরাস, স্পাইওয়্যার, ম্যালওয়্যার থেকে পরিত্রাণ পেতে কম্পিউটার ক্লিন ইনস্টল করতে পারেন। যখন আপনি ক্লিন ইনস্টল করবেন তখন আপনার হার্ড ড্রাইভের সবকিছু মুছে ফেলা হয়। তাই আর কোনো ভাইরাসের অস্তিত্ব থাকে না। যদি স্ক্যান আপনার জন্য কাজ না করে এবং ভাইরাস আপনার কম্পিউটারের রেজিস্ট্রিতে থাকে তবে আপনার জন্য তা ভালো, কেন না ক্লিন ইনস্টলের পূর্বে আপনি আপনার ছবি, ডকুমেন্ট এবং সব গুরুত্বপূর্ণ ফাইল ব্যাকআপ হিসেবে রাখতে পারবেন।

ব্যাকআপ ফাইলের সবচেয়ে সহজ উপায় হল এক্সটারনাল হার্ড ড্রাইভ ব্যবহার করা বা ফ্ল্যাশ ড্রাইভ বা ডিভিডি বার্ন করা ইত্যাদি। ক্লিন ইনস্টল করা খুব একটা কঠিন কাজ নয় শুধু আপনার হার্ড ড্রাইভে এটি কপি করার জন্য অপেক্ষা করতে হবে মাত্র।

বিপদ সংকেত বোঝা: স্পাইওয়্যার থেকে রক্ষা পেতে হলে আপনাকে সতর্ক সংকেত বুঝতে হবে। কম্পিউটারে কী ইনস্টল করছেন, কোথা থেকে করছেন সেটি দেখুন। অপরিচিত ঠিকানা থেকে কিছু ডাউনলোড না করাই ভালো। সন্দেহজনক ফাইল দেখলেই কী লেখা আছে পড়ার চেষ্টা করুন। গুগলে সেই বিষয়ে সার্চ দিন।

পুরোনো কম্পিউটার এমনিতে একটু ধীরে কাজ করে, সেটি আরও ধীর হয়ে গেলে বুঝতে হবে বিপদ আসন্ন। এটি একটি সংকেত।

কম্পিউটারে অনেক প্রোগ্রাম চালু নেই, অথচ সফটওয়্যার থেমে যাচ্ছে, গতি কমে যাচ্ছে; বারবার এমন হলে বুঝতে হবে স্পাইওয়্যার ঢুকেছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল ম্যাপসে আরও সহজ হলো দিকনির্দেশনা
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে এলো গুগল ম্যাপসের ডার্ক মোড

মিড-রেঞ্জ ফোনে ফিরতে পারে এসডি কার্ড
নির্বাচিত

মিড-রেঞ্জ ফোনে ফিরতে পারে এসডি কার্ড

স্মার্টফোনে পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে ‘ফ্লুবট’
নির্বাচিত

স্মার্টফোনে পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে ‘ফ্লুবট’

প্রযুক্তি নির্ভর স্থানীয় উদ্ভাবন দিয়েই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে: পলক
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি নির্ভর স্থানীয় উদ্ভাবন দিয়েই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে: পলক

হেলমেট না পড়লে ১০ হাজার টাকা জরিমানা, শুক্রবার থেকে কার্যকর
অটোমোবাইল

হেলমেট না পড়লে ১০ হাজার টাকা জরিমানা, শুক্রবার থেকে কার্যকর

ইলন মাস্কের স্টারলিংক নিয়ে কাজ করছে বিটিআরসি
নির্বাচিত

ইলন মাস্কের স্টারলিংক নিয়ে কাজ করছে বিটিআরসি

Load More

ট্রেন্ডিং টপিক

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন
বিবিধ

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix