Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হ্যাক করেই বছরে কোটি টাকা আয় যে যুবকের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
বৈধভাবেই হ্যাকারদের সামনে লাখ লাখ ডলার আয়ের সুযোগ!
Share on FacebookShare on Twitter

হ্যাকিং যে শুধু অনৈতিক, তা নয়। নৈতিক হ্যাকিংয়ের পথে থেকেও লাখ লাখ টাকা আয় করা যেতে পারে। ডিজিটাল রূপান্তরের এ যুগে তাই অনেকেই শুরু করেছেন এথিক্যাল বা নৈতিক হ্যাকিং। এ পথেই সিস্টেমের বাগ বা নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে এক বছরেই প্রায় কোটিপতি হয়ে গেছেন ভারতের ২৩ বছর বয়সী এক যুবক। তিনি বেছে নিয়েছেন এথিক্যাল হ্যাকিংয়ের পথ। শিভাম ভাসিস্ট নামের ওই হ্যাকার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক হ্যাকারওয়ানের সঙ্গে যুক্ত।

হ্যাকারওয়ান মূলত কোনো সিস্টেমের দুর্বল দিকগুলো খুঁজে বের করে এবং বাগ বাউন্টি বা নিরাপত্তা ত্রুটি বের করে পুরস্কারের অর্থ গ্রহণ করে। স্টারবাকস, ইনস্টাগ্রাম, গোল্ডম্যান স্যাচ, টুইটার, জোমাটো ও ওয়ানপ্লাসের মতো প্রতিষ্ঠান তাদের গ্রাহক।

ভারতের এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, টুইটারে ‘বুল’ নামের প্রোফাইল দিয়ে পরিচিত ভাসিস্ট। পুরোপুরি হ্যাকার হিসেবে পেশাজীবন শুরু করা ভাসিস্ট চলতি বছরে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৬ লাখ টাকা আয় করেছেন। গত কয়েক বছরে নিজের ছোট ভাইকেও হ্যাকিংয়ের পদ্ধতিগুলো শিখিয়েছেন। তাঁর বাবা কাজ থেকে অবসর নিতে পেরেছেন। পরিবার নিয়ে বিভিন্ন দেশ ঘুরতে পেরেছেন।

ভাসিস্ট বলেন, সপ্তাহে গড়ে ১৫ ঘণ্টা সময় হ্যাকিংয়ের পেছনে ব্যয় করেন। কর্মঘণ্টার ওপর নির্ভর করে সময়ের হেরফের হতে পারে। অনেক সময় টানা কয়েক দিন কাজ করে যেতে হয় আবার অনেক সময় কয়েক সপ্তাহ বসে কাটাতে হয়।

গত এক বছরে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হ্যাকার চালিত নিরাপত্তা কর্মসূচি ৩০ শতাংশ বেড়ে গেছে। গত বছরে নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে পুরস্কারের অর্থ পাওয়ার ক্ষেত্রে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। ১৯ শতাংশ আয় করেছেন দেশটির হ্যাকাররা। ১০ শতাংশ আয় করে দ্বিতীয় অবস্থানে ছিলেন ভারতের হ্যাকাররা।

হ্যাকারওয়ানের ‘হ্যাকার-পাওয়ার্ড সিকিউরিটি রিপোর্ট ২০১৯’ প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে ২৩ লাখ ৩৬ হাজার ২৪ মার্কিন ডলার ভারতের এথিক্যাল হ্যাকার কমিউনিটি আয় করেছে। মাত্র ১৯ বছর বয়স থেকেই কম্পিউটার ও এথিক্যাল হ্যাকিং বিষয়ে পড়তে শুরু করেন ভাসিস্ট। শুরুতে অবশ্য তাঁর পরিবার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল।

ভাসিস্ট বলেন, ‘আমি তাঁদের বোঝাতে পেরেছিলাম যে আমি যা করছি তা পুরোপুরি বৈধ। এ খাতে কেরিয়ার গড়ার সম্ভাবনা রয়েছে। এর পর থেকে পরিবারের সমর্থন পেয়েছি। মাত্র ২০ বছর বয়সেই ইনস্টাকার্ট ও মাস্টারকার্ডের নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে পুরস্কার পান তিনি। ভাসিস্ট বলেন, ওই অনুভূতি বোঝানোর মতো নয়। কয়েক রাত ঘুমাতে পারিনি।

ভাসিস্টের ভাষ্য, বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো এখন বাগ বাউন্টি পোগ্রাম চালু করছে। তাই এ ক্ষেত্রে সচেতনভাবে এগিয়ে যেতে পারলে অনেকেই কাজ করতে পারেন। নিরাপত্তা সেবার বিষয়ে আরও বেশি পড়াশোনা ও জানানো ও এথিক্যাল হ্যাকারদের কমিউনিটিতে যুক্ত হতে পারলে সিস্টেমের দুর্বলতাগুলো সহজে বের করা সম্ভব হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভেরাইজনের ৬.৬ বিলিয়ন ডলারের ফাইভজি চুক্তি স্যামসাংয়ের ঝুলিতে
প্রযুক্তি সংবাদ

ভেরাইজনের ৬.৬ বিলিয়ন ডলারের ফাইভজি চুক্তি স্যামসাংয়ের ঝুলিতে

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ফ্রি টকটাইম-ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক
টেলিকম

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ফ্রি টকটাইম-ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক

হুয়াওয়ের গবেষণা এবং উন্নয়নে খরচ কমবে না
নির্বাচিত

হুয়াওয়ের গবেষণা এবং উন্নয়নে খরচ কমবে না

সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান
প্রযুক্তি সংবাদ

সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

গ্রামীণফোনের কলরেট বাড়ছে
টেলিকম

মেয়াদ শেষ হয়ে গেলেও সংযোগ সচল থাকবে গ্রামীণফোন গ্রাহকদের

অনলাইনে টিকটকের লার্নিং ক্যাম্পেইন চালু
নির্বাচিত

চীনের বিরুদ্ধে যুক্তরাজ্যের নীরব প্রতিশোধ!

Load More

ট্রেন্ডিং টপিক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন
নির্বাচিত

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক
প্রযুক্তি সংবাদ

শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক

অ্যানথ্রোপিকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যালফাবেটের
প্রযুক্তি সংবাদ

অ্যানথ্রোপিকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যালফাবেটের

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix