Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইমোজি’র বেশে ফিরছে এমএস অফিসের ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট ক্লিপি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৮ জুলাই ২০২১
ইমোজি’র বেশে ফিরছে এমএস অফিসের ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট ক্লিপি
Share on FacebookShare on Twitter

মাইক্রোসফট অফিসের ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট ‘ক্লিপি’র সঙ্গে দেখা হয়নি এমন ব্যবহারকারী পাওয়া মুশকিল। উইন্ডোজ এক্সপি আসার পর অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছিল ক্লিপিকে। কিন্তু আবারও ফিরছে ক্লিপি, এবার ইমোজির বেশে।

মাইক্রোসফট অফিস ব্যবহারকারীদের ১৯৯৭ থেকে ২০০০ দশকের মধ্যবর্তী সময় পর্যন্ত সঙ্গ দিয়েছে ক্লিপি। কোনো সমস্যা হলেই ‘হেলপ’ লেখা নিয়ে এসে হাজির হতো পেপার ক্লিপ সদৃশ কার্টুনটি। অনেকে ক্লিপির বারবার হাজির হওয়া নিয়ে বিরক্তও হতেন।

কিন্তু এর জনপ্রিয়তাও ছিল ব্যাপক, তা-ই হয়তো এক্সপি আসার পর রীতিমতো মঞ্চে ক্লিপির বেশে একজনকে সাজিয়ে এনে অবসর পত্র ধরিয়ে দিয়েছিলেন তৎকালীন মাইক্রোসফট প্রধান বিল গেটস। সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক অ্যামাজন প্রধান জেফ বেজোসও। এর মধ্য দিয়েই আসল ক্লিপি আনুষ্ঠানিক বিদায় নেয় ২০০১ সালে।

বিদায় পর্বের শুরুতে ক্লিপিকে ‘ডিফল্ট’ থেকে সরিয়ে আনা হয়। এতে করে পর্দা থেকে সরে যায় ক্লিপির পরিচিত মুখ। এর কয়েক বছর পুরোপুরি সরিয়ে নেওয়া হয় একে।

বিবিসি’র প্রতিবেদন বলছে, আধুনিক অফিস সেবায় ক্লিপির নকশা ফিরিয়ে আনা হচ্ছে। মা্ইক্রোসফট ৩৬৫ সেবায় বিদ্যমান পেপারক্লিপ ইমোজির বদলে দেখা মিলবে ক্লিপির মতো দেখতে এক ইমোজি’র। সম্প্রতি এক টুইটে মাইক্রোসফট নিজ ব্যবহারকারীদের উদ্দেশ্যে লিখেছিল, “আমরা এ পোস্টে ২০ হাজার লাইক পেলে ক্লিপিকে ফিরিয়ে আনব।” এ ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই ওই পোস্টের লাইক ছাড়িয়ে যায় এক লাখের ঘর।

মাইক্রোসফটের অন্যান্য অ্যাকাউন্টধারীরাও ১৭ জুলাইয়ের ‘ওয়ার্ল্ড ইমোজি ডে’ বা বিশ্ব ইমোজি দিবসকে সামনে রেখে এ পদক্ষেপের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। এমনকি অফিশিয়াল এক্সবক্স অ্যাকাউন্ট থেকেও অনেক ‘ফ্রি ক্লিপি’ বা “ক্লিপিকে মুক্ত কর” রব তোলেন।

পরে এক ব্লগ পোস্টে মাইক্রোসফটের নকশাকারী দল জানায়, গোটা পুনঃনকশা উদ্যোগটিই আদতে মাইক্রোসফটের ইমোজিকে রংবেরংয়ের থ্রিডি নকশায় নিয়ে আসার একটি অংশ।

পরিবর্তনটি চলে আসার পর ব্যবহারকারীরা মাইক্রোসফট পণ্যে ‘পেপারক্লিপ ইমোজি’ লেখার সঙ্গে সঙ্গে এসে হাজির হবে ক্লিপির মতো দেখতে এক ইমোজি। কিন্তু অ্যাপল বা গুগল নির্মিত পণ্যে ক্লিপিকে পাবেন না ব্যবহারকারীরা, তাদেরকে আগের মতোই গতানুগতিক পেপারক্লিপ ইমোজি দেখানো হবে।

‘দ্য ইউনিকোড কনসোর্টিয়াম’ ২০১৫ সালেই বিদ্যমান পেপারক্লিপ ইমোজিকে আদর্শ বলে রায় দিয়েছে। তবে, প্রত্যেক সফটওয়্যার নির্মাতার নিজ নিজ পছন্দের গ্রাফিক্স দেখানোর স্বাধীনতা রয়েছে।

কোনো ইমোজিকে বদলে দেওয়ার ঘটনা প্রথম নয়। এর আগে অ্যাপল ২০১৬ সালে এরকম করেছিল আগ্নেয়াস্ত্রের ইমোজির ক্ষেত্রে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে ধারাবাহিক গোলাগুলির ঘটনা ঘটার পর নিজেদের আগ্নেয়াস্ত্রের ইমোজিকে বদলে খেলনা পানির পিস্তল করে দিয়েছিল অ্যাপল। পরে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও একই পথ অনুসরণ করে।

আগের ক্লিপি ছিল ভার্চুয়াল অ্যাসিস্টেন্টের ডিফল্ট চরিত্র। ব্যবহারকারীরা চাইলে সেটি লাল বল, রোবট, কুকুর এবং অ্যালবার্ট আইনস্টাইনের চরিত্রে বদলে নিতে পারতেন। সেগুলোর মধ্য থেকে শুধু ক্লিপিকেই ইমোজি হিসেবে ফিরিয়ে আনছে মাইক্রোসফট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬ষ্ঠ বার্ষিকীতে অপোর হাউসফুল অফার
ছাড় ও অফার

৬ষ্ঠ বার্ষিকীতে অপোর হাউসফুল অফার

‘নগদ মেলায় ৬০ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক
ই-কমার্স

‘নগদ মেলায় ৬০ শতাংশ ইন্সট্যান্ট ক্যাশব্যাক

বাংলাদেশিদের ড্রোন প্রশিক্ষণ দেবে চীন
নির্বাচিত

বাংলাদেশিদের ড্রোন প্রশিক্ষণ দেবে চীন

অনন্য ‍ডিজাইনের কভার ডিসপ্লে থাকছে যে নতুন ফোনে!
নির্বাচিত

অনন্য ‍ডিজাইনের কভার ডিসপ্লে থাকছে যে নতুন ফোনে!

ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে একসাথে অনার ও গ্রামীণফোন
টেলিকম

ক্রেতাদের বিশেষ সুবিধা দিতে একসাথে অনার ও গ্রামীণফোন

আকর্ষণীয় প্রযুক্তির ক্যামেরা নিয়ে ভিভো ওয়াই৫৩এস
নির্বাচিত

আকর্ষণীয় প্রযুক্তির ক্যামেরা নিয়ে ভিভো ওয়াই৫৩এস

Load More

ট্রেন্ডিং টপিক

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি
টেলিকম

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন
প্রযুক্তি সংবাদ

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন

৪১২ একর সরকারি জমিতে গড়ে উঠবে সৌর বিদ্যুৎকেন্দ্র, থাকছে ব্যাটারি স্টোরেজ সুবিধাও
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎতে ইউনিটপ্রতি মিলবে ১০.৫০ টাকা

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ জুলাই ২০২১

ইমোজি’র বেশে ফিরছে এমএস অফিসের ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট ক্লিপি

Techzoom.TV |
TechzoomTV