Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ দিনকে দিন কমছে, জেনেনিন খালি করার উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 15 December 2021
অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ দিনকে দিন কমছে, জেনেনিন খালি করার উপায়
Share on FacebookShare on Twitter

অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার সমস্যা কমবেশি সবার সাথেই হয়ে থাকে। বিশেষ করে ১২৮জিবির কম স্টোরেজের এন্ড্রয়েড ফোন হলে তো বেশ ভোগান্তি পোহাতে হয় ফোনের স্পেস নিয়ে। বর্তমানে অ্যাপ ও হাই গ্রাফিক্স গেমসমুহ স্টোরেজ দ্রুত ফুল হয়ে যাওয়ার কারণ বলা চলে।

বেশিরভাগ ফোনে কম স্টোরেজ খালি থাকলে ফোনের সাধারণ পারফরম্যান্স অপেক্ষাকৃত স্লো হয়ে যায়। এছাড়াও এন্ড্রয়েডে “Internal Storage Running Out” এর মত বিরক্তিকর নোটিফিকেশন কারোই পছন্দের না। চলুন জেনে নেওয়া যাক কিভাবে এন্ড্রয়েড ফোনের স্টোরেজ খালি করবেন।

অনলাইনে ছবি এবং ভিডিও সংরক্ষণ না করা
ছবি এবং ভিডিও হল আপনার সিস্টেমের সর্বাধিক স্টোরেজ দখল করে থাকা আইটেমগুলির মধ্যে অন্যতম। তাই আপনার পছন্দের ছবি এবং ভিডিওগুলিকে ‘Google Photos’-এর মতো ক্লাউড স্টোরেজ পরিষেবাগুলিতে অনলাইনে সংরক্ষণ করতে ভুলবেন না। প্রতিটি Google অ্যাকাউন্টে ১৫ জিবি বিনামূল্যের স্টোরেজ পরিষেবা দেওয়া হয়, যেটিতে ‘Google Photos’-ও অন্তর্ভুক্ত থাকে। সংরক্ষণ প্রক্রিয়া শেষ হলে, আপনি আপনার ফোন থেকে সেগুলিকে মুছে ফেলুন।

অনলাইন স্টোরেজ পরিষেবার সাথে ডিভাইসটি লিঙ্ক না করা
বর্তমানে, বেশিরভাগের ক্ষেত্রেই, স্মার্টফোনগুলি আমাদের ব্যক্তিগত কম্পিউটার সিস্টেমে (PC) পরিণত হয়েছে। আমরা ফোনে আমাদের অফিসের দরকারী ফাইলসহ নানান গুরুত্বপূর্ণ মিডিয়া অনেকসময়েই অ্যাক্সেস করে থাকি। কাজেই, এগুলি যাতে ফোনের স্টোরেজের ক্ষতি না করে তা নিশ্চিত করতে, গুগল ক্লাউড (Google Cloud), মাইক্রোসফ্ট ওয়ানড্রাইভ (Microsoft Onedrive) এর মতো ক্লাউড স্টোরেজ পরিষেবাগুলিতে অ্যাকাউন্টটিকে লিঙ্ক করে রাখা আবশ্যক৷

নিয়মিত ডাউনলোড করা মুভি, মিউজিক ইত্যাদি না মুছে ফেলা
নিয়মিত ডাউনলোড করা সিনেমা, গান এবং অন্যান্য মিডিয়াগুলিকে অবশ্যই ডিভাইস থেকে মুছে ফেলুন। Google Play- থেকে কনটেন্ট মুছতে হলে, প্রথমেই আপনাকে প্লে মিউজিক বা প্লে মুভি ও টিভি সমন্বিত Google Play- অ্যাপটি ওপেন করতে হবে। এরপর, ‘মেনু’তে ট্যাপ করে সেখান থেকে ‘সেটিংস’ এবং তারপরে ‘ম্যানেজ ডাউনলোড’ অপশন টিতে ক্লিক করতে হবে। এরপর ‘ডাউনলোড’ অপশনে ট্যাপ করে সহজেই মিডিয়াগুলি আপনি মুছে ফেলতে পারবেন। অন্যান্য জায়গা থেকে মিডিয়া সামগ্রীগুলি মুছতে হলে, প্রাথমিকভাবে যে অ্যাপটি থেকে সেগুলি ডাউনলোড করেছিলেন, সরাসরি সেটি থেকেই মুছুন৷

অব্যবহৃত অ্যাপগুলি ডিভাইসে রেখে দেওয়া
আপনি যে অ্যাপগুলি বেশি ব্যবহার করেন না, সেগুলি দ্রুত আনইনস্টল (Uninstall) করে ফেলুন। প্রয়োজনে, পরে অ্যাপটিকে পুনরায় ডাউনলোড করে নিন। আপনি যদি অ্যাপটি অ্যাক্সেসের জন্য একবার টাকা দিয়ে থাকেন, তবে সেক্ষেত্রে নতুন করে ডাউনলোডের সময়ে আপনাকে এটি আর কিনতে হবে না, সে বিষয়ে নিশ্চিত থাকুন।

অ্যাপের ক্যাশে এবং ডেটা নিয়মিত সাফ না করা
আপনি আপনার ফোনের অ্যাপ সেটিংস থেকে কোনো অ্যাপের ক্যাশে এবং ডেটাগুলি সাফ করতে পারেন, যা অস্থায়ী ডেটা মুছে ফেলে আপনার স্টোরেজ সংরক্ষণে সাহায্য করবে।

হোয়াটসঅ্যাপে প্রাপ্ত ছবি/ভিডিওগুলি গ্যালারিতে সংরক্ষণ করা
বর্তমানে, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আমাদের প্রত্যেকের সকাল থেকে রাতের সঙ্গী হয়ে উঠেছে। আমরা সবাই কমবেশী হোয়াটসঅ্যাপে ফাইল, ফটো, ভিডিও এবং অন্যান্য মিডিয়ার নিয়মিত আদানপ্রদান করে থাকি। তবে জানেন কি, ফোনের গ্যালারিতে এই মিডিয়াগুলি সেভ করা আপনার ডিভাইসটির পক্ষে সবচেয়ে বড় স্টোরেজ কিলার (Storage Killer) হতে পারে ? তাই, ফোনের স্টোরেজ বাঁচাতে, হোয়াটসঅ্যাপের ‘গ্যালারিতে সেভ করুন’ (Save to Gallery) এই অপশনটি বন্ধ করে রাখুন।

ডিভাইসের নিজস্ব অ্যাপগুলির স্টোরেজ সেটিং চেক না করা
নেটিভ অ্যাপের স্টোরেজ সেটিংস চেক করুন। এই অ্যাপগুলি আপনার ডিভাইসে ডিফল্ট (Default) হওয়ায় স্টোরেজ দখলের অনুমতি পায়। তাই, এধরনের অ্যাপগুলি আনইনস্টল করা অথবা এগুলিতে সঠিক স্টোরেজ সেটিংস সেট করা জরুরী৷

‘Files by Google’ অ্যাপটি ব্যবহার না করা
‘Files by Google’ হল একটি অতি দরকারী ফাইল ম্যানেজমেন্ট অ্যাপ, যা আপনার ডিভাইস থেকে একাধিক জাঙ্ক ফাইল (Junk files) এবং ক্যাশেগুলি (Catches) মুছে ফেলে স্টোরেজ খালি করতে সাহায্য করে, ডেটা পরিষ্কার করার জন্য সুপারিশ করে, অনুসন্ধান এবং সহজ ব্রাউজিং সহ দ্রুত ফাইলগুলি খুঁজতে সাহায্য করে। এছাড়া, অন্যদের সাথে অফলাইনে ফাইল শেয়ার করতে ও বিনা ডেটা পরিষেবায় ক্লাউডে ফাইল ব্যাক আপ করতেও সাহায্য করে এই অ্যাপটি। তাই ফোনের স্টোরেজ সংরক্ষণে এই অ্যাপটির ব্যবহার আপনার জন্য অত্যন্ত উপযোগী হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমি
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমি

করোনাভাইরাস: অনলাইনে ক্লাস নেবে স্ট্যানফোর্ড
নির্বাচিত

করোনাভাইরাস: অনলাইনে ক্লাস নেবে স্ট্যানফোর্ড

ভিভোর ভি সিরিজে জাইস লেন্সের ভিডিওগ্রাফি
নির্বাচিত

ভিভোর ভি সিরিজে জাইস লেন্সের ভিডিওগ্রাফি

আপনার অজান্তেই মোবাইলের স্ক্রিন রেকর্ড করে এই অ্যাপ
নির্বাচিত

আপনার অজান্তেই মোবাইলের স্ক্রিন রেকর্ড করে এই অ্যাপ

দেশে পাঁচ দিন পর আবার চালু হলো টেকজুম
নির্বাচিত

দেশে পাঁচ দিন পর আবার চালু হলো টেকজুম

আসছে গুগল পিক্সেলের নতুন ফোল্ডেবল ফোন
নির্বাচিত

আসছে গুগল পিক্সেলের নতুন ফোল্ডেবল ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল
বিবিধ

রামপালে ত্রুটিতে উৎপাদন অর্ধেকে লোডশেডিং বাড়ল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 December 2021

অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ দিনকে দিন কমছে, জেনেনিন খালি করার উপায়

Techzoom.TV |
TechzoomTV