Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফিশিং লিঙ্ক যেভাবে আপনার বিপদ ডেকে আনতে পারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 28 January 2022
স্পুফিং বা ফিশিং ইমেইল চিনবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

লোভনীয় কোনো পুরস্কার দেওয়ার কথা বলে আপনার মোবাইলে কোনো ফিশিং লিঙ্ক এলো। কিন্তু কৌতুহলবশত এমন লিঙ্ক যদি খুলেই ফেলেন তাহলে নানা রকম বিপত্তি ঘটতে পারে। খুব ঝুঁকিপূর্ণ ঝামেলাও হতে পারে।

ফিশিং লিঙ্ক কী, কিভাবে আসে?
ফিশিং মানে মাছ ধরা। কিন্তু এই ফিশিং-এর বানান কিন্তু আলাদা। মাছ ধরতে ছিপে কিছু আটকে যেমন লোভ দেখানো হয়, এটিও অবশ্য সেভাবেই কাজ করে।

প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ বলেন, এর কাজই হচ্ছে কোন টোপ ফেলে ইমেইল, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের পিনকোড ইত্যাদি ব্যক্তিগত অথবা পেশাগত তথ্য চুরি করা। যে তথ্য দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনা থেকে শুরু করে, পেশাগত নথি চুরি করা যায়, আপনার মাধ্যমে অন্যদের ফিশিং বার্তা পাঠানো যায়।

সবচেয়ে ভয়াবহ হল আপনার অজান্তে ইমেইলের নিয়ন্ত্রণ এবং ম্যালওয়্যার ইন্সটল করে আপনার ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে সেটি ব্যবহার করে অন্য কোনো ধরনের অপরাধ সংগঠিত করা এরকম অনেক কিছুই সম্ভব ফিশিং লিঙ্কের মাধ্যমে।

চেনার উপায় কি?

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জেনিফার আলম জানিয়েছেন, অন্য যেকোনো ওয়েবসাইটের মতো দেখতে মনে হলেও ভাল করে খেয়াল করলে ওয়েব অ্যাড্রেসে কিছু তফাৎ আপনি দেখতে পাবেন। কোনো প্রতিষ্ঠানের নামে পাঠালেও ‘ডোমেইন নেম’ আলাদা হবে।

ফিশিং লিঙ্কের ক্ষেত্রে ডোমেইন নেম অপরিচিত, অস্বাভাবিক ও উদ্ভট কিছু হতে পারে। বানান ও ব্যাকরণে ভুল থাকতে পারে। ফিশিং লিঙ্ক স্প্যামের মাধ্যমে ইমেইল ও মেসেজিং অ্যাপে আসতে পারে। ফিশিং লিঙ্কে সাধারণত কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের ছদ্মবেশ ধারণ করা হয়, কোনো লোভনীয় অফার দেয়া হয়।

যেমন কোন এয়ারলাইন্স তার প্রতিষ্ঠা বার্ষিকীতে দশজনকে বিনামূল্য ভ্রমণের টিকেট দেবে, কনসার্টে যাওয়ার টিকেট পাওয়া যাবে, লটারিতে অর্থ জিততে পারবেন, আইফোন উপহার পাবেন ইত্যাদি। ফাঁদগুলো সবসময় একই রকম হবে বিষয়টি তেমন নয়। প্রতারকেরা দেশ ভেদে নিয়মিত তাদের কায়দা বদলায়।

মনে রাখবেন বিনামূল্যে কেউ কিছু দেয় না। নামি কোনো প্রতিষ্ঠান যদি কোনো অফার দেয় তাহলে সেটা তারা সামাজিক যোগাযোগ অথবা গণমাধ্যমে ঘোষণা, বিজ্ঞাপন আকারে দিয়ে থাকে। তাই তাদের ওয়েবসাইট ও সোশাল মিডিয়ার ভেরিফায়েড পেজে গিয়ে আগে যাচাই করে নিন।

তবে যদি কেউ সেই লোভনীয় লিংকে ক্লিক করেই বসেন তাহলে দ্রুত সকল ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলা উচিৎ। ফোনটি রিসেট করতে পারেন। একটি ভালো মানের অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার দিয়ে মোবাইল স্ক্যান করে নিতে হবে। আর যদি ফোনে অতি গুরুত্বপূর্ণ কিছু থেকে থাকে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করা উচিৎ।

প্রযুক্তিবিদ সুমন আহমেদ বলেন, মোবাইল ফোনের নিজস্ব নিরাপত্তা ফিচারগুলো চালু রাখলে এই ধরনের ফিশিং লিঙ্কের উৎপাত থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। আমরা অনেকেই মোবাইল ফোনের ইনবিল্ট নিরাপত্তা ফিচারগুলো ডিজেবল করে রাখি কারণ এগুলো অনেক কাজ আমাদের করতে দেয় না, করার আগে জিজ্ঞেস করে। কিন্তু এটা আসলে আমাদের সুরক্ষার জন্যই তৈরি। এই ফিচার চালু করলে অন্তত সে আমাদের অ্যালার্ট করবে।

তিনি আরও বলেন, ইদানীং বেশ কিছু অ্যান্টি ভাইরাস সফটওয়ার রয়েছে যা অ্যালার্ট দিয়ে থাকে, কিছু ক্ষেত্রে এমন লিঙ্ক ব্লক করে থাকে। বিনামূল্যে যেগুলো অনলাইনে পাওয়া যায় তা কিছুটা নিরাপত্তা দিলেও মূল্য পরিশোধ করা ভার্শনগুলোতে অবশ্যই বেশি নিরাপত্তা পাওয়া যায়।

এসব অ্যান্টি ভাইরাস অবশ্য মোবাইলের গতি কমিয়ে দেয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফিশিং লিঙ্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

কর্মী ছাঁটাই করবে গুগল, বেতন খরচ হবে এআই উন্নয়নে
নির্বাচিত

কর্মী ছাঁটাই করবে গুগল, বেতন খরচ হবে এআই উন্নয়নে

এ বছরের সেরা ৭ আইফোন অ্যাপ
নির্বাচিত

এ বছরের সেরা ৭ আইফোন অ্যাপ

বাংলাদেশ একেবারে পেছনে, সিরিয়া-উগান্ডার চেয়েও খারাপ
টেলিকম

বাংলাদেশ একেবারে পেছনে, সিরিয়া-উগান্ডার চেয়েও খারাপ

হোয়াটসঅ্যাপে ইভেন্ট প্ল্যানিং সহজেই করবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হোয়াটসঅ্যাপে ইভেন্ট প্ল্যানিং সহজেই করবেন যেভাবে

জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার নিয়ম
টিপস

জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার নিয়ম

তৃতীয় প্রান্তিকে স্মার্টওয়াচের বিক্রি বেড়েছে ৯ শতাংশ
নির্বাচিত

তৃতীয় প্রান্তিকে স্মার্টওয়াচের বিক্রি বেড়েছে ৯ শতাংশ

Load More

ট্রেন্ডিং টপিক

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 January 2022

ফিশিং লিঙ্ক যেভাবে আপনার বিপদ ডেকে আনতে পারে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix