Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জনপ্রিয় অ্যাপগুলোতে ‘ডার্ক মোড’ চালু করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 29 April 2019
জনপ্রিয় অ্যাপগুলোতে ‘ডার্ক মোড’ চালু করবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের উজ্জ্বল আলো থেকে ব্যবহারকারীর চোখ সুরক্ষিত রাখতে বেশ কিছু অ্যাপ ইতিমধ্যে ‘ডার্ক মোড’ ফিচার চালু করেছে। এবং যতই দিন যাচ্ছে, এই ফিচারটির জনপ্রিয়তা বেড়েই চলেছে। এর প্রধান কারণ হলো, চোখ সুরক্ষিত রাখার পাশাপাশি এটি ফোনের ব্যাটারি লাইফ দীর্ঘস্থায়ী করে।

এখনও পর্যন্ত অনেকগুলো বড় বড় অ্যাপ এবং অপারেটিং সিস্টেম ‘ডার্ক মোড’ ফিচারটি তাদের প্ল্যাটফর্মে চালু করেনি। তবে আপনি চাইলে এখনই ইউটিউব, ফেসবুক মেসেঞ্জার, টুইটার সহ জনপ্রিয় মোবাইল অ্যাপগুলোতে এই ফিচারটি চালু করতে পারেন।

একনজরে দেখা নেয়া যাক, জনপ্রিয় ৫টি মোবাইল অ্যাপে ‘ডার্ক মোড’ চালু করার পদ্ধতি।

ইউটিউব
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও দেখার এই অ্যাপটি ২০১৮ সালের গোড়ার দিকে আইওএস ব্যবহারকারীদের জন্য এই গাঢ় থিমটি ব্যবহার করার অপশন চালু করে। ইউটিউব ২০১৮ সালের জুলাই মাসে অ্যান্ড্রয়েড সংস্করণের জন্যও এই সুবিধাটি চালু করে। আইওএসে এটি চালু করতে সেটিংস থেকে ডার্ক থিম এ যান। আর অ্যান্ড্রয়েডে এই অপশনটি খুঁজে পাবেন সেটিংস>জেনারেল>ডার্ক থিম।

ফেসবুক মেসেঞ্জার
মাত্র কয়েকদিন আগেই মেসেঞ্জারে ডার্ক মোড চালু করার অপশনটি যুক্ত করা হয়েছে। মেসেঞ্জারে এই ডার্ক থিমটি চালু করতে প্রথমে আপনাকে অবশ্যই কাউকে ক্রিসেন্ট চাঁদ ইমোজিটি পাঠাতে হবে। তারপরে আপনি ডার্ক মোডটি চালু করতে একটি প্রম্পট পাবেন। এটি আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসেই কাজ করে। তবে এটি চালু করতে আপনার মেসেঞ্জার অ্যাপটিকে সর্বশেষ সংস্করণে আপডেট করে নিতে হবে।

টুইটার
টুইটারে অবশ্য অনেক আগে থেকেই ডার্ক মোড চালু করার অপশনটি রয়েছে। আইওএসের ক্ষেত্রে এটি চালু করতে সেটিংস থেকে প্রাইভেসিতে যান। এখন ডিসপ্লে অ্যান্ড সাউন্ড অপশন থেকে এই নাইট মোডটি চালু করুন। এছাড়াও অন্য একটি পদ্ধতি অনুসরণ করেও আপনি টুইটারে এই ফিচারটি চালু করতে পারেন। আপনার প্রোফাইল আইকনটিতে ক্লিক করুন। তারপর নীচের বাম দিকের ক্রিসেন্ট চাঁদ আইকনে ক্লিক করলেই ফিচারটি চালু হয়ে যাবে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও প্রক্রিয়াটি প্রায় একই।

ক্রোম
গুগল ক্রোমে ডার্ক মোড ফিচারটি এখন চালু হয়নি (যদিও এটি বর্তমানে পরীক্ষামূলকভাবে চলছে)। তবে ক্রোম এমন একটি গুরুত্বপূর্ণ অ্যাপ যেখানে ডার্ক মোড চালুর অপশন না থাকাটাই বেমানান দেখা যায়। আপনি চাইলে অবশ্য এখনই আপনার ক্রোমে এই ফিচারটি চালু করতে পারেন, তবে তা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রেই। এজন্য প্রথমে আপনাকে সিমপ্লিফাইড মোডটি চালু করতে হবে। এবার অ্যাপের ওপরের ডান কোণায় তিনটি বিন্দু আইকনটিতে ট্যাপ করুন। সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটিতে আলতো চাপুন এবং ওয়েব পেজ ফিচারগুলোর জন্য সিমপ্লিফাইড ভিউতে স্যুইচ করুন।

সব ওয়েবসাইটের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি এখনও কাজ করে না। তবে আপনি যদি ক্রোমে এই ডার্ক মোড চালু করতে খুব বেশি আগ্রহী হয়ে থাকেন, সেক্ষেত্র একবার চেষ্টা করে দেখতেই পারেন।

গুগল ম্যাপস
গুগল ম্যাপসে এই গাঢ় রঙের থিমটি দিন-রাতের ওপর ভিত্তি করে আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসেই স্বয়ংক্রিয়ভাবেই চালু হয়ে যায়। তবে আপনি যদি দিন-রাত সব সময়ই এই থিমটি ব্যবহার করতে চান, সেটাও করতে পারবেন। এক্ষেত্রে প্রথমে আপনার আইওএস অ্যাপটি চালু করুন। এবার উপরের বাম দিকের হ্যামবার্গার মেন্যুটিতে ট্যাপ করুন। উপরের ডানদিকে সেটিংস আইকনে আলতো চাপুন এবং নেভিগেশন অপশনটিতে আলতো চাপুন। এখন থিম পরিবর্তনের অপশনটি স্বয়ংক্রিয় থেকে নাইড মোডে পরিবর্তন করে দিন। অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রেও ডার্ক মোড চালু করার প্রক্রিয়াটি প্রায় একই।

তথ্যসূত্র : ম্যাশেবল

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাশ্রয়ী মূল্যে বাজারের সেরা স্মার্টফোন গ্যালাক্সি এম০২
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে বাজারের সেরা স্মার্টফোন গ্যালাক্সি এম০২

অ্যাপল ও কোয়ালকমের সঙ্গে প্রতিযোগিতায় মিডিয়াটেক
নির্বাচিত

অ্যাপল ও কোয়ালকমের সঙ্গে প্রতিযোগিতায় মিডিয়াটেক

এই স্মার্টফোনের দাম মাত্র ৫ হাজার
নির্বাচিত

এই স্মার্টফোনের দাম মাত্র ৫ হাজার

পেনসিলের মতো পাতলা এই স্মার্টফোন
নির্বাচিত

পেনসিলের মতো পাতলা এই স্মার্টফোন

চিপসেট বিক্রিতে টিএসএমসিকে ছাড়িয়ে শীর্ষে স্যামসাং
নির্বাচিত

চিপ উৎপাদনে আরো প্রতিযোগিতার মুখে স্যামসাং

স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ না করলে কি করবেন?
নির্বাচিত

স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ না করলে কি করবেন?

Load More

ট্রেন্ডিং টপিক

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
প্রযুক্তি সংবাদ

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত
বিবিধ

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন...

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 April 2019

জনপ্রিয় অ্যাপগুলোতে ‘ডার্ক মোড’ চালু করবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix