Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উইন্ডোজ পিসি কখন রিসেট দেবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 27 June 2023
উইন্ডোজ পিসি কখন রিসেট দেবেন
Share on FacebookShare on Twitter

সময়ের সঙ্গে সঙ্গে উইন্ডোজ পিসিগুলো বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারে। এসব সমস্যার ফলে কম্পিউটারের কার্যক্ষমতা এবং স্থায়িত্ব প্রভাবিত হয়। অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান ট্রাবলশুটিং ও মেইনটেন্যান্সের মাধ্যমে সহজেই করা যায়। কিন্তু এমন অনেক পরিস্থিতি বা সমস্যা আছে, যা সমাধান করতে বড় ধরনের পদক্ষেপ প্রয়োজন হয়। এ প্রতিবেদনে আমরা এমন পাঁচটি সাধারণ লক্ষণ নিয়ে আলোচনা করব, যা থেকে বুঝতে পারবেন কখন আপনার উইন্ডোজ পিসির ফ্যাক্টরি রিসেট প্রয়োজন। এ লক্ষণগুলো চিহ্নিত করতে পারলে পিসিকে মূল অবস্থায় ফিরিয়ে এনে পুনরায় সর্বোত্তম পারফরম্যান্স উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে মনে রাখতে হবে, ফ্যাক্টরি রিসেট করা হলে ফাইল, সফটওয়্যার, ফটো ইত্যাদিসহ ওই পিসির সব ডাটা মুছে যাবে। সুতরাং রিসেট করার আগে সম্পূর্ণ ডাটা ব্যাকআপ করে নেয়া প্রয়োজন।

ধীরগতি ও হ্যাং হওয়া

 

কম্পিউটার যদি স্বাভাবিক সময়ের তুলনায় ধীরগতির হয় এবং প্রায়ই হ্যাং হয়ে যায়, তবে এটি সমস্যার লক্ষণ। এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে ডিভাইসটির ফ্যাক্টরি রিসেট করা প্রয়োজন। সময়ের সঙ্গে সঙ্গে আপনার পিসি অপ্রয়োজনীয় ফাইল, অ্যাপ্লিকেশন এবং সেটিংস জমা করে রাখে। এগুলো ডিভাইসের প্রসেসিং ক্ষমতার জন্য অতিপ্রয়োজনীয় গুরুত্বপূর্ণ স্টোরেজ দখল করে রাখে। এতে ডিভাইসের পারফরম্যান্স কমে যায় এবং দীর্ঘক্ষণ হ্যাং হয়ে থাকে। এ অবস্থায় ফ্যাক্টরি রিসেট করে জমা হওয়া অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে দেয়ার মাধ্যমে পিসির সমস্যা দূর করা যায়। এভাবে পিসির সর্বোচ্চ প্রসেসিং ক্ষমতা পুনরুদ্ধারের মাধ্যমে একটি নতুন শুরুর পথ তৈরি হয়।

ম্যালওয়্যার ও ভাইরাসের আক্রমণ

অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল থাকা সত্ত্বেও উইন্ডোজ পিসি ম্যালওয়্যার ও ভাইরাসের আক্রমণের শিকার হতে পারে। অনেক সময়ই কিছু ক্ষতিকারক প্রোগ্রাম অপারেটিং সিস্টেমের গভীরে ঢুকে যায়। ফলে এসব প্রোগ্রাম সম্পূর্ণ অপসারণ করা কঠিন হয়ে পড়ে। ফ্যাক্টরি রিসেট শুধু বিদ্যমান ভাইরাস থেকে মুক্তি দেয় না, বরং সম্ভাব্য ক্ষতিকারক প্রোগ্রামগুলো মুছে দেয়। ফলে পিসির সর্বোচ্চ পারফরম্যান্সের জন্য একটি পরিষ্কার ও নিরাপদ পরিবেশ তৈরি হয়।

সফটওয়্যার ও ড্রাইভারের অসামঞ্জস্যতা

সফটওয়্যার ও ড্রাইভারের মধ্যে অসামঞ্জস্যতা থাকলে উইন্ডোজ পিসি সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার মুখে পড়তে পারে। এতে ডিভাইসের স্থিতিশীলতা ও কার্যক্ষমতা কমে যায়। এ সমস্যা প্রায়ই অসম্পূর্ণ প্রোগ্রাম ইনস্টল বা পুরনো ড্রাইভারের কারণে ঘটে, যা আর সমর্থিত নয়। এক্ষেত্রে ফ্যাক্টরি রিসেটের মাধ্যমে অসামঞ্জস্যপূর্ণ সফটওয়্যার বা ড্রাইভারকে বাদ দিয়ে পিসিকে ফের মূল অবস্থায় ফিরিয়ে আনা যায়। এর মাধ্যমে আপনি সফটওয়্যার বা ড্রাইভারসংক্রান্ত যেকোনো জটিলতা দূর করে নতুন একটি শুরু করতে পারবেন।

সিস্টেম ত্রুটি ও জমে থাকা করাপ্টেড ফাইল

উইন্ডোজ পিসি ব্যবহারের সময় সিস্টেম ত্রুটি ও করাপ্টেড ফাইল জমা হওয়া অস্বাভাবিক নয়। এগুলো ডিভাইসের কার্যক্ষমতাকে প্রভাবিত করে। যেহেতু ফ্যাক্টরি রিসেটের পর অপারেটিং সিস্টেম পুনরায় ইনস্টল করা হয়, তাই করাপ্টেড ফাইল ও সিস্টেমের ত্রুটিসংক্রান্ত সমস্যাগুলো সমাধান হয়ে যায়। এভাবে আপনার দৈনন্দিন ব্যবহারের জন্য আরো স্থিতিশীল ও নির্ভরযোগ্য একটি পিসি তৈরি হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেব্রুয়ারির শেষেই আসছে হুয়াওয়ের নতুন ফোল্ডএবল
নির্বাচিত

ফেব্রুয়ারির শেষেই আসছে হুয়াওয়ের নতুন ফোল্ডএবল

হোয়াটসঅ্যাপে কেউ নজর রাখছে কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

এই নিয়মে হোয়াটসঅ্যাপ চ্যাট থাকবে সুরক্ষিত

গত সপ্তাহে বাজারে আসা নতুন স্মার্টফোন
নির্বাচিত

দেশের স্মার্টফোন ব্যবহারকারীরা ঝুঁকিতে – নিরাপদ থাকার উপায় কী?

ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?
নির্বাচিত

ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?

এনইআইআর বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী কর্মচারীরা এখন বেতন বঞ্চিত
নির্বাচিত

এনইআইআর বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী কর্মচারীরা এখন বেতন বঞ্চিত

ম্যাকবুক এয়ারের লজিক বোর্ডে ত্রুটি
নির্বাচিত

ম্যাকবুক এয়ারের লজিক বোর্ডে ত্রুটি

Load More

ট্রেন্ডিং টপিক

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 June 2023

উইন্ডোজ পিসি কখন রিসেট দেবেন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix