Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেসেঞ্জারের নোটিফিকেশন অ্যালার্ট বন্ধ না হলে করণীয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 18 July 2023
মেসেঞ্জারের নোটিফিকেশন অ্যালার্ট বন্ধ না হলে করণীয়
Share on FacebookShare on Twitter

মেসেঞ্জারে আসা কোনো মেসেজ একবার পড়া হলে স্বয়ংক্রিয়ভাবে সে-সংক্রান্ত নোটিফিকেশন মুছে যাওয়াটাই স্বাভাবিক। তবে অনেক সময় মেসেজ পড়া হয়ে গেলেও নোটিফিকেশন আইকন ভেসে থাকে। কোনোভাবেই সেটি দূর করা যায় না। এ সমস্যা সমাধানের কিছু উপায় রয়েছে।

মেসেঞ্জারে আসা মেসেজ রিড হিসেবে মার্ক করা: মেসেঞ্জারের মেসেজ নোটিফিকেশন দূর করার প্রথম ধাপ এটি। এজন্য ইনবক্সে আসা সব মেসেজ পড়া হয়েছে কিনা তা চেক করতে হবে। সম্ভব হলে একাধিকবার পরীক্ষা করতে হবে। এজন্য ডিভাইস থেকে মেসেঞ্জারে প্রবেশ করে নাম বা চ্যাট লিস্টের সব কনটাক্ট যাচাই করতে হবে। কোনো মেসেজ আনরিড থাকলে কয়েক সেকেন্ড সেটি চেপে ধরে মার্ক অ্যাজ রিড দেয়া যাবে।

মেসেজ রিকোয়েস্ট আছে কিনা তা যাচাই করা: ফেসবুকের ফ্রেন্ড লিস্টে নেই এমন কেউ যদি যোগাযোগের চেষ্টা করেন তখন রিকোয়েস্ট বক্সে সেগুলো জমা হয়। সেখানে থাকা মেসেজও পড়তে হবে। এজন্য প্রথমে মেসেঞ্জারে প্রবেশ করতে হবে। সেখানে তিনটি লাইন দেয়া অপশন থেকে মেসেজ রিকোয়েস্টে প্রবেশ করতে হবে। সেখানেও কথোপকথন রিড হিসেবে মার্ক করার সুযোগ থাকবে।

আর্কাইভে থাকা মেসেজ পড়া: রিকোয়েস্টের মেসেজ ইনবক্সে জমা হলেও কোনো কথোপকথন আর্কাইভ করা হলে এর বিষয়ে সবসময় সতর্ক থাকা যায় না। আর্কাইভে থাকা চ্যাট লিস্টেও অনেক সময় মেসেজ আসে। তাই নোটিফিকেশন দূর করতে হলে সেখানকার মেসেজও সব রিড করতে হবে।

ফেসবুক মেসেঞ্জারের নোটিফিকেশন বন্ধ ও চালু করা: অ্যাপ বা সফটওয়্যারে বিভিন্ন বাগের কারণেও সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে ইনবক্সে কোনো আনরিড বা নতুন মেসেজ না থাকলেও চিহ্ন উঠে থাকে। এ সময় অ্যাপ নোটিফিকেশন বন্ধ করে পুনরায় চালুর মাধ্যমে সমস্যার সমাধান করা যায়।

সেলফোন থেকে মেসেঞ্জার অ্যাপের ক্যাশ পরিষ্কার করা: অন্যান্য অ্যাপের মতো মেসেঞ্জারও ক্যাশ ফাইল সংরক্ষণ করে। ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দিতেই এ উদ্যোগ। এসব ফাইল ক্ষতিগ্রস্ত হলে নোটিফিকেশন ভেসে থাকার সমস্যা হয়। এজন্য ক্যাশ ফাইল পরিষ্কার করে নেয়া ভালো। এতে কোনো কথোপকথন বা কাজের ফাইল কিংবা অ্যাকাউন্টের তথ্য মুছবে না। শুধু অ্যান্ড্রয়েডেই ক্যাশ পরিষ্কার করা যাবে। আইফোনে অ্যাপটি আনইনস্টল করে পুনরায় ইনস্টল করতে হবে।

মেসেঞ্জার অ্যাপ আপডেট করা: উপরে থাকা সমাধানগুলোয়ও যদি কাজ না হয় তাহলে মেসেঞ্জার অ্যাপে কোনো আপডেট আছে কিনা দেখতে হবে। পুরনো ভার্সনে অ্যাপে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তাই আপডেট এলে ইনস্টল করে নিতে হবে।

অ্যাকাউন্ট পুনরায় লগ ইন করা: অনেক সময় লগ ইনে সমস্যা থাকার কারণে অ্যাপ ভালোভাবে কাজ করে না ও বিভিন্ন সমস্যা তৈরি হয়। যার মধ্যে নোটিফিকেশন না যাওয়ার বিষয়ও রয়েছে। এজন্য মেসেঞ্জারে প্রবেশ করে তিন লাইনের অপশনে প্রবেশ করে নিচ থেকে সাইন বা লগ আউট নির্বাচন করতে হবে।

মেসেঞ্জার আনইনস্টল ও পুনরায় ইনস্টল করা: সবকিছু করার পরও যদি সমস্যা থেকে যায় তাহলে অ্যাপটি আনইনস্টল করে পুনরায় ইনস্টল করতে হবে। ডিভাইস থেকে মেসেঞ্জার অ্যাপ মুছে ফেললে তাতে অ্যাকাউন্ট বা অন্যান্য তথ্যের কোনো ক্ষতি হবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় গুগলের সহজ সমাধান
নির্বাচিত

অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় গুগলের সহজ সমাধান

৬০% ক্ষেত্রে ভুল তথ্য, তবু কেনাকাটায় এআইয়ের ফাঁদে মানুষ
নির্বাচিত

৬০% ক্ষেত্রে ভুল তথ্য, তবু কেনাকাটায় এআইয়ের ফাঁদে মানুষ

যেভাবে আয় করে ওয়েব ব্রাউজার
কিভাবে করবেন

যেভাবে আয় করে ওয়েব ব্রাউজার

বাজারে এলো মিড রেঞ্জের ডেস্কটপ কম্পিউটার
নির্বাচিত

বাজারে এলো মিড রেঞ্জের ডেস্কটপ কম্পিউটার

ভার্সন ফোরে এলো অ্যাপাচি আরটিআর ১৬০
অটোমোবাইল

ভার্সন ফোরে এলো অ্যাপাচি আরটিআর ১৬০

সাইবারট্রাকের চেয়েও দামী ম্যাক প্রো!
নির্বাচিত

সাইবারট্রাকের চেয়েও দামী ম্যাক প্রো!

Load More

ট্রেন্ডিং টপিক

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০
অর্থ ও বাণিজ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 July 2023

মেসেঞ্জারের নোটিফিকেশন অ্যালার্ট বন্ধ না হলে করণীয়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix